উদ্দীপকের হোসেন মিয়া ও 'লালসালু' উপন্যাসের মজিদ কি অভিন্ন? তোমার মতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: হোসেন মিয়ার পরার্থপরতার সাথে 'লালসালু' উপন্যাসে বর্ণিত মজিদের স্বার্থপরতার ভিন্নতা পরিলক্ষিত হওয়ায় উদ্দীপকের হোসেন মিয়া ও 'লালসালু' উপন্যাসের মজিদ অভিন্ন নয়। 'লালসালু' উপন্যাসে বর্ণিত মজিদ একজন স্বার্থান্ধ ও শঠ ব্যক্তি। নিজের স্বার্থ উদ্ধারের জন্য মহব্বতনগর গ্রামের সহজ-সরল মানুষের বিশ্বাস ও সংস্কারকে কাজে লাগিয়ে ধর্মব্যাবসা শুরু করে। ধীরে ধীরে সে গ্রামের একক নীতিনির্ধারকে পরিণত হয়। উদ্দীপকের হোসেন মিয়ার মাঝে পরার্থপর মানসের প্রকাশ ঘটেছে। সন্দ্বীপের ময়নাদ্বীপে তিনি যে সমাজ প্রতিষ্ঠা করেন তাতে থাকবে না কোনো শোষণ-বঞ্চনা। প্রত্যেক মানুষ মানবীয় মর্যাদা ও মূল্যবোধ নিয়ে সম্মানসহকারে জীবনযাপন করতে পারবে। অপরদিকে 'লালসালু' উপন্যাসের মজিদ মহব্বতনগর গ্রামের সাধারণ মানুষের বিশ্বাস ও সংস্কারকে নিজ স্বার্থে ব্যবহার করে ধর্মব্যাবসা পরিচালিত করে। সে ধীরে ধীরে সমাজের একক নীতিনির্ধারকে পরিণত হয়। উদ্দীপকের হোসেন মিয়ার মহৎ উদ্দেশ্যের বিপরীতে 'লালসালু' উপন্যাসের মজিদের হীন স্বার্থপরতা পরিলক্ষিত হয়। এ উপন্যাসে মজিদ গ্রামের সাধারণ লোকের বিশ্বাস ও সংস্কারকে ব্যবহার করে মাজার প্রতিষ্ঠার মাধ্যমে নিজের আর্থিক উন্নতি সাধন করে। ধীরে ধীরে সে ক্ষমতার কর্তাব্যক্তি হয়ে ওঠে। আক্কাসের স্কুল প্রতিষ্ঠার মুহৎ উদ্দেশ্যকে হেসে উড়িয়ে দেয়, তাহের-কাদেরের বাপকে অপমানজনক শাস্তি দিয়ে গ্রামছাড়া করে, খালেক ব্যাপারীকে দিয়ে তার প্রথম স্ত্রী আমেনাকে তালাক দিতে বাধ্য করে। গ্রামের যাবতীয় নিকৃষ্ট কাজে মজিদ তার ক্ষমতা প্রয়োগ করায় উদ্দীপকের হোসেন মিয়া মজিদের সাথে অভিন্ন নয়।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের হোসেন মিয়া ও 'লালসালু' উপন্যাসের মজিদ কি অভিন্ন? তোমার মত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর