"উদ্দীপকের গায়েবি মাজারের অনুসারীরা যেন মহব্বতনগর গ্রামেরই বাসিন্দা।”- উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসের' আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: অন্ধবিশ্বাসের দিক থেকে "উদ্দীপকের গায়েবি মাজারের অনুসারীরা যেন মহব্বতনগর গ্রামেরই বাসিন্দা" মন্তব্যটি যথার্থ। 'লালসালু' উপন্যাসে মহব্বতনগর গ্রামে মজিদের আগমন ছিল চমকপ্রদ ও নাটকীয়। তার আগমন মুহূর্তে সমগ্র গ্রামকে চমকে দেয়। গ্রামবাসীর নির্বুদ্ধিতা সম্পর্কে মজিদ তাদের সচেতন করে। ফলে কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসী সহজেই মোদাচ্ছের পিরের মাজারের কথা বিশ্বাস করে। উদ্দীপকে নাগর ফকির নামের এক ব্যক্তির কবরকে কেন্দ্র করে মাজার ব্যবসায়ের প্রসঙ্গ উত্থাপিত হয়েছে। মৃত নাগর ফকিরের কবরে গায়েবি মাজার ওঠার খবর ছড়িয়ে পড়লে অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে অনেকেই তার অনুসারী হয়। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে নাগর ফকিরের ছেলে সাগর নিজের প্রভাব-প্রতিপত্তি বিস্তারে মনোেযাগী হয়। বিষয়টি আলোচ্য উপনাসের ঘটনাবর্তেও একইভাবে পরিলক্ষিত হয়। 'লালসালু' উপন্যাসের প্রধান উপাদান তৎকালীন সমাজবাস্তবতা। উপন্যাসটিতে লেখক সেই বাস্তবতাকে তুলে ধরতে মহব্বতনগর নামের এক পশ্চাৎপদ ও প্রত্যন্ত গ্রামকে বেছে নিয়েছেন। এ গ্রামের বাসিন্দারা আজও অন্ধকারাচ্ছন্ন ও সশ্ববির। এখানকার মানুষ ভাগ্য অলৌকিকত্বে গভীরভাবে বিশ্বাসী। তাদের সেই অন্ধবিশ্বাসের সূত্র ধরেই মাজার ব্যাবসা নিয়ে হাজির হয় মজিদ। একইভাবে উদ্দীপকের মাজারের অনুসারীদেরও মাজার-ভক্তির মূল কারণ অন্ধবিশ্বাস। গায়েবি মাজার ওঠার অপপ্রচারই তাদের বিশ্বাসের মূলভিত্তি, যেমনটি আলোচ্য উপন্যাসের মহব্বতনগর গ্রামবাসীর মাঝেও পরিলক্ষিত হয়। এসব বিষয় বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"উদ্দীপকের গায়েবি মাজারের অনুসারীরা যেন মহব্বতনগর গ্রামেরই বাসিন্দা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর