উদ্দীপকের প্রভাবশালী ব্যক্তিবর্গ 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের কথা স্মরণ করিয়ে দেয়? আলোচনা করো।
উত্তর: মজিদের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় উদ্দীপকের প্রভাবশালী ব্যক্তিবর্গ 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারী চরিত্রের কথা স্মরণ করিয়ে দেয়। 'লালসালু' উপন্যাসের অন্যতম প্রতিনিধিত্বশীল চরিত্র মহব্বতনগর - গ্রামের ধনাঢ্য ব্যক্তি খালেক ব্যাপারী। ধন-সম্পদ ও প্রভাব-প্রতিপত্তি থাকলেও সে মজিদের আধ্যাত্মিক মাজার শক্তির কাছে অসহায়। মজিদের কথার বিরুদ্ধে সে কোনো কথা বলতে পারে না। ফলে পুরো উপন্যাসে উপস্থিত থেকেও খালেক ব্যাপারী চরিত্রটি ব্যক্তিত্বসম্পন্ন ও আত্মমর্যাদাশীল হয়ে উঠতে পারেনি। উদ্দীপকে ধর্মব্যবসায়ীরা অত্যন্ত কূটকৌশলী হয়ে নিজেদের শোষণের সুবিধার্থে প্রভাবশালী ব্যক্তিবর্গকেও হাত করে নেয়। একসময় তারা জোটবদ্ধ হয়ে সাধারণ মানুষকে ঠকিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করে। 'লালসালু' উপন্যাসে মজিদও নাটকীয়ভাবে মহব্বতনগর গ্রামে প্রবেশ করে একটি পুরানো কবরকে মোদাচ্ছের পিরের মাজার সাজিয়ে ধর্মব্যবসায় শুরু করে। অল্পদিনের মধ্যেই সে ওই গ্রামের প্রভাবশালী ব্যক্তি খালেক ব্যাপারীকে হাতে নিয়ে আত্মপ্রতিষ্ঠা লাভ করে এবং একাধিক বিয়ে করে। খালেক ব্যাপারী মজিদের সব কাজেই সমর্থন দেয়। আক্কাসের স্কুল প্রতিষ্ঠার বিরোধিতা করে মজিদ গ্রামে পাকা মসজিদ করার কথা বললে খালেক ব্যাপারী তাতে সহায়তার হাত বাড়িয়ে দেয়। এভাবে উদ্দীপকের প্রভাবশালী ব্যক্তিবর্গ 'লালসালু' উপন্যাসের ধনী ব্যক্তি খালেক ব্যাপারীর কথা স্মরণ করিয়ে দেয়।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের প্রভাবশালী ব্যক্তিবর্গ 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর