"উক্ত চরিত্রটি এবং উদ্দীপকের জয়গুন গতানুগতিক প্রথার বিরুদ্ধে একটি প্রতিবাদ"- মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: ""লালসালু' উপন্যাসের হাসুনির মা চরিত্রটি এবং উদ্দীপকের জয়গুন চরিত্রটি গতানুগতিক প্রথার বিরুদ্ধে একটি প্রতিবাদ"-মন্তব্যটি যথার্থ। অন্যায় সহ্য করা বা মেনে নেওয়ার অর্থ হলো অন্যায়কে প্রশ্রয় দেওয়া। অভাব-অনটনের কারণে দুর্বল বলে অনেক সময় মানুষ অন্যায়ের প্রতিবাদ না করে অন্যায়কে প্রশ্রয় দেয়, যা তার জীবনকে দুর্বিষহ করে তোলে। উদ্দীপকের ঘটনাংশে দেখা যায়, গতানুগতিক প্রথার বিরুদ্ধে প্রতিবাদী মানসিকতা নিয়ে আবির্ভাব ঘটেছে জয়গুন চরিত্রটির। সে স্বামী পরিত্যক্তা হলেও নিজেকে অসহায় না ভেবে জীবনসংগ্রামে নেমে পড়েছে। নির্মম সমাজবাস্তবতাকে উপেক্ষা ও মোকাবিলা করে সে তার সংগ্রামকে অব্যাহত রেখেছে। 'লালসালু' উপন্যাসে হাসুনির মা নিজের অস্তিত্ব রক্ষার তাগিদে বিভিন্ন কাজ খুঁজে নেওয়ার মধ্য দিয়ে যে জীবনসংগ্রামে অংশ নিয়েছে তা উদ্দীপকের জয়গুন চরিত্রটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে। সমাজে প্রচলিত গতানুগতিক ধারায় পরিবর্তন নিয়ে আসতে প্রয়োজন সাহসিকতা ও সংগ্রামশীল মনোভাব, যা 'লালসালু' উপন্যাসের হাসুনির মা এবং উদ্দীপকের জয়গুন করতে পেরেছে। তাই বলা যায়, 'লালসালু' উপন্যাসের হাসুনির মা চরিত্রটি এবং উদ্দীপকের জয়গুন চরিত্রটি গতানুগতিক প্রথার বিরুদ্ধে একটি প্রতিবাদ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"উক্ত চরিত্রটি এবং উদ্দীপকের জয়গুন গতানুগতিক প্রথার বিরুদ্ধে একটি প…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর