"উদ্দীপকের জায়দা আর 'লালসালু'র জমিলা একে অপরের পরিপূরক।"- মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের জায়দার মতো 'লালসালু' উপন্যাসের জমিলাও মজিদের ভণ্ডামির বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠায় “উদ্দীপকের জায়দা আর 'লালসালু' উপন্যাসের জমিলা একে অপরের পরিপূরক"-মন্তব্যটি সমর্থনযোগ্য। 'লালসালু' উপন্যাসের মজিদ মহব্বতনগরের অশিক্ষিত মানুষের সরলতাকে পুঁজি করে ধর্মব্যাবসা শুরু করে। মজিদের এই ভণ্ডামির প্রথমবার প্রতিবাদী হয়ে ওঠে জমিলা। মজিদের রক্ষণশীল বৃত্তবলয় ছিন্ন করে জমিলা হয়ে ওঠে এক স্বাধীন নারীসত্তা। উদ্দীপকের জায়দাও একজন বিদ্রোহী নারী। প্রত্যন্ত কলাবতী গ্রামের অন্ধকারাচ্ছন্ন পরিবেশের কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর এই জায়দা। গ্রামের মানুষের সরলতাকে পুঁজি করে কাশেম মিয়ার ধান্দাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সে 'লালসালু' উপন্যাসের তরুণী জমিলাও এক স্বাধীনচেতা নারী। সে মজিদের সর্বগ্রাসী করায়ত্তের বাইরে দাঁড়িয়েছে মুক্তির বার্তা নিয়ে। মজিদের ভণ্ডামি নস্যাৎ করাই তার উদ্দেশ্য। উদ্দীপকের জায়দা কাশেম মিয়ার অবৈজ্ঞানিক লোক ঠকানো চিকিৎসার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। গ্রামবাসীদের সে এই ভণ্ডামি সম্পর্কে সচেতন করতে চায়। 'লালসালু' উপন্যাসের জমিলাও মজিদের মাজার ব্যাবসা ও ভণ্ডামির বিরুদ্ধে অবস্থান নেয়। গ্রামের সবাই মজিদকে ভয় পেলেও জমিলা অকুতোভয়। মজিদের বাধানিষেধের বেড়াজাল ছিন্ন করে স্বাধীন সত্তায় অধিষ্ঠিত হয় জমিলা। তাই বলা যায় যে, "উদ্দীপকের জায়দা আর 'লালসালু' উপন্যাসের জমিলা একে অপরের পরিপূরক" মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"উদ্দীপকের জায়দা আর 'লালসালু'র জমিলা একে অপরের পরিপূরক।"- মন্তব্যটি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর