উদ্দীপকের আলেয়ার সাথে 'লালসালু' উপন্যাসের জমিলার সাদৃশ্য-বৈসাদৃশ্য আলোচনা করো।
উত্তর: অসম বয়সের পাত্রের সাথে বিয়ে ও বিয়ে-পরবর্তী নানাবিধ সংকট সৃষ্টির দিক থেকে উদ্দীপকের আলেয়ার সাথে 'লালসালু' উপন্যাসের জমিলার সাদৃশ্য রয়েছে। 'লালসালু' উপন্যাসের জমিলা এক প্রতিবাদী নারী চরিত্র। অভাব-অনটনের জন্য তার বাবা-মা বৃদ্ধ মজিদের সাথে তার বিয়ে দেয়। তবে জমিলা কখনই মজিদকে স্বামী হিসেবে গ্রহণ করেনি। উদ্দীপকের আলেয়া দরিদ্র পরিবারের মেয়ে। অভাব-অনটনের জন্য বাবা-মা পঞ্চাশ বছর বয়সি জমির আলীর সাথে তার বিয়ে ঠিক করে। এর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠলেও পরিবারের চাপ ও জমির আলীর করায়ত্ত থেকে মুক্ত হতে পারেনি সে। 'লালসালু' উপন্যাসের জমিলাও উদ্দীপকের আলেয়ার মতো দরিদ্র পরিবারের সন্তান। অভাব-অনটনের দরুন মজিদের মতো রয়স্ক লোকের কাছে তার বাবা-মা তাকে বিয়ে দেয়। এর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠলেও মজিদের সর্বগ্রাসী শক্তির কাছে মাথা নত করতে হয় তাকে। এদিকে থেকে উদ্দীপকের আলেয়া ও 'লালসালু' উপন্যাসের জমিলা একই মেরুর চরিত্র।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের আলেয়ার সাথে 'লালসালু' উপন্যাসের জমিলার সাদৃশ্য-বৈসাদৃশ্য …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর