'মুহূর্তের মধ্যে কেয়ামত হবে।'-এ কথা বলার কারণ বুঝিয়ে দাও।
উত্তর: 'মুহূর্তের মধ্যে কেয়ামত হবে।'- এ কথা বলতে আসন্ন ঝড় ও জমিলার অচেতন অবস্থা সম্পর্কে রহিমার প্রতিবাদী দিকটিকে বোঝানো হয়েছে। জমিলার অবাধ্যতার শাস্তিস্বরূপ তাকে গভীর রাতে একাকী মাজারে বেঁধে রেখে আসে মজিদ। এতে সে অচেতন হয়ে পড়ে। ইতোমধ্যে ঝড় উঠলে শিলাবৃষ্টিতে ধানের ক্ষতি সম্পর্কে উদ্বিগ্ন হয়ে ওঠে মজিদ। রহিমা এর প্রতিবাদ করে জমিলাকে ঘরে আনতে নির্দেশ দেয় মজিদকে। অচেতন নিঃসাড় দেহ এবং আসন্ন ঝড়ের প্রকোপকে লেখক কেয়ামতের সাথে তুলনা করে উপস্থাপন করেছেন। প্রকৃতি ও মানবহৃদয় উভয়ের সংকটকে আলোচ্য উক্তির মাধ্যমে প্রকাশ করেছেন লেখক।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
'মুহূর্তের মধ্যে কেয়ামত হবে।'-এ কথা বলার কারণ বুঝিয়ে দাও।
উত্তর