শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের কাশেম মিয়ার সাথে 'লালসালু' উপন্যাসের বিষয়গত সাদৃশ্য আলোচনা করো।

উত্তর: উদ্দীপকের কাশেম মিয়ার সাথে 'লালসালু' উপন্যাসের মজিদের ধর্মব্যাবসার সাদৃশ্য রয়েছে। 'লালসালু' উপন্যাসে লেখক গ্রামীণ সরল মানুষের অজ্ঞতাকে কাজে লাগিয়ে মজিদের ধর্মব্যাবসাকে নির্দেশ করেছেন। মজিদ শুধু নিজের স্বার্থ সিদ্ধিই করেনি, ধীরে ধীরে মহব্বতনগর গ্রামের কেন্দ্রশক্তিতে পরিণত হয়েছে। গ্রামের নীতিনির্ধারক হয়ে তার বিরোধীদের শাস্তি বিধান করেছে। উদ্দীপকে বর্ণিত কলাবতী গ্রামের কাশেম মিয়াও একজন ভণ্ড, প্রতারক। গ্রামের সরল নিরক্ষর মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে সে তাবিজ, কবচ, ঝাড়ফুঁক ও পানিপড়া দিয়ে অসুস্থ মানুষের চিকিৎসা করে অর্থ উপার্জন করে। 'লালসালু' উপন্যাসে বর্ণিত মহব্বতনগর গ্রামের নিরক্ষর সরল গ্রামবাসীর অজ্ঞতাকে কাজে লাগিয়ে মজিদ মাজার ব্যাবসা শুরু করে। সে অসুস্থতার চিকিৎসায় পানিপড়া দেয়। উদ্দীপকের কাশেম মিয়ার সাথে 'লালসালু' উপন্যাসের মজিদের ধর্মব্যাবসার সাদৃশ্য রয়েছে।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

উদ্দীপকের কাশেম মিয়ার সাথে 'লালসালু' উপন্যাসের বিষয়গত সাদৃশ্য আলোচন…

উদ্দীপক

বাংলাদেশের একটি ছোঁটো গ্রাম কলাবতী। এটি সীমান্তবর্তী গ্রাম। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। সেখানকার বেশির ভাগ মানুষ অশিক্ষিত। আধুনিকতার ছোঁয়া বিবর্জিত। গ্রামের অধিকাংশ মানুষের মধ্যে অন্ধবিশ্বাস ও কুসংস্কার বিরাজমান। অসুস্থ ব্যক্তির জন্য হাসপাতালে যাওয়া কষ্টসাধ্য; তাই কারও অসুস্থতায় একমাত্র ভরসা কাশেম মিয়ার স্বপ্নে পাওয়া তাবিজ, কবচ, ঝাড়ফুঁক ও পানিপড়া। কলাবতীর জায়দা নিরক্ষর হলেও কাশেমের এসব ধান্দাবাজি বিশ্বাস করে না। সাহসী ও বুদ্ধিমতী জায়দা তার গ্রামের লোকদের অন্ধবিশ্বাস ও কুসংস্কার সম্পর্কে সচেতন করার চেষ্টা চালায় এবং কাশেম মিয়ার অবৈজ্ঞানিক ব্যাবসা বন্ধের উদ্যোগ নেয়।

উত্তর

আওয়ালপুরের পির সাহেবের প্রধান মুরিদ মতলুব খাঁ।

উত্তর

“খোদার এলেমে বুক ভরে না তলায় পেট শূন্য বলে”- এ উক্তিটির মাধ্যমে মজিদের জন্মস্থানের অভাবী মানুষের ধর্মানুভূতি ও তাদের দুরবস্থাকে নির্দেশ করা হয়েছে। 'লালসালু' উপন্যাসে মজিদ অভাবের কারণে নিজের এলাকা ছেড়ে ঘুরতে ঘুরতে মহব্বতনগর গ্রামে এসে উপস্থিত হয়। সেখানে তথাকথিত মোদাচ্ছের পিরের মাজারকে কেন্দ্র করে নিজের ধর্মীয় ব্যাবসা শুরু করে। সে তার অঞ্চলের কথা ভুলতে পারে না। সেখানে ক্ষুধার্ত মানুষ এলেম শিক্ষা করে। ক্ষুধায় কাতর হয়ে পড়া মানুষের কাছে সেই এলেম ম্লান হয়ে আসে। শস্যশূন্য দেশ, দীনতা আর অসহায়তায় ক্ষীণতর হয়ে ওঠে মানুষ। তাদের পেটে ক্ষুধা। সেই ক্ষুধা তাদের এতটাই প্রকট হয়ে ওঠে যে, খোদার এলেমে তাদের বুক আর তৃপ্ত হয় না। প্রশ্নোক্ত উক্তিটির মধ্য দিয়ে এ কথাই বোঝানো হয়েছে।

উত্তর

উদ্দীপকের কাশেম মিয়ার সাথে 'লালসালু' উপন্যাসের মজিদের ধর্মব্যাবসার সাদৃশ্য রয়েছে। 'লালসালু' উপন্যাসে লেখক গ্রামীণ সরল মানুষের অজ্ঞতাকে কাজে লাগিয়ে মজিদের ধর্মব্যাবসাকে নির্দেশ করেছেন। মজিদ শুধু নিজের স্বার্থ সিদ্ধিই করেনি, ধীরে ধীরে মহব্বতনগর গ্রামের কেন্দ্রশক্তিতে পরিণত হয়েছে। গ্রামের নীতিনির্ধারক হয়ে তার বিরোধীদের শাস্তি বিধান করেছে। উদ্দীপকে বর্ণিত কলাবতী গ্রামের কাশেম মিয়াও একজন ভণ্ড, প্রতারক। গ্রামের সরল নিরক্ষর মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে সে তাবিজ, কবচ, ঝাড়ফুঁক ও পানিপড়া দিয়ে অসুস্থ মানুষের চিকিৎসা করে অর্থ উপার্জন করে। 'লালসালু' উপন্যাসে বর্ণিত মহব্বতনগর গ্রামের নিরক্ষর সরল গ্রামবাসীর অজ্ঞতাকে কাজে লাগিয়ে মজিদ মাজার ব্যাবসা শুরু করে। সে অসুস্থতার চিকিৎসায় পানিপড়া দেয়। উদ্দীপকের কাশেম মিয়ার সাথে 'লালসালু' উপন্যাসের মজিদের ধর্মব্যাবসার সাদৃশ্য রয়েছে।

উত্তর

উদ্দীপকের জায়দার মতো 'লালসালু' উপন্যাসের জমিলাও মজিদের ভণ্ডামির বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠায় “উদ্দীপকের জায়দা আর 'লালসালু' উপন্যাসের জমিলা একে অপরের পরিপূরক"-মন্তব্যটি সমর্থনযোগ্য। 'লালসালু' উপন্যাসের মজিদ মহব্বতনগরের অশিক্ষিত মানুষের সরলতাকে পুঁজি করে ধর্মব্যাবসা শুরু করে। মজিদের এই ভণ্ডামির প্রথমবার প্রতিবাদী হয়ে ওঠে জমিলা। মজিদের রক্ষণশীল বৃত্তবলয় ছিন্ন করে জমিলা হয়ে ওঠে এক স্বাধীন নারীসত্তা। উদ্দীপকের জায়দাও একজন বিদ্রোহী নারী। প্রত্যন্ত কলাবতী গ্রামের অন্ধকারাচ্ছন্ন পরিবেশের কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর এই জায়দা। গ্রামের মানুষের সরলতাকে পুঁজি করে কাশেম মিয়ার ধান্দাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সে 'লালসালু' উপন্যাসের তরুণী জমিলাও এক স্বাধীনচেতা নারী। সে মজিদের সর্বগ্রাসী করায়ত্তের বাইরে দাঁড়িয়েছে মুক্তির বার্তা নিয়ে। মজিদের ভণ্ডামি নস্যাৎ করাই তার উদ্দেশ্য। উদ্দীপকের জায়দা কাশেম মিয়ার অবৈজ্ঞানিক লোক ঠকানো চিকিৎসার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। গ্রামবাসীদের সে এই ভণ্ডামি সম্পর্কে সচেতন করতে চায়। 'লালসালু' উপন্যাসের জমিলাও মজিদের মাজার ব্যাবসা ও ভণ্ডামির বিরুদ্ধে অবস্থান নেয়। গ্রামের সবাই মজিদকে ভয় পেলেও জমিলা অকুতোভয়। মজিদের বাধানিষেধের বেড়াজাল ছিন্ন করে স্বাধীন সত্তায় অধিষ্ঠিত হয় জমিলা। তাই বলা যায় যে, "উদ্দীপকের জায়দা আর 'লালসালু' উপন্যাসের জমিলা একে অপরের পরিপূরক" মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গফুর মিয়ার সংসার টিকিয়ে রেখেছে তার স্ত্রী মরিয়ম। বিশাল সংসারের সকল দায়িত্ব মরিয়মের গরুবাছুরের তত্ত্বতালাশ, ধান মাড়াই থেকে সিদ্ধ করা, মেহমান-মুসাফির সবকিছুই একহাতে সামলান তিনি। অবশ্য এতে তার ক্লান্তি নেই। শুধু মাঝে মাঝে নিজেকে বড় একলা মনে হয়। গফুর মরিয়মের মনের অবস্থা বুঝে। কারণ সে জানে, তাদের কোনো সন্তান নেই।

Rajshahi · 2017

ক
'নিরাক পড়া' কী?
খ
'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।
গ
মরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।
ঘ
'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নিরাক পড়া' কী?

'নিরাক পড়া' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ফয়জুল্লাহপুর একটি সমৃদ্ধ গ্রাম। ধান-সুপারির মওসুমে এখানকার সকলের হাতেই টাকা-পয়সা থাকে। হাট-বাজারে থাকে লোকের ভীড়। এসময় ভিক্ষুকের আগমনও বেড়ে যায়। একদল ভিখারি হামাগুড়ি দেয় আর সুর করে 'আল্লাহর নামে দে, আল্লাহর নামে দে' বলে ভিক্ষা চায়। তাদের বিচিত্র সুরে ফয়জুল্লাহপুরের মানুষের মন নরম হয়। একারণে অনেকেই টাকা বা আধুলী ফেলে যায় তাদের থালায়। ব্যাপারটা এখানকার স্থানীয় ভিক্ষুকদের সহ্য হয় না। তারা লাঠিসোটা নিয়ে ওই ভিক্ষুকদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

Rajshahi · 2017

ক
ধলা মিয়া কে?
খ
'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?
গ
'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ধলা মিয়া কে?

ধলা মিয়া কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তিন স্ত্রীর সাথে সংসার করেন আব্বাস আলী দফাদার। গত মাসে তিনি প্রথম স্ত্রীর অর্ধেক বয়সি আরেকটি মেয়েকে বিয়ে করে ঘরে এনেছেন। এই অল্প বয়সের বউকে আব্বাস আলী কোনো পরপুরুষের সামনে যেতে দেন না। কথার অন্যথা হলে বউকে নানাভাবে শাসন করেন। একদিন পাশের বাড়িতে টেলিভিশন দেখার অপরাধে ছোট বউকে তিনি শীতের রাতে ঘরের বাইরে বেঁধে রাখেন। এ ঘটনায় বড় বউ খুব কষ্ট পায় এবং সারারাত না ঘুমিয়ে কাটায়। কিন্তু কমবয়সি মেয়েটাকে ঘরে ডেকে নেবার সাহস সে পায় না।

Chittagong · 2017

ক
মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?
খ
মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?
গ
উদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমার মতামত দাও।
ঘ
'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লালসালু' উপন্যাসের এই মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিমরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।'নিরাক পড়া' কী?'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?ধলা মিয়া কে?'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লউদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।