"উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের আংশিক রূপায়ণ মাত্র। যথার্থতা বিচার করো।
উত্তর: উদ্দীপকে 'লালসালু' উপন্যাসের গ্রামবাসীর কুসংস্কার ও অন্ধবিশ্বাসের দিকটি প্রকাশ পেলেও নানাবিধ বিষয় অনুপস্থিত থাকায় "উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের আংশিক রূপায়ণ মাত্র" উক্তিটি যথার্থ। 'লালসালু' উপন্যাসের কেন্দ্রীয় বিষয় ধর্মব্যবসায়ী মজিদের ধর্মকে কাজে লাগিয়ে স্বার্থসিদ্ধি। মহব্বতনগর গ্রামের সাধারণ মানুষের সরলতাকে কাজে লাগিয়ে গড়ে ওঠে মজিদের এ ধর্ম ব্যাবসা। এক সময় সে হয়ে ওঠে মহব্বতনগরের হর্তাকর্তা। উদ্দীপকে প্রকাশ পেয়েছে গ্রামবাসীর কুসংস্কার ও অন্ধবিশ্বাস। ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচতে তারা পিরের শরণাপন্ন হয়েছে। 'লালসালু' উপন্যাসেও গ্রামের লোক তাদের সমস্যা থেকে রক্ষা পেতে মাজারে মানত করে। তারা আওয়ালপুরের পিরের কাছ থেকে পানিপড়া পেতে চায়, তারা মনে করে ওই পির সূর্যকে ধরে রাখার ক্ষমতা রাখেন। এদিক থেকে মহব্বতনগরবাসীর সাথে উদ্দীপকের গ্রামবাসীর সাদৃশ্য বিদ্যমান। উদ্দীপকের গ্রামবাসীর কুসংস্কার ও অন্ধবিশ্বাস 'লালসালু' উপন্যাসে বর্ণিত গ্রামবাসীর কুসংস্কার ও অন্ধবিশ্বাসের সাথে সাদৃশ্যপূর্ণ হলেও এ উপন্যাসের বিষয়বস্তু আরও বিস্তৃত। এ উপন্যাসে সর্বগ্রাসী মজিদের বিস্তার, ধর্মব্যাবসা ও আত্মগ্লানি, আক্কাসের শিক্ষাবিস্তারের সদিচ্ছা, রহিমার সারল্য ও পতিভক্তি, জমিলার বিদ্রোহ, সামন্তবাদী সমাজব্যবস্থা, বাল্যবিয়ে ও বহুবিয়ে, সামাজিক নানাবিধ কলহ ইত্যাদি বিষয় স্থান পেয়েছে, যেগুলো উদ্দীপকে অনুপস্থিত। তাই উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, "উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের আংশিক রূপায়ণ মাত্র" উক্তিটি যথার্থ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের আংশিক রূপায়ণ মাত্র। যথার্থতা বিচার করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর