উদ্দীপকে আবহমান গ্রামবাংলার যে চিত্র অঙ্কিত হয়েছে তা যেন 'লালসালু' উপন্যাসেরই প্রতিচ্ছবি"- মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপক ও 'লালসালু' উপন্যাস উভয় ক্ষেত্রে গ্রামীণ সমাজে নারীর প্রতি পুরুষের বৈষম্যমূলক আচরণ প্রকাশিত হওয়ায়, "উদ্দীপকে আবহমান গ্রামবাংলার যে চিত্র অঙ্কিত হয়েছে তা যেন 'লালসালু' উপন্যাসেরই প্রতিচ্ছবি।"- মন্তব্যটি যথার্থ। 'লালসালু' একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। গ্রামীণ সমাজব্যবস্থার বিচিত্র দিক এ উপন্যাসকে সাফল্যমণ্ডিত করেছে। বাল্যবিবাহ, বহুবিবাহ, নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ- এ উপন্যাসের অন্যতম দিক। উদ্দীপকের সমাজব্যবস্থায় পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি পুরুষ সমাজের বৈষম্যমূলক আচরণ প্রকাশ পেয়েছে। রুপা, সালেহা, সখিনা নানাভাবে পুরুষতন্ত্রের বৈষম্যের শিকার। 'লালসালু' উপন্যাসের সকল নারীচরিত্রই কম-বেশি বৈষম্যের শিকার। জমিলা, হাসুনির মা, আমেনা, রহিমা- সকলেই নির্বিবাদে পুরুষের নিপীড়ন ও বৈষম্যমূলক আচরণকে নিজেদের ভাগ্যবিড়ম্বনা হিসেবে মেনে নিয়েছে। উদ্দীপক ও 'লালসালু' উপন্যাস উভয় ক্ষেত্রেই গ্রামীণ সমাজব্যবস্থার নানান সমস্যার উল্লেখ রয়েছে। এর অন্যতম হলো পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় পুরুষ কর্তৃক নারীর ওপর বৈষম্যমূলক আচরণ। উদ্দীপকের সালেহা, সখিনা, রূপা কিংবা 'লালসালু' উপন্যাসের জমিলা, আমেনা, রহিমা, হাসুনির মা- সকলেই পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার বৈষম্যমূলক আচরণের শিকার। কেউ নির্বিবাদে সহ্য করেছে, কেউ প্রতিবাদ করে হয়েছে নির্যাতনের শিকার। তাই উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, আলোচ্য মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকে আবহমান গ্রামবাংলার যে চিত্র অঙ্কিত হয়েছে তা যেন 'লালসালু' …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর