অনুচ্ছেদের বক্তব্য 'লালসালু' উপন্যাসের কোন দিকটি স্মরণ করিয়ে দেয়? আলোচনা করো।
উত্তর: অনুচ্ছেদের বক্তব্যটি সৈয়দ ওয়ালীউল্লাহর 'লালসালু' উপন্যাসের ধর্মের নামে ভণ্ডামি, কুসংস্কারের অপব্যবহার এবং ভীতি প্রদর্শনের মাধ্যমে ক্ষমতা দখলের দিকটিকে স্পষ্টভাবে স্মরণ করিয়ে দেয়। 'লালসালু' উপন্যাসে মজিদ একটি কবরকে পিরের মাজার হিসেবে প্রতিষ্ঠা করে। সে গ্রামবাসীর অজ্ঞতা ও ধর্মভীতিকে কাজে লাগায়। অলৌকিক ভয় সৃষ্টি করে মানুষকে নিয়ন্ত্রণে রাখে। ধর্ম সেখানে সত্য নয়, ক্ষমতার হাতিয়ার হয়ে ওঠে। উদ্দীপকে মৃত পিরের গরম হওয়া ও গোস্সা করার কাহিনি তুলে ধরা হয়েছে। বাস্তবে মৃত কবরবাসীর এসব আচরণ অসম্ভব। তবু মানুষের তৈরি বিশ্বাসে এসব চালু থাকে। 'লালসালু' উপন্যাসেও একইভাবে অলৌকিক ভয় সৃষ্টি করা হয়। সেখানে সত্য ও মুক্তির কোনো স্থান নেই। ফলে অনুচ্ছেদটি উপন্যাসের ধর্মব্যাবসাকে স্মরণ করিয়ে দেয়।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
অনুচ্ছেদের বক্তব্য 'লালসালু' উপন্যাসের কোন দিকটি স্মরণ করিয়ে দেয়? আ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর