মজিদ এবং উদ্দীপকের জয়তুন বেগমের তুলনামূলক চিত্র আলোচনা করো।
উত্তর: মজিদ এবং উদ্দীপকের জয়তুন বেগমের মধ্যে ধর্মব্যবসায়ের দিক থেকে সাদৃশ্য রয়েছে। 'লালসালু' উপন্যাসের পটভূমি গ্রামীণ সমাজ, বিষয় সামাজিক রীতি-নীতি ও প্রচলিত ধারণা বিশ্বাস। চরিত্রসমূহ একদিকে ধর্মভীরু, কুসংস্কারাচ্ছন্ন শোষিত দরিদ্র গ্রামবাসী, অন্যদিকে শঠ, প্রতারক, ধর্মব্যবসায়ী ও শোসক ভূস্বামী। উদ্দীপকে জয়তুন বেগমের সংসারে অভাব ছিল। এক মধ্যরাতে সে ঘুম থেকে উঠে অস্বাভাবিক আচরণ শুরু করেন। গ্রামবাসী স্বপ্নে দীক্ষা লাভ করেছে বলে মনে করে তার কাছ থেকে পানিপড়া নেয়। অল্প দিনেই তার আর্থিক অবস্থার উন্নতি হয়। অনুরূপ ঘটনার প্রতিফলন ঘটে 'লালসালু' উপন্যাসের মজিদের মাঝে। শ্রাবণের শেষে নিরাকপড়া এক মধ্যাহ্নে মহব্বতনগর গ্রামে মজিদের প্রবেশ ঘটে। শস্যহীন নিজ অঞ্চল থেকে ভাগ্যান্বেষণে বেরিয়ে পড়ে মজিদ মহব্বতনগর গ্রামে পুরোনো এক কবরকে কেন্দ্র করে মাজার ব্যাবসা শুরু করে। অল্প কিছুদিনের মধ্যই সে ঘরবাড়ি ও জমিজমার মালিক 'হয়। সুতরাং বলা যায়, মজিদ এবং উদ্দীপকের জয়তুন বেগম উভয়ই ধর্মব্যবসায়ী।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
মজিদ এবং উদ্দীপকের জয়তুন বেগমের তুলনামূলক চিত্র আলোচনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর