মজিদের মুখে কে থুতু দিয়েছিল? কেন?
উত্তর: মজিদের অন্যায় আচরণে ক্ষুব্ধ হয়ে জমিলা মজিদের মুখে থুতু দিয়েছিল। 'লালসালু' উপন্যাসে মজিদের বিপরীতে প্রবাহিত একমাত্র সক্রিয় চরিত্র হলো জমিলা। মহব্বতনগরের সবাই মজিদকে ভয় পেলেও জমিলা ভয় পেত না। মজিদ জোর করে জমিলার অন্তরে ভীতি সঞ্চার করার চেষ্টা করে। মজিদ একদিন জমিলাকে মাজারে নিয়ে যেতে চায়। জমিলা তাতে রাজি না হয়ে মজিদের কঠিন হাত থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে। মজিদের হাত থেকে যখন নিজের হাত ছাড়াতে পারে না তখন মজিদের মুখে থুতু ছিটিয়ে দেয়। এখানে মজিদের অন্যায় কাজের বিরুদ্ধে জমিলার তীব্র প্রতিবাদ প্রকাশ পেয়েছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
মজিদের মুখে কে থুতু দিয়েছিল? কেন?
উত্তর