মানবজীবনে সুখ ও দুঃখের যে প্রভাব উদ্দীপকে প্রকাশ পেয়েছে, তার সাথে 'লালসালু' উপন্যাসের সাদৃশ্য দেখাও।
উত্তর: মানবজীবনে সুখ ও দুঃখের যে প্রভাব উদ্দীপকে প্রকাশ পেয়েছে তার সাথে 'লালসালু' মজিদের জীবনের উত্থান-পতনের সাদৃশ্য রয়েছে। 'লালসালু' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ধূর্ত মজিদ। শস্যহীন গারো পাহাড়ের পাদদেশে ছিল তার জন্মস্থান, যেখানে অভাব ছিল তার নিত্যসঙ্গী। ভাগ্যান্বেষণে এক নিরাক পড়া দুপুরে মজিদ মহব্বতনগর গ্রামে প্রবেশ করে। এক অখ্যাত কবরকে মোদাচ্ছেদ পিরের মাজার বলে গ্রামের মানুষের মনে ভীতির সঞ্চার করে মজিদ। এরপর মাজারকে কেন্দ্র করে তার অর্থসম্পদ বৃদ্ধি পেতে থাকে। একসময় সে মহব্বতনগর গ্রামে অন্যতম প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়। উদ্দীপকের মানুষের জীবনের চিরায়ত বৈশিষ্ট্যের চিত্র তুলে ধরা হয়েছে। ধর্ম মানুষের জীবনের আজন্ম লালিত সংস্কৃতি। জীবনে বিপদ, প্রতিবন্ধকতা ও টানাপোড়েন যেমন থাকে তেমনই ক্রমান্বয় সুখ ও প্রাচুর্যও আসে। 'লালসালু' উপন্যাসের মজিদের জীবন পর্যবেক্ষণ করলেও দেখা যায়, চরম দারিদ্র্যের পর মজিদের জীবনেও সুখ আসে। একসময় খাদ্যের কষ্টে ভোগা মজিদ মহব্বতনগরে এসে প্রতিষ্ঠা লাভকরে। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত মানবজীবনের সুখ ও দুঃখের প্রভাব 'লালসালু' উপন্যাসের মজিদের জীবনের উত্থান-পতনের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
মানবজীবনে সুখ ও দুঃখের যে প্রভাব উদ্দীপকে প্রকাশ পেয়েছে, তার সাথে '…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর