"উদ্দীপকটিতে 'লালসালু' উপন্যাসের আংশিক চিত্র উপস্থাপিত হয়েছে।"- মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: ব্যক্তিগত জীবন, নিঃসন্তান ও সখিনার নিঃসঙ্গতার দিক থেকে "উদ্দীপকটিতে 'লালসালু' উপন্যাসের আংশিক চিত্র উপস্থাপিত হয়েছে" মন্তব্যটি যথার্থ। 'লালসালু' উপন্যাসের মূল উপজীব্য বিষয় হলো তৎকালীন সমাজের কুসংসকার, ধর্মীয় ভণ্ডামি, শঠতা এবং এর বিরুদ্ধে মানুষের সরল বিশ্বাস ও প্রতিবাদের চিত্র। মজিদ নামের এক ভণ্ড পিরের ধর্মব্যাবসার মাধ্যমে জীবিকা নির্ঝয়া ও ক্ষমতা বিস্তারের কাহিনিকে কেন্দ্র করে উপন্যাসটি আবর্তিত। উদ্দীপকে শুধু জমির ব্যাপারী ও তার স্ত্রী সখিনার পারিবারিক জীবন, বিশেষ করে তাদের নিঃসন্তান থাকার বেদনা এবং সখিনার নিঃসঙ্গতা ও পরিশ্রমী জীবনের চিত্র ফুটে উঠেছে। এই ঘটনাগুলো 'লালসালু' উপন্যাসের অংশমাত্র। 'লালসালু' উপন্যাসে দেখা যায় কুসংস্কার, ধর্মীয় ভণ্ডামি এবং গ্রামীণ সমাজের শোষণের চিত্র। মজিদ নামের এক ধর্মব্যবসায়ীর সাধারণ মানুষকে কেন্দ্র করে মাজারব্যাবসার প্রতিচ্ছবি। উদ্দীপকে বর্ণিত সাধারণ গৃহস্থ জীবনের চেয়ে উপন্যাসের ক্যানভাস অনেক বড়ো, যেখানে ধর্মকে পুঁজি করে মজিদের প্রভাব বিস্তার, প্রভাবশালী খালেক ব্যাপারীর সাথে তার সম্পর্ক এবং আক্কাসের মতো সচেতন মানুষের প্রতিবাদকে কেন্দ্র আবর্তিত হয়েছে। এসব বিষয় উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, উদ্দীপকটিতে 'লালসালু' উপন্যাসের আংশিক চিত্র উপস্থাপিত হয়েছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"উদ্দীপকটিতে 'লালসালু' উপন্যাসের আংশিক চিত্র উপস্থাপিত হয়েছে।"- মন্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর