শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'মোড়লের অটোরিক্সা কিনে দেওয়ার পরামর্শ' এবং 'লালসালু' উপন্যাসের 'মজিদের মসজিদ নির্মাণের প্রস্তাব'-এর সাদৃশ্য তুলে ধরো।

উত্তর: লেখাপড়াকে নিরুৎসাহিত করার দিক থেকে উদ্দীপকের মোড়লের অটোরিকশা কিনে দেওয়ার পরামর্শ 'লালসালু' উপন্যাসের মজিদের মসজিদ নির্মাণের প্রস্তাবের সঙ্গে সাদৃশ্য রয়েছে। 'লালসালু' উপন্যাসের মহব্বতনগর গ্রামের স্বল্পশিক্ষিত আক্কাস তার গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। স্কুল প্রতিষ্ঠা করলে মানুষ সাধারণ শিক্ষায় শিক্ষিত হবে, তাদের মধ্যে সচেতনতা বাড়বে, তাই এই প্রস্তাবটি মজিদের পছন্দ হয়নি। সে আক্কাসের ব্যাপারে একটি সালিশ বসায় এবং সে সালিশে স্কুলের বদলে মসজিদ প্রতিষ্ঠার কথা বলা হয়। সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে জ্ঞান-বিজ্ঞানে পারদর্শী হওয়ার চেয়ে মসজিদ নির্মাণের প্রস্তাবটিই গ্রামবাসীর কাছে বেশি প্রীতিকর মনে হয়। উদ্দীপকের গফুর মিয়ার সন্তান সাফল্যের সঙ্গে পিএসসি পরীক্ষায় পাশ করে। কিন্তু শিক্ষার পরবর্তী ধাপে সন্তানকে পড়ানোর খরচ জোগানোর সামর্থ্য নেই বলে গফুর মিয়া উদয়পুর গ্রামের মোড়লের কাছে সাহায্য চায়। মোড়ল তাকে আর্থিক সাহায্য করে না; বরং পড়াশোনা নিরুৎসাহিত করে। তার মতে, গরিবের সন্তানের পড়াশোনা করে কী হবে। আর্থিক সচ্ছলতার জন্য মোড়ল গফুরকে পরামর্শ দেয় ঋণ করে সন্তানকে অটোরিকশা কিনে দিতে। গফুর তাতে রাজি হয় এবং তার ছেলের পড়াশোনার ইতি ঘটে। এভাবেই উদ্দীপক ও 'লালসালু' উপন্যাস উভয়ক্ষেত্রেই সাধারণ শিক্ষাকে নিরুৎসাহিত করার দিক থেকে সাদৃশ্য পরিলক্ষিত হয়।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

উদ্দীপকে 'মোড়লের অটোরিক্সা কিনে দেওয়ার পরামর্শ' এবং 'লালসালু' উপন্য…

উদ্দীপক

উদয়পুর গ্রামের মোড়ল সাহেবের ভৃত্য গফুর মিয়ার সন্তান সাফল্যের সঙ্গে পিএসসি পাশ করে। সন্তানকে দূরবর্তী গ্রামে পাঠিয়ে হাই স্কুলে পড়ানোর সামর্থ্য নেই বিধায় গফুর মোড়লের আর্থিক সাহায্য ও পরামর্শ চায়। কিন্তু মোড়ল তার সন্তানকে লেখাপড়ায় নিরুৎসাহিত করে এবং বলে গরিবের লেখাপড়া করে কী হবে? বরং আর্থিক সচ্ছলতার জন্য গফুরের সন্তানকে ঋণের মাধ্যমে অটোরিকশা কিনে দেওয়ার পরামর্শ দেয়। ভৃত্য গফুর মোড়লের এই পরামর্শ মেনে নিতে বাধ্য হয়। ফলে সন্তানের লেখাপড়ার ইতি ঘটে।

Chittagong · 2023

উত্তর

মজিদের আবিষ্কৃত পিরের নাম- মোদাচ্ছের।

উত্তর

মজিদকে বাদ দিয়ে আওয়ালপুরের পিরের কাছ থেকে পানিপড়া আনার জন্য খালেক ব্যাপারীর নির্দেশ প্রসঙ্গে ধলা মিঞা এ কথা ভেবেছে। স্ত্রী আমেনা বিবির আকাঙ্ক্ষা পূরণের জন্য খালেক ব্যাপারী ধলা মিঞাকে নির্দেশ দেয়! ধলা মিঞার কাছ থেকে মজিদ সে কথা জানতে পেরে রেগে যায়। বউয়ের খাতিরে ব্যাপারী মজিদের নির্দেশের বরখেলাপ করে ঠক-পিরের কাছে লোক পাঠাবে পড়াপানি আনার জন্য, সেটা মজিদের পছন্দসই নয়। তাই ধলা মিঞারও মনে হয়, ব্যাপারী যে কাজ করেছে সেটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো।

উত্তর

লেখাপড়াকে নিরুৎসাহিত করার দিক থেকে উদ্দীপকের মোড়লের অটোরিকশা কিনে দেওয়ার পরামর্শ 'লালসালু' উপন্যাসের মজিদের মসজিদ নির্মাণের প্রস্তাবের সঙ্গে সাদৃশ্য রয়েছে। 'লালসালু' উপন্যাসের মহব্বতনগর গ্রামের স্বল্পশিক্ষিত আক্কাস তার গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। স্কুল প্রতিষ্ঠা করলে মানুষ সাধারণ শিক্ষায় শিক্ষিত হবে, তাদের মধ্যে সচেতনতা বাড়বে, তাই এই প্রস্তাবটি মজিদের পছন্দ হয়নি। সে আক্কাসের ব্যাপারে একটি সালিশ বসায় এবং সে সালিশে স্কুলের বদলে মসজিদ প্রতিষ্ঠার কথা বলা হয়। সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে জ্ঞান-বিজ্ঞানে পারদর্শী হওয়ার চেয়ে মসজিদ নির্মাণের প্রস্তাবটিই গ্রামবাসীর কাছে বেশি প্রীতিকর মনে হয়। উদ্দীপকের গফুর মিয়ার সন্তান সাফল্যের সঙ্গে পিএসসি পরীক্ষায় পাশ করে। কিন্তু শিক্ষার পরবর্তী ধাপে সন্তানকে পড়ানোর খরচ জোগানোর সামর্থ্য নেই বলে গফুর মিয়া উদয়পুর গ্রামের মোড়লের কাছে সাহায্য চায়। মোড়ল তাকে আর্থিক সাহায্য করে না; বরং পড়াশোনা নিরুৎসাহিত করে। তার মতে, গরিবের সন্তানের পড়াশোনা করে কী হবে। আর্থিক সচ্ছলতার জন্য মোড়ল গফুরকে পরামর্শ দেয় ঋণ করে সন্তানকে অটোরিকশা কিনে দিতে। গফুর তাতে রাজি হয় এবং তার ছেলের পড়াশোনার ইতি ঘটে। এভাবেই উদ্দীপক ও 'লালসালু' উপন্যাস উভয়ক্ষেত্রেই সাধারণ শিক্ষাকে নিরুৎসাহিত করার দিক থেকে সাদৃশ্য পরিলক্ষিত হয়।

উত্তর

"প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের সমাজবাস্তবতাই যেন 'লালসালু' উপন্যাসের প্রতিফলিত হয়েছে।”- মন্তব্যটি যথার্থ। 'লালসালু' উপন্যাসে একটি কুসংস্কারাচ্ছন্ন, অন্ধবিশ্বাসী, দরিদ্র সমাজের বাস্তবতা দেখা যায়। যে সমাজে মানুষ ধর্মের প্রতি ভক্তির কারণে অন্ধভাবে পির প্রথা বিশ্বাস করে। এই সমাজে সাধারণ শিক্ষার বিপরীতে ধর্মীয় শিক্ষাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। ফলে সাধারণ শিক্ষার জন্য উদ্যোগ গ্রহণ করা হলেও সেই উদ্যোগ ব্যর্থতায় পর্যবসিত হয়। উদ্দীপকে গফুর মিয়ার সন্তান পিএসসি পরীক্ষায় সাফল্যের সঙ্গে সাফল্যের সঙ্গে পাশ করলেও হাই স্কুলে ভর্তি করার মতো টাকা গফুর মিয়ার নেই। দারিদ্র্যের কারণে গফুর মিয়া গ্রামের মোড়লের কাছে হাত পাতে। গ্রামের মোড়ল তাকে অর্থ সাহায্য না করে ঋণ নিয়ে তার সন্তানকে অটোরিকশা কিনে দেওয়ার পরামর্শ দেয়। দরিদ্র মানুষের কাছে লেখাপড়ার চেয়ে অর্থই বেশি গুরুত্বপূর্ণ বলে তাকে বোঝায়; গফুর মিয়া তার কথায় সায় দেয় এবং এতে তার সন্তানের পড়ার ইতি ঘটে। 'লালসালু' উপন্যাসের সমাজেও সার্বিকভাবে শিক্ষাকে গুরুত্ব না দেওয়ার প্রবণতা পরিলক্ষিত হয়। 'লালসালু' উপন্যাসের সমাজ ও উদ্দীপকের সমাজ উভয়ক্ষেত্রেই দরিদ্রতা একটি সাধারণ বিষয়। 'লালসালু' উপন্যাসে দরিদ্র মানুষেরা জ্ঞান- বিজ্ঞানের আলো থেকে বঞ্চিত, তাই তারা অন্ধবিশ্বাস ও কুসংস্কারে আক্রান্ত। দরিদ্রতা থেকে উদ্ভুত এই কুসংস্কার তাদেরকে নতুন কোনো শিক্ষা গ্রহণে সংশয়ী করে তোলে। এই সুযোগ নেয় গ্রামে আধিপত্য বজায় রাখতে চাওয়া কিছু লোক, স্কুল প্রতিষ্ঠার বদলে তারা মসজিদ প্রতিষ্ঠা করার প্রস্তাব দেয়। একইভাবে দরিদ্রতার শিকার গফুর মিয়া তার সন্তানকে স্কুলে পাঠানোর সামর্থ্য রাখে না এবং স্থানীয় মোড়ল তার সন্তানকে স্কুলে পাঠানোর ব্যাপারে তাকে নিরুৎসাহিত করে। উভয়ক্ষেত্রেই শিক্ষাকে গুরুত্বের সঙ্গে দেখা হয় না, সবদিক বিবেচনা করে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গফুর মিয়ার সংসার টিকিয়ে রেখেছে তার স্ত্রী মরিয়ম। বিশাল সংসারের সকল দায়িত্ব মরিয়মের গরুবাছুরের তত্ত্বতালাশ, ধান মাড়াই থেকে সিদ্ধ করা, মেহমান-মুসাফির সবকিছুই একহাতে সামলান তিনি। অবশ্য এতে তার ক্লান্তি নেই। শুধু মাঝে মাঝে নিজেকে বড় একলা মনে হয়। গফুর মরিয়মের মনের অবস্থা বুঝে। কারণ সে জানে, তাদের কোনো সন্তান নেই।

Rajshahi · 2017

ক
'নিরাক পড়া' কী?
খ
'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।
গ
মরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।
ঘ
'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নিরাক পড়া' কী?

'নিরাক পড়া' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ফয়জুল্লাহপুর একটি সমৃদ্ধ গ্রাম। ধান-সুপারির মওসুমে এখানকার সকলের হাতেই টাকা-পয়সা থাকে। হাট-বাজারে থাকে লোকের ভীড়। এসময় ভিক্ষুকের আগমনও বেড়ে যায়। একদল ভিখারি হামাগুড়ি দেয় আর সুর করে 'আল্লাহর নামে দে, আল্লাহর নামে দে' বলে ভিক্ষা চায়। তাদের বিচিত্র সুরে ফয়জুল্লাহপুরের মানুষের মন নরম হয়। একারণে অনেকেই টাকা বা আধুলী ফেলে যায় তাদের থালায়। ব্যাপারটা এখানকার স্থানীয় ভিক্ষুকদের সহ্য হয় না। তারা লাঠিসোটা নিয়ে ওই ভিক্ষুকদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

Rajshahi · 2017

ক
ধলা মিয়া কে?
খ
'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?
গ
'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ধলা মিয়া কে?

ধলা মিয়া কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তিন স্ত্রীর সাথে সংসার করেন আব্বাস আলী দফাদার। গত মাসে তিনি প্রথম স্ত্রীর অর্ধেক বয়সি আরেকটি মেয়েকে বিয়ে করে ঘরে এনেছেন। এই অল্প বয়সের বউকে আব্বাস আলী কোনো পরপুরুষের সামনে যেতে দেন না। কথার অন্যথা হলে বউকে নানাভাবে শাসন করেন। একদিন পাশের বাড়িতে টেলিভিশন দেখার অপরাধে ছোট বউকে তিনি শীতের রাতে ঘরের বাইরে বেঁধে রাখেন। এ ঘটনায় বড় বউ খুব কষ্ট পায় এবং সারারাত না ঘুমিয়ে কাটায়। কিন্তু কমবয়সি মেয়েটাকে ঘরে ডেকে নেবার সাহস সে পায় না।

Chittagong · 2017

ক
মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?
খ
মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?
গ
উদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমার মতামত দাও।
ঘ
'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লালসালু' উপন্যাসের এই মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিমরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।'নিরাক পড়া' কী?'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?ধলা মিয়া কে?'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লউদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।