“উদ্দীপকের হাসান আর 'লালসালু'র মজিদের প্রতিষ্ঠা একই সূত্রে গাঁথা।”- বক্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর: উদ্দীপকের হাসান ও 'লালসালু' উপন্যাসের মজিদ উভয়ের প্রতিষ্ঠাই মাজারকে কেন্দ্র করে হওয়ায় "উদ্দীপকের হাসান ও 'লালসালু' উপন্যাসের মজিদের প্রতিষ্ঠা একই সূত্রে গাঁথা"- এ মন্তব্যটি যথার্থ। 'লালসালু' উপন্যাসটি একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। এ উপন্যাসের মূল বিষয়বস্তু- যুগ যুগ ধরে শিকড়গাড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস, ও ভীতি। মজিদ এ উপন্যাসে বিস্তার করেছে শঠতার বহুমাত্রিক জাল। উদ্দীপকের হাসান জনশূন্য শালবনের মধ্যে মাটির ঢিবিকে সালুকাপড়ে আবৃত করে ধর্মব্যাবসা শুরু করেছে। ফলে যেখানে মানুষের সমাগম ছিল না, সেখানে এখন বহু লোকের ভিড়। কাপড়ের ওপরে টাকার স্তূপ তৈরি হয়েছে। 'লালসালু' উপন্যাসের মজিদও অজ্ঞ, সরল ও অশিক্ষিত মহব্বতনগরের পুরাতন কবরকে মোদাচ্ছের পিরের মাজার বলে প্রচার করে ধর্মব্যাবসা শুরু করে। ধীরে ধীরে তার আর্থিক সচ্ছলতা তৈরি হয়। উদ্দীপকের হাসান যেমন মাটির ঢিবিকে মাজার বলে প্রচার করে সচ্ছল হয়ে উঠেছে তেমনই 'লালসালু' উপন্যাসের মজিদও অজ্ঞাত ব্যক্তির পুরোনো ভাঙা কবরকে মোদাচ্ছের পিরের মাজার বলে প্রচার করে প্রতিষ্ঠা পেয়েছে। তাদের উভয়েরই ক্ষমতা ও অর্থশক্তির উৎস। সালুকাপড়ে আবৃত মাজার। অপরিচিত জনশূন্য স্থানে লোকের ভিড় জমানো সম্ভব হয়েছে সাধারণ মানুষে ধর্মীয় কুসংস্কার ও অজ্ঞতাকে কাজে লাগিয়ে। তাই বলা যায় যে, "উদ্দীপকের হাসান ও 'লালসালু' উপন্যাসের মজিদের প্রতিষ্ঠা একই সূত্রে গাঁথা"- মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
“উদ্দীপকের হাসান আর 'লালসালু'র মজিদের প্রতিষ্ঠা একই সূত্রে গাঁথা।”-…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর