"উদ্দীপকের গায়েবি মাজারের অনুসারীরা যেন মহব্বতনগর গ্রামেরই বাসিন্দা।"- উদ্দীপক ও উপন্যাস অবলম্বনে মতামত দাও।
উত্তর: উদ্দীপকের গায়েবি মাজারের অনুসারীরা 'লালসালু' উপন্যাসের মোদাচ্ছের পিরের অনুসারী মহব্বতনগরের সাধারণ গ্রামবাসীর প্রতিনিধিত্ব করায় “উদ্দীপকের গায়েবি মাজারের অনুসারীরা যেন মহব্বতনগর গ্রামেরই বাসিন্দা" মন্তব্যটি যথার্থ। 'লালসালু' একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। এ উপন্যাসে মহব্বতনগর গ্রামের সহজ-সরল মানুষের ধর্মবিশ্বাস ও ভীতিকে কাজে লাগিয়ে মজিদ মোদাচ্ছের পিরের মাজার প্রতিষ্ঠা করে। ধীরে ধীরে মজিদ গ্রামের প্রধান নীতিনির্ধারক হয়ে ওঠে। উদ্দীপকের গ্রামবাসী কোনো যৌক্তিক কারণ ছাড়াই আলাল মিয়ার কথিত গায়েবি মাজারের কথা বিশ্বাস করে। মাজারে বিশ্বাসী মানুষের সংখ্যা বৃদ্ধি পেলে আলাল মিয়া সমাজের নীতিনির্ধারক হয়ে ওঠে। 'লালসালু' উপন্যাসেও গ্রামের সাধারণ মানুষের বিশ্বাস ও ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে মজিদ মোদাচ্ছের পিরের মাজার প্রতিষ্ঠা করে এবং ধীরে ধীরে সে সমাজের নীতিনির্ধারক হয়ে ওঠে। উদ্দীপকের গ্রামবাসীর মতো 'লালসালু' উপন্যাসের মহব্বতনগর গ্রামের সাধারণ মানুষও মজিদের প্রতিষ্ঠিত মোদাচ্ছের পিরের মাজারকে ভয় ও বিশ্বাস করার মাধ্যমে মজিদের প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। তাদের মাজারে দানের মাধ্যমে মজিদের আর্থিক অবস্থা দ্রুত *বদলে যায়। তারা মজিদের নির্দেশনা মেনে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার চেষ্টাকে ব্যর্থ করে দেয়। এ দিক থেকে বলা যায় যে, "উদ্দীপকের গায়েবি মাজারের অনুসারীরা যেন মহব্বতনগনর গ্রামের বাসিন্দা" মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"উদ্দীপকের গায়েবি মাজারের অনুসারীরা যেন মহব্বতনগর গ্রামেরই বাসিন্দা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর