উদ্দীপকের পিরের সাথে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য আছে- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের পিরের সাথে 'লালসালু' উপন্যাসের মজিদের সাদৃশ্য আছে। 'লালসালু' উপন্যাসের মজিদ কুসংস্কার, শঠতা, প্রতারণা ও অন্ধবিশ্বাসের প্রতীক। সাধারণ মানুষের ধর্মবিশ্বাস ও ঐশীশক্তির প্রতি ভক্তি ও আনুগত্যকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ হাসিল করে সে। অখ্যাত এক কবরকে মোদাচ্ছের পিরের মাজার বলে প্রচার করে অঢেল সম্পদের মালিক হয় সে। তাছাড়াও নিজের হীন কুপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য কন্যাসম জমিলাকে বিয়ে করতেও তার বিবেকে বাধে না। উদ্দীপকের বহিপীর ধূর্ত প্রকৃতির মানুষ। তিনি সাধারণ মানুষদের ধর্মের দোহাই দিয়ে অর্থসম্পদ সংগ্রহ করেন। ধর্মীয় কুসংস্কারকে পুঁজি করে সম্পদের পাহাড় গড়ে তোলেন। অন্যদিকে নাতনির বয়সি মুরিদ কন্যা তাহেরাকে বিয়ে করেন। 'লালসালু' উপন্যাসের মজিদও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ধর্মের অপব্যবহার করে। ভণ্ডামি ও প্রতারণার আশ্রয় নিয়ে দিনের পর দিন সাধারণ মানুষকে ঠকায়। এমনকি কন্যার বয়সি জমিলাকে বিয়ে করে নিজের হীন মানসিকতার পরিচয় দিয়েছে সে। উদ্দীপকের বহিপীর এবং 'লালসালু' উপন্যাসের মজিদ উভয়ই লোভী, কপট ও ধর্মের অপব্যবহারকারী। সুতরাং বলা যায়, চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে উদ্দীপকের বহিপীরের সাথে 'লালসালু' উপন্যাসের মজিদের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের পিরের সাথে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য আছে- …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর