'সজোরে নড়তে থাকা পাখাটার পানে তাকিয়ে সে মূর্তিবৎ বসে থাকে।'— বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: সজোরে নড়তে থাকা পাখাটার পানে তাকিয়ে সে মূর্তিবৎ বসে থাকে' বলতে লেখক অপমানিত, ঈর্ষাকাতর মজিদের নির্লিপ্ত ভাবকে বুঝিয়েছেন ৷ • আওয়ালপুর গ্রামে নতুন এক পিরের আবির্ভাব ঘটে। সেই গ্রাম তখন লোকে লোকারণ্য। পিরের কীর্তিকলাপ দেখতে মজিদও সেখানে যায়। কিন্তু বেঁটে হওয়ার কারণে সে পিরের মুখ দেখতে পায় না, শুধু পাখা নাড়ানো দেখে। সবাই পিরকে নিয়ে ব্যস্ত, মজিদকে কেউ সমীহ করে না; এমনকি যারা তাকে চেনে তারাও না। এতে মজিদ অপমান বোধ করে । উপরন্তু যখন মতলুব খাঁ পিরের গুণাবলি ব্যাখ্যা করে এবং তা শুনে লোকজন ডুকরে কেঁদে ওঠে তখন মজিদ সজোরে নড়তে থাকা পাখাটার দিকে তাকিয়ে মূর্তির মতো বসে থাকে ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
'সজোরে নড়তে থাকা পাখাটার পানে তাকিয়ে সে মূর্তিবৎ বসে থাকে।'— বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর