উদ্দীপকের আলাল মিয়ার সাথে 'লালসালু' উপন্যাসের সাদৃশ্য/বৈসাদৃশ্য তুলে ধরো।
উত্তর: উদ্দীপকের আলাল মিয়ার সঙ্গে 'লালসালু' উপন্যাসে বর্ণিত মজিদের প্রতিষ্ঠার সাদৃশ্য বিদ্যমান। 'লালসালু' একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। যুগ যুগ ধরে চলমান কুসংস্কার ও অন্ধবিশ্বাসের সঙ্গে সুস্থ জীবনাকাঙ্ক্ষার দ্বন্দ্ব এ উপন্যসের মূল প্রতিপাদ্য বিষয়। মহব্বতনগর গ্রামের সাধারণ মানুষের বিশ্বাস ও ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে মজিদ তার স্বার্থসিদ্ধি করে। উদ্দীপকের আলাল মিয়ার প্রতিষ্ঠায় গ্রামের মানুষের সংস্কার ও অন্ধবিশ্বাস দায়ী। তার বসতভিটায় মাজার ওঠার বিষয়টি বিশ্বাস করেই তারা তার প্রতিষ্ঠায় সহায়তা করে। 'লালসালু' উপন্যাসেও মজিদের প্রতিষ্ঠার পেছনে গ্রামের মানুষের সংস্কার ও অন্ধবিশ্বাস দায়ী। অজ্ঞাত ব্যক্তির কবরকে মোদাচ্ছের পিরের মাজার বলে বিশ্বাস করে মজিদের প্রতিষ্ঠায় ভূমিকা রাখে মহব্বতনগর গ্রামের সাধারণ মানুষ। ধীরে ধীরে মজিদ গ্রামের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে প্রতিষ্ঠিত হয়। এভাবে উদ্দীপকের আলাল মিয়ার সঙ্গে 'লালসালু' উপন্যাসের মজিদের প্রতিষ্ঠার দিকটি সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের আলাল মিয়ার সাথে 'লালসালু' উপন্যাসের সাদৃশ্য/বৈসাদৃশ্য তুল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর