উদ্দীপকে উল্লিখিত জামশেদ মোল্লা চরিত্র এবং 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের স্বরূপ এক ও অভিন্ন- 'লালসালু' উপন্যাসের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের জামশেদ মোল্লা ও 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রগত দিক থেকে সমগোত্রীয় হওয়ায়, "উদ্দীপকে উল্লিখিত জামশেদ মোল্লা চরিত্র এবং 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের স্বরূপ এবং ও অভিন্ন"- মন্তব্যটি যথার্থ। 'লালসালু' উপন্যাসটি একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। এ উপন্যাসের মজিদ সাধারণ মানুষের কুসংস্কার ও অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে ধর্মব্যাবসা শুরু করে। ধীরে ধীরে সে সমাজের নীতিনির্ধারকে পরিণত হয়। উদ্দীপকের জামশেদ নিজেকে দীর্ঘদিন ধরে পির দাবি করে। গ্রামের সাধারণ মানুষের ধর্মবিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতারণার জাল বিস্তার করে সমাজের কেন্দ্রে পরিণত হয়। 'লালসালু' উপন্যাসের মজিদও নিজের অস্তিত্ব রক্ষার জন্য মহব্বতনগর গ্রামের সাধারণ মানুষের ধর্মবিশ্বাসকে কাজে লাগিয়ে নিজের স্বার্থসিদ্ধি করে। জমিলার আগমনে তার অস্তিত্ব সংকটে পড়তে হয়। উদ্দীপকের জামশেদের মতো 'লালসালু' উপন্যাসের মজিদও মহব্বতনগর গ্রামের সাধারণ জনগণের মনে ধর্মীয় ভীত জাগিয়ে নিজের স্বার্থসিদ্ধি করে। সে মহব্বতনগর গ্রামে মোদাচ্ছের পিরের মাজারের নামে মিথ্যা মাজার ভিত্তি প্রতিষ্ঠা করে। ধীরে ধীরে সে সমাজের কেন্দ্রীয় শক্তিতে পরিণত হয়। গ্রামের মাতব্বর খালেক ব্যাপারীও তার কথার বিরুদ্ধে কথা বলে না। জমিলার আগমনে তার অস্তিত্বের সংকট দেখা দেয়। উদ্দীপকের জামশেদের চরিত্র মজিদের চরিত্রের অনুরূপ হওয়ায় আলোচ্য মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জামশেদ মোল্লা চরিত্র এবং 'লালসালু' উপন্যাসের মজিদ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর