“উদ্দীপকে বর্ণিত বিষয়গুলো রহিমার মধ্যে বিদ্যমান।”- মন্তব্যটি ব্যাখ্যা কর ।
উত্তর: 'লালসালু' উপন্যাস ও উদ্দীপকের আলোকে বলা যায়, উদ্দীপকের বর্ণিত বিষয়গুলো রহিমার মধ্যে বিদ্যমান- মন্তব্যটি ব্যাখ্যা করা যায়। • আমাদের সমাজে নারীরা চিরকাল নিগৃহীত, বঞ্চিত ও লাঞ্ছনার শিকার হয়ে আসছে। তাদেরকে দাসী মনে করে পুরুষতান্ত্রিক সমাজ। বর্তমানে অবস্থায় কিছুটা পরিবর্তন ঘটলেও পুরুষের নির্যাতনের হাতিয়ার এখনও থেমে নেই । • উদ্দীপকে মধ্যযুগের মুসলিম নারীর জীবনচিত্র উন্মোচিত হয়েছে। সেই যুগে জ্ঞান ও কর্মে মুসলিম নারীরা অনেক পিছিয়ে ছিল। ধর্মের নাম তাদের ওপর নির্যাতন চালানো হতো। তাদের অবস্থা এমনই ছিল যে নিতান্তই হুকুম পালন ও ঘরকন্না ছাড়া অন্য সব বিষয়ে তাদের কোনো অধিকার ছিল না। আর 'লালসালু' উপন্যাসে রহিমা চরিত্রে এসব বৈশিষ্ট্য পাওয়া যায়। উপন্যাসে রহিমা একজন ধর্মভীরু মানুষ। তাই সে তার স্বামীকে ভয় পায়। বস্তুত তার জীবন ও মধ্যযুগের নারীদের মতোই কোনো স্বাধীনতা নেই। এভাবে উদ্দীপকে বর্ণিত বিষয়গুলো রহিমার মধ্যেও বিদ্যমান মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
“উদ্দীপকে বর্ণিত বিষয়গুলো রহিমার মধ্যে বিদ্যমান।”- মন্তব্যটি ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর