"তাই তারা ছোটে, ছোটে।"- কেন?
উত্তর: • "তাই তারা ছোটে, ছোটে" বলতে শস্যহীন অঞ্চলের মানুষের জীবিকার সন্ধ্যানে নিরন্তর ছুটে বেড়ানোকে বোঝানো হয়েছে। • 'লালসালু' উপন্যাসে শস্যহীন জনবহুল অঞ্চলের বাসিন্দারা সুখের আশা নিয়ে দিন কাটায়। ঘরে খাবার না থাকলেও দূরে তাকিয়ে থেকে অভাব মেটানোর দুরাশায় মত্ত হয় তারা। আর আশায় বুক বেঁধে অভাব মিটবে না বুঝতে পেরে তারা দিন-ক্ষণের হিসাব না করেই ছুটে চলে অজানার উদ্দেশ্যে। প্রশ্নোক্ত উক্তিটিতে জীবিকার সন্ধানে, কর্মের সন্ধানে এই অবিরাম ছুটে চলাকেই বোঝানো হয়েছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"তাই তারা ছোটে, ছোটে।"- কেন?
উত্তর