“ধর্মান্ধতাকে কাজে লাগিয়ে একটি শ্রেণি স্বার্থ হাসিল করে।"-এ উক্তির আলোকে উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসের ভাবগত সাদৃশ্য বিশ্লেষণ করো।
উত্তর: 'লালসালু' উপন্যাসের সমাজচিত্র থেকে এটা স্পষ্ট হয়ে ওঠে যে, "ধর্মান্ধতাকে কাজে লাগিয়ে প্রভাবশালীরা স্বার্থ হাসিল করে" উক্তিটি ভাবগত দিক থেকে উদ্দীপকের সঙ্গে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ। 'লালসালু' উপন্যাসে প্রতারক ও ধর্মব্যবসায়ী মজিদ মহব্বতনগরে নিজের প্রতাপ ও প্রতিষ্ঠা সুদৃঢ় করতে মানুষের অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়েছে। ধর্মান্ধ মানুষেরা সহজেই মজিদের পাতা ফাঁদে ধরা দিয়েছে। ফলে মজিদের স্বার্থ হাসিল করা হয়ে উঠেছে সহজতর। 'লালসালু' উপন্যাসে মজিদ একজন ধর্মব্যবসায়ী প্রতারক। সে মহব্বতনগর গ্রামে এসে একটি পুরানো কবরকে মোদাচ্ছের পিরের মাজার আখ্যা দিয়ে ধর্মব্যবসায় শুরু করে। নিজের সুবিধার্থে সে মহব্বতনগর গ্রামের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে নেয়। গ্রামের সব রকম সালিশ-বিচারে মজিদের সিদ্ধান্তের বাইরে কেউ কোনো কথা বলতে সাহস পায় না। এর মূল কারণ গ্রামবাসীর অজ্ঞতা ও কুসংস্কারে বিশ্বাস এবং প্রভাবশালী ব্যক্তিবর্গের সঙ্গে জোটবদ্ধ হওয়া। 'লালসালু' উপন্যাসে মহব্বতনগর গ্রামবাসীর ধর্মান্ধতার সুযোগেই মজিদ নারীদের প্রতি অমানবিক আচরণ, অসম বিয়ে এবং মনগড়া উদ্ভট চিকিৎসা পদ্ধতি চালু করে এবং আক্কাসের স্কুল প্রতিষ্ঠার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। মজিদের কূটকৌশলের কাছে আক্কাস টিকতে পারেনি। আর এই ধর্মান্ধতার কারণেই উদ্দীপকের ধর্মব্যবসায়ীরা সাধারণ মানুষকে শোষণের সুযোগ পেয়েছে। এই দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
“ধর্মান্ধতাকে কাজে লাগিয়ে একটি শ্রেণি স্বার্থ হাসিল করে।"-এ উক্তির …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর