উদ্দীপকের পির সাহেব 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের পির সাহেব 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। 'লালসালু' উপন্যাসে দেখা যায়, শস্যহীন জনবহুল অঞ্চল থেকে ভাগ্যান্বেষণে বের হয়ে মজিদ মহব্বতনগর গ্রামে এসে আশ্রয় নেয়। এখানে এসে কূটকৌশল প্রয়োগের মাধ্যমে মানুষের ধর্মবিশ্বাসকে পুঁজি করে নিজের ভাগ্যের চাকা বদলে মজিদ হয়ে ওঠে প্রভাব-প্রতিপত্তির মালিক। উদ্দীপকে পির সাহেব মুরিদদের সামনে চোখ বুজে চিৎকার করেন, আবার হেসে বলেন যে তারা অনেক বছর ধরে এখানে বসে আছেন। যদিও মুরিদরা মনে করে, মাত্র কয়েক ঘণ্টা হয়েছে। তিনি বলেন, সাধারণ লোকেরা চোখের বাইরে আর কিছুই দেখতে পায় না। এই কথাগুলো দিয়ে তিনি নিজের এক আধ্যাত্মিক উচ্চতর দৃষ্টিশক্তি বা সময় অতিক্রমী অবস্থানের ভান করেছেন, যা সাধারণ মানুষ বুঝতে পারে না। এটি তার মুরিদদের মনে রহস্যময়তা ও ভক্তি জাগানোর একটি কৌশল। অন্যদিকে 'লালসালু' উপন্যাসে মজিদ নিজেকে মোদাচ্ছের পিরের খাদেম হিসেবে প্রতিষ্ঠিত করে গ্রামবাসীর মধ্য অন্ধবিশ্বাস ও কুসংস্কারের সুযোগ নেয়। সে বিভিন্ন নাটকীয় আচরণ, রহস্যময় কথাবার্তা ও ভণ্ডামির মাধ্যমে নিজেকে অলৌকিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি হিসেবে প্রমাণ করার চেষ্টা করে। সে জানে গ্রামের অশিক্ষিত সরল মানুষেরা সহজেই এসব রহস্যময় বুলি ও আচরণ বিশ্বাস করে ফেলবে। এভাবে 'লালসালু' উপন্যাসের মজিদ উদ্দীপকের পির সাহেবের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের পির সাহেব 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সঙ্গে একাত্মতা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর