"সে-মুখ ফ্যাকাশে, রক্তশূন্য"- কোন প্রসঙ্গে এবং কেন বলা হয়েছে?
উত্তর: 'সে-মুখ ফ্যাকাশে, রক্তশূন্য' বলতে পালকি থেকে মাজারে যাওয়ার পর আমেনা বিবির ভয়ার্ত মুখকে বোঝানো হয়েছে। আওয়ালপুরের পির সাহেবের পানিপড়া খেতে চাওয়ায় আমেনা বিবির ওপর ক্ষিপ্ত হয়ে মিথ্যা চিকিৎসার নামে তার শাস্তির ব্যবস্থা করে মজিদ। না খেয়ে সারাদিন রোজা রেখে, কুরআন পাঠ করে আদা-নুন দিয়ে ইফতার করে ক্লান্ত হয়ে পড়ে আমেনা বিবির শরীর। মাজার প্রদক্ষিণের পরেও সন্তান জন্ম দিতে ব্যর্থ হওয়ার চিন্তায় সে হতাশ হয়ে পড়ে। শারীরিক ও মানসিক অবসাদে ক্লান্ত মুখের প্রতিচ্ছবি বোঝাতে লেখক আলোচ্য বাক্যটি যোজনা করেছেন।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"সে-মুখ ফ্যাকাশে, রক্তশূন্য"- কোন প্রসঙ্গে এবং কেন বলা হয়েছে?
উত্তর