উদ্দীপকে 'লালসালু' উপন্যাসের কোন দিকটি প্রতিফলিত হয়েছে?- ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকে "লালসালু' উপন্যাসের বেঁচে থাকার জন্য মজিদের। মাজারকে কেন্দ্র করে ধর্মব্যাবসায় নামার দিকটি প্রতিফলিত হয়েছে। • আমাদের সমাজে এমন কিছু ধর্মব্যবসায়ী মানুষ আছে যারা সাধারণ মানুষের ধর্মবিশ্বাসকে কাজে লাগিয়ে নিজস্ব স্বার্থসিদ্ধি করে। সাধারণত মাজারের খাদেম ও পির সম্প্রদায়ের একাংশ এ ধরনের হীন কাজে লিপ্ত হয়। এরা দেশ, সমাজ ও ধর্মের শত্রু। • উদ্দীপকে কূল-কিনারাহীন, সাধারণ মানুষের বেঁচে থাকার চেষ্টার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। বেঁচে থাকার জন্য প্রত্যেক প্রাণীকেই সংগ্রাম করতে হয়। মানুষও জীবনের শেষ ক্ষুদ্র অবলম্বনকেও বিসর্জন দিয়ে বাঁচতে চায়। 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রটির মাঝেও বেঁচে থাকার জন্য অনৈতিক পন্থা অবলম্বনের দিকটি ফুটে উঠেছে। শস্যহীন অঞ্চলে তার জন্ম। ফলে জীবিকার জন্য তাকে মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে। বিদেশ-বিভুঁইয়ে এসেও আশ্রয় নিতে হয়েছে মিথ্যার। সাধারণ মানুষের ধর্মভীতিকে কাজে লাগিয়ে সৃষ্টি করেছে নিজের জীবিকা অর্জনের উপায়। 'লালসালু' উপন্যাসের এই দিকটির সাথে উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকে 'লালসালু' উপন্যাসের কোন দিকটি প্রতিফলিত হয়েছে?- ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর