"উদ্দীপকের তাহেরা 'লালসালু' উপন্যাসের প্রাণধর্মে উচ্ছল জমিলারই প্রতিচ্ছবি।"- বিশ্লেষণ করো।
উত্তর: "উদ্দীপকের তাহেরা 'লালসালু' উপন্যাসের প্রাণধর্মে উচ্ছল জমিলারই প্রতিচ্ছবি"- মন্তব্যটি যথার্থ। 'লালসালু' উপন্যাসের জমিলার চরিত্রে কৈশোরকে চপলতাই প্রধান। ফলে মজিদের সাথে অসম বয়সের বিয়ের কারণে দাম্পত্য সম্পর্কের গাম্ভীর্য তাকে স্পর্শ করে না। এমনকি সতিন রহিমাকেও তার মাতৃসম বড়ো বোন হিসেবে বিবেচিত হয়। ধর্মপালন কিংবা স্বামীর নির্দেশ পালনের ক্ষেত্রেও তাকে তত বেশি সচেতন মনে হয় না। মূলত 'লালসালু' উপন্যাসে জমিলা হয়ে উঠেছে নারীধর্ম, হৃদয়ধর্ম বা সজীবতারই এক যোগ্য প্রতিনিধি। উদ্দীপকের ধূর্ত বহিপীর অশিক্ষিত সাধরণ মানুষদের ধর্মের দোহাই দিয়ে অর্থসম্পদ সংগ্রহ করেন। ধর্মীয় কুসংস্কারকে পুঁজি করে তিনি সম্পদের পাহাড় গড়ে তোলেন। নাতনির বয়সি তাহেরাকে বিয়ে করেন নিজের হীন কুপ্রবৃত্তি চরিতার্থ করতে। কিন্তু চঞ্চল তাহেরা মন থেকে পিরকে স্বামী হিসেবে মেনে নিতে পারেনি। তাহেরার মতো জমিলাও মজিদকে স্বামী হিসেবে মেনে নেয়নি, যা তার আচরণে ফুটে উঠেছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"উদ্দীপকের তাহেরা 'লালসালু' উপন্যাসের প্রাণধর্মে উচ্ছল জমিলারই প্রত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর