উদ্দীপকের আবরারের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? কীভাবে?
উত্তর: উদ্দীপকের আবরারের সঙ্গে 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকের আবরার গ্রামের নিরীহ ও অজ্ঞ মানুষকে সচেতন ও জাগ্রত করতে চায়। কিন্তু মানুষের অজ্ঞতা ও সরল বিশ্বাসকে পুঁজি করে যারা নিজেদের ক্ষমতা ও স্বার্থ রক্ষা করছে, তারা আবরারের এ উদ্যোগকে নিজেদের জন্য হুমকি মনে করে। তাই সলিম উদ্দীন ও জহির আঁতাত করে তাকে সমাজচ্যুত ও গ্রামছাড়া করার ষড়যন্ত্র করে। একইভাবে 'লালসালু' উপন্যাসের আক্কাস একজন শিক্ষাসচেতন ও অগ্রসর চিন্তার যুবক। বাইরে থেকে গ্রামে ফিরে সে একটি স্কুল প্রতিষ্ঠা করে গ্রামবাসীর মধ্যে আধুনিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে চেয়েছিল। কিন্তু মজিদ বুঝতে পারে, মানুষ শিক্ষিত হলে তাদের বিচারবুদ্ধি জাগ্রত হবে, তারা কুসংস্কার থেকে মুক্ত হবে এবং তার মাজারকেন্দ্রিক প্রতারণা ধরে ফেলবে। তাই খালেক ব্যাপারী ও গ্রামের মাতব্বরদের সামনে আক্কাসকে দাড়ি ও ধর্মীয় আচার নিয়ে প্রশ্ন করে হেয় করা হয়। পরে স্কুলের প্রস্তাবটি চাপা দিয়ে মসজিদ নির্মাণের প্রস্তাব সামনে আনা হয়। এভাবে আক্কাসের জনকল্যাণমূলক উদ্যোগ কৌশলে ব্যর্থ করে দেওয়া হয়। অতএব, শিক্ষা ও সচেতনতার মাধ্যমে অজ্ঞ মানুষকে জাগিয়ে তোলার চেষ্টা এবং স্বার্থান্বেষী ক্ষমতাবানদের বাধার সম্মুখীন হওয়ার দিক থেকে আবরার ও আক্কাস সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের আবরারের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য রয়…
উদ্দীপক
Combined · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর