"গরিব মানুষ, খাইবার পাই না।"- উক্তিটির তাৎপর্য তুলে ধর।
উত্তর: "গরিব মানুষ, খাইবার পাই না।”- কথাটি দ্বারা দুদু মিয়ার অভাবী জীবনের দিকটিকে নির্দেশ করা হয়েছে। 'লালসালু' উপন্যাসে মহব্বতনগর গ্রামের অশিক্ষিত দরিদ্র মানুষের কথা বলা হয়েছে। মজিদ একদিন সাত ছেলের বাপ দুদু মিয়াকে হঠাৎ প্রশ্ন করে সে কলমা জানে কি না। এই প্রশ্ন শুনে দুদু মিয়া সলাজ হেসে উত্তর দেয় সে গরিব মানুষ, খেতেই পায় না। বস্তুত দারিদ্র্যের কারণে যেখানে তার খাদ্যের সংস্থান হয় না সেখানে ধর্মীয় বা প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়ার কথা অবান্তর। প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে এই কথাটিই তাৎপর্যময় হয়ে উঠেছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"গরিব মানুষ, খাইবার পাই না।"- উক্তিটির তাৎপর্য তুলে ধর।
উত্তর