উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসের আলোকে গোলবার ও মজিদ 'চরিত্রের বৈসাদৃশ্যগুলো আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের গোলবার স্বপ্নে গাছের সন্ধান পায়। অপরদিকে 'লালসালু' উপন্যাসের মজিদ স্বপ্নে পায় পিরের দর্শন। এ দিক থেকে উদ্দীপকের গোলবারের সাথে 'লালসালু' উপন্যাসের মজিদের বৈসাদৃশ্য রয়েছে। 'লালসালু' উপন্যাসের মজিদ একজন ধূর্ত ধর্মব্যবসায়ী। সৎপথে জীবিকা অর্জন অসম্ভব হওয়ায় সে অসৎ ও নীতিবিরুদ্ধ পথের আশ্রয় নেয়। পুরানো কবরকে মাজার হিসেবে প্রতিষ্ঠা করে শুরু করে তা ধর্মব্যাবসা। উদ্দীপকের গোলবার সৎপথে শিকড় বিক্রিতে সফল না হওয়ায় অসৎ পথের আশ্রয় নেয়। স্বপ্নাদেশে গাছের মোজেজা পাওয়ার কথা প্রচার করে, যা মানুষকে দীর্ঘায়ু করবে বলে স্বীকার করে। অপরদিকে 'লালসালু' উপন্যাসের ধূর্ত মজিদ সৎপথে জীবিকা অর্জনের চেষ্টা করে ব্যর্থ হলে অসৎ পথের আশ্রয় নেয়। মহব্বতনগর গ্রামের সরল মানুষের কাছে প্রচার করে সে পিরের স্বপ্নাদেশে এখানে মাজার প্রতিষ্ঠার নির্দেশ পেয়েছে। এ দিক থেকে উদ্দীপকের গোলবারের সঙ্গে 'লালসালু' উপন্যাসের মজিদের বৈসাদৃশ্য বিদ্যমান।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসের আলোকে গোলবার ও মজিদ 'চরিত্রের বৈসাদৃশ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর