উদ্দীপকের সাথে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? যুক্তি দেখাও ।
উত্তর: উদ্দীপকের সাথে 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের সাদৃশ্য রয়েছে। • মানুষ সামাজিক জীব। তাই সমাজেই তাকে বসবাস করতে হয়। তবে সমাজে মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখা এতটা সহজ নয়। নানা কারণে এখানে মানুষ অস্তিত্ব সংকটের মধ্যে পতিত হয়। তবে বেঁচে থাকার জন্য মানুষ আপ্রাণ চেষ্টা চালায়। যেকোনো মূল্যে সে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রাণপণ লড়াই করে । • উদ্দীপকে পৃথিবীর এমন কিছু মানুষের কথা বলা হয়েছে যারা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে সদা তৎপর। নিজেদের ক্ষমতা, লোভ, প্রভাব ও স্বপ্ন টিকিয়ে রাখতে যেকোনো কাজ তাদের দ্বারা সম্ভব। অস্তিত্ব রক্ষার জন্য ন্যায়-অন্যায়, পাপ বোধ সেখানে ক্ষণিকের জন্য বিবেকবোধ জাগ্রত করলেও তারা তা দুনিয়ার স্বার্থে জলাঞ্জলি দেয়। 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রেও অনুরূপ প্রবণতা লক্ষ করি। মজিদ তার শস্যহীন জনবহুল অঞ্চলে নিজের অস্তিত্ব টিকিয়ে 5 রাখতে না পেরে মহব্বতনগরে এসে একটি পুরানো, পরিত্যক্ত কবরকে মাজার বানিয়ে নিজের অস্তিত্ব রক্ষার সংগ্রাম চালিয়ে যায়। সে নিজেও জানে, যে সংগ্রাম সে শুরু করেছে তা অন্যায়। কিন্তু নিজের অস্তিত্বের প্রশ্নে সে ছিল দৃঢ়প্রতিজ্ঞ। তাই সে নিজের অস্তিত্ব রক্ষায় যেকোনো গর্হিত কাজ করতেও বিন্দুমাত্র দ্বিধান্বিত হয়নি ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? যুক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর