"তাই তারা ছোটে, ছোটে”–কেন? ব্যাখ্যা কর।
উত্তর: 'লালসালু' উপন্যাসে অভাবের তাড়নায় অনাহারক্লিষ্ট গরিব মানুষেরা কাজের সন্ধানে ছুটে চলে। এখানে প্রশ্নোক্ত বাক্যটিতে মানুষের এই ছুচে চলাকে বোঝানো হয়েছে। 'লালসালু' উপন্যাসে উল্লেখকৃত অঞ্চলটিতে খেতে শস্য নেই, কর্মসংস্থানের সুযোগ নেই। তাদের ঘরে কিছু নেই। ভাগাভাগি লুটালুটি, আর স্থানবিশেষে খুনাখুনি করে সর্বপ্রচেষ্টার শেষ। দৃষ্টি তাদের বাইরের দিকে। দূরে তাকিয়ে তাদের চোখে আশার আলো জ্বলে। তাই সেই এলাকার লোকজন বেঁচে থাকার তাগিদে দেশের নানা অঞ্চলে কাজের সন্ধানে ছুটে বেড়ায়।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"তাই তারা ছোটে, ছোটে”–কেন? ব্যাখ্যা কর।
উত্তর