"উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের খণ্ডাংশ মাত্র।"- মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'লালসালু' উপন্যাসের অসম বয়সের বিয়ের দিকটি প্রকাশ পেলেও অন্যান্য দিক অনুপস্থিত থাকায় “উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের খন্ডাংশ মাত্র" উক্তিটি যথার্থ। 'লালসালু' উপন্যাসটি একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। যুগ যুগ ধরে শেকড়গাড়া ধর্মীয় কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে সুস্থ জীবনাকাঙ্ক্ষার দ্বন্দ্ব এ উপন্যাসের কেন্দ্রীয় বিষয়। গ্রামীণ মানুষের সরলতাকে পুঁজি করে মজিদের মতো ধর্মব্যবসায়ীরা নিজেদের স্বার্থসিদ্ধিতে লিপ্ত হয়। উদ্দীপকের মূলভাব অসম বিয়ের ফলে আলেয়ার স্বপ্নভঙ্গ। দারিদ্র্যের কারণে আলেয়ার বাবা-মা তাকে পঞ্চাশ বছরের বৃদ্ধ জমির আলীর সাথে বিয়ে দেয়। এতে আলেয়ার স্বাধীন সত্তা খাঁচায় বন্দি পাখির মতো হয়ে পড়ে। 'লালসালু' উপন্যাসের ধূর্ত মজিদও অল্পবয়সি জমিলাকে বিয়ে করে তার স্বাধীনতাকে খর্ব করে। অসহায় দরিদ্র বাবা-মা বৃদ্ধ মজিদের হাতে তুলে দেয় জমিলাকে, যা উদ্দীপকের আলেয়ার পরিস্থিতির স্বরূপ। উদ্দীপকের আলেয়ার পরিস্থিতির মধ্য দিয়ে 'লালসালু' উপন্যাসের জমিলার অবস্থা প্রকাশ পেলেও এর মূলভাব আরও বিস্তৃত। এ উপন্যাসের কেন্দ্রীয় বিষয় ধর্মীয় কুসংস্কারাচ্ছন্নতা, অন্ধবিশ্বাস। এছাড়াও এ উপন্যাসে পিরপ্রথা, কৃষিভিত্তিক সমাজব্যবস্থা, বাল্যবিয়ে, বহুবিয়ে ইত্যাদি নানাবিধ বিষয় স্থান পেয়েছে যেগুলো উদ্দীপকে অনুপস্থিত। তাই উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, "উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের খন্ডাংশ মাত্র" মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের খণ্ডাংশ মাত্র।"- মন্তব্যটির যথার্থতা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর