"সজ্ঞানে না জানলেও তারা একাট্টা, পথ তাদের এক।"- উক্তিটির তাৎপর্য কী?
উত্তর: সজ্ঞানে না জানলেও তারা একট্টা পথ, তাদের এক খালেক ব্যাপারী এবং মজিদের মধ্যে সম্পর্কে এ কথা বলা হয়েছে। মহব্বতনগর গ্রামের ভূ-স্বামী খালেক ব্যাপারী এবং তথাকথিত ধর্মীয় মোল্লা মজিদের মধ্যে নিজ নিজ প্রয়োজনে অনিবার্যভাবে সম্পর্ক গড়ে ওঠে। কারণ দুজনের ভূমিকাই শোষকের। একজনের কাছে আছে মাজার, অন্যজনের জোতজমি ও প্রতিপত্তি। মজিদ মহব্বতনগর গ্রামবাসীর ধর্মবিশ্বাসের সুযোগ নিয়ে মাজারকে কেন্দ্র করে ধর্মের দোহাই দিয়ে স্বার্থ উদ্ধার করেছে। শিক্ষিত যুবক আক্কাসকে স্কুল প্রতিষ্ঠা করতে দেয়নি। এতে মজিদের সঙ্গে গ্রামের সম্পদশালী খালেক ব্যাপারীও যোগ দিয়েছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"সজ্ঞানে না জানলেও তারা একাট্টা, পথ তাদের এক।"- উক্তিটির তাৎপর্য কী?
উত্তর