"প্রকৃতির লীলা চেয়ে দেখাও একরকম ইবাদত"- ব্যাখ্যা করো।
উত্তর: "প্রকৃতির লীলা চেয়ে দেখাও একরকম ইবাদত"- উক্তিটির মাধ্যমে মজিদের প্রকৃতির বৈচিত্র্য দেখে সৃষ্টিকর্তার মহিমার উপলব্ধির কথা বলা হয়েছে। যে রাতে মজিদ জমিলাকে মাজারের খুঁটির সঙ্গে বেঁধে রাখে সেই রাতে প্রকৃতি ভয়ংকর রূপ ধারণ করে। মেঘের গর্জন, বিদ্যুতের ঝলকানি, ঝড়, বৃষ্টি সব মিলিয়ে একটি ভীতিকর আবহ তৈরি হয়। মজিদ সেই আবহ দেখে আল্লাহর মহিমা উপলব্ধি করে। প্রকৃতিকে যারা এমন নিবিড়ভাবে দেখে তারা মূলত আল্লাহর একরকম ইবাদত করে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"প্রকৃতির লীলা চেয়ে দেখাও একরকম ইবাদত"- ব্যাখ্যা করো।
উত্তর