উদ্দীপকের কফিলউদ্দীনের প্রতারণামূলক কাজের সাথে 'লালসালু' উপন্যাসের কোন ঘটনার মিল আছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের কফিলউদ্দীনের প্রতারণামূলক কাজের সাথে 'লালসালু' উপন্যাসের মজিদের মাজার প্রতিষ্ঠা করে গ্রামবাসীদের শোষণ করার ঘটনার মিশু, আছে। 'লালসালু' উপন্যাসে মজিদ মহব্বতনগর গ্রামের একটি পরিত্যক্ত কবরকে 'মোদাচ্ছের পিরের মাজার' বলে প্রতিষ্ঠা করে। ধর্মের আবরণে সে গ্রামবাসীদের অন্ধবিশ্বাসের সুযোগ নেয়। এই প্রতারণার মাধ্যমে মজিদ গ্রামের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতা দখল করে। উদ্দীপকের কফিলউদ্দীন পুথিগত বিদ্যা দিয়ে জীবনে সাফল্য না পেয়ে নকল ডাক্তার সেজে চেম্বার খুলে বসে। দেশি-বিদেশি নকল ডিগ্রি ও বিজ্ঞাপনের মাধ্যমে দরিদ্র-অশিক্ষিত মানুষকে আকৃষ্ট করে অর্থ ও সাফল্য অর্জন করেছে। 'লালসালু' উপন্যাসের মজিদও একটি নকল মাজারের ভয় দেখিয়ে গ্রামের কুসংস্কারাচ্ছন্ন মানুষদের বিশ্বাসের অপব্যবহার করে নিজের আর্থিক ও সামাজিক অবস্থান শক্তিশালী করেছে। দুটো ঘটনাই দেখায় কীভাবে সমাজের দুর্বল ও অশিক্ষিত শ্রেণির অসহায়ত্বকে কাজে লাগিয়ে প্রতারণার মাধ্যমে আত্মপ্রতিষ্ঠা সম্ভব হয়।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের কফিলউদ্দীনের প্রতারণামূলক কাজের সাথে 'লালসালু' উপন্যাসের …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর