উদ্দীপকের 'হাঁস' ও 'বাগডাশ'-এ সঙ্গে 'লালসালু' উপন্যাসেরু কোন কোন চরিত্রের মিল দেখা যায় এবং কীভাবে তা সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো।
উত্তর: শোষণ ও শাসনের দিক থেকে উদ্দীপকের 'হাঁস' ও 'বাগডাশে'র সঙ্গে 'লালসালু' উপন্যাসের গ্রামবাসী ও মজিদ চরিত্র সাদৃশ্যপূর্ণ। 'লালসালু' উপন্যাসে দুবেলা দুমুঠো খেয়ে বাঁচার জন্য মহব্বতনগর গ্রামে এসে আশ্রয় নেওয়া মজিদ একটি পরিত্যক্ত কবরকে কেন্দ্র করে গড়ে তোলে মাজার ব্যাবসা। সহজ-সরল নিরীহ মানুষজন তাকে বিশ্বাস করে তার অনুসারী হয়ে ওঠে। পরিণামে অস্তিত্ব সংকটে থাকা মজিদ গ্রামের মানুষকে শোষণ করে হয়ে ওঠে প্রচুর অর্থবিত্তের মালিক। 'লালসালু' উপন্যাসে মহব্বতনগর গ্রামের সহজ-সরল লোকেরা সারা বছর পরিশ্রম করে উপার্জন করে। কিন্তু মজিদ নামের এক ব্যক্তি তাদের সরলতার সুযোগে ধর্মব্যবসায় করে অগাধ সম্পদের মালিক হয়। পরিশ্রম করে গ্রামবাসী আর সেই শ্রমের ফল ভোগ করে প্রতারক মজিদ। উদ্দীপকেও বলা হয়েছে ডিম হাঁসে পাড়ে কিন্তু সেটা সে খেতে পারে না; খায় বাগডাশ নামক এক জন্তু যা মজিদ চরিত্রের প্রতিনিধিত্ব করে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের 'হাঁস' ও 'বাগডাশ'-এ সঙ্গে 'লালসালু' উপন্যাসেরু কোন কোন চর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর