উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের কোন ঘটনাকে মনে করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের একটি পুরানো পরিত্যক্ত কবরকে কেন্দ্র মজিদের মাজার ব্যাবসা শুরু করার ঘটনাকে মনে করিয়ে দেয়। 'লালসালু' উপন্যাসে শস্যহীন জনবহুল অঞ্চল থেকে ভাগ্যের সন্ধানে মহব্বতনগর গ্রামে আসা মজিদ টালখাওয়া ভাঙা এক প্রাচীন কবরকে মোদাচ্ছের পিরের মাজার বলে তার মাজার ব্যাবসা শুরু। এই মোদাচ্ছের পিরের মাজারকে কেন্দ্র করেই মজিদের প্রভাব ও অর্থবিত্ত গড়ে ওঠে। উদ্দীপকে মানুষের অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে কেন্দ্র করে সাগরের অর্থবিত্ত ও প্রভাবশালী হয়ে ওঠার কথা বর্ণিত হয়েছে। পিতা নাগর ফকিরের মৃত্যুর পর তার গায়েবি মাজার ওঠার অপপ্রচার শুনে অনুসারীর সংখ্যা বাড়তে থাকে। নাগর ফকিরের ছেলে সাগর এই সুযোগটি ব্যবহার করে নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে ওঠে। একইভাবে 'লালসালু'। উপন্যাসেও সাধারণ মানুষের অন্ধবিশ্বাসকে পুঁজি করে মজিদের প্রভাশালী হয়ে ওঠার কথা বর্ণিত হয়েছে। উদ্দীপকটি আলোচ্য উপন্যাসের সেই ঘটনাকেই মনে করিয়ে দেয়।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের কোন ঘটনাকে মনে করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর