শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকের দুর্দশাগ্রস্ত মানুষ 'লালসালু' উপন্যাসের 'শস্যহীন জনবহুল' অঞ্চলের কথাই স্মরণ করিয়ে দেয়”- উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর: উভয় ক্ষেত্রেই মানুষ অভাব-অনটনে বসবাস করায় "উদ্দীপকের দুর্দশাগ্রস্ত মানুষ 'লালসালু' উপন্যাসের শস্যহীন জনবহুল অঞ্চলের কথাই স্মরণ করিয়ে দেয়" উক্তিটি যথার্থ। 'লালসালু' উপন্যাসের মজিদ এমন এক অঞ্চলে বেড়ে উঠেছে যেখানে অভান-অনটন, দুঃখ-দারিদ্র্য সব সময় লেগেই থাকে। তাদের ঘরে কিছুই নেই। ফলে খাদ্যের জন্য তাদের মধ্যে ভাগাভাগি, লুটালুটি, আবার স্থানবিশেষে খুনাখুনি পর্যন্ত হয়ে থাকে। সেখানে খোদার এলেমে বুক ভরে না তলায় পেট শূন্য বলে। তাই তারা দেশ ত্যাগ করে। নানা পেশায় নিজেদের নিযুক্ত করে তারা জীবন বাঁচায়। কেউ জাহাজের খালাসি হয়, কারখানার শ্রমিক হয়, বাসাবাড়ির চাকর, কেউ মসজিদের ইমাম, কেউ মোয়াজ্জিন হয়। উদ্দীপকে তিস্তা নদীর চরাঞ্চলের মানুষদের নিত্য অভাবঅনটনে বসবাস করার চিত্র তুলে ধরা হয়েছে। নদীর অপ্রতিরোধ্য ভাঙন তাদেরকে আরও বেশি অসহায়, নিঃস্ব করে ফেলে। ফলে শস্যহীন এ মানুষগুলো ক্ষুধা-তৃষ্ণা, রোগ-শোক, শিশুর আর্তচিৎকার সব মিলিয়ে আনন্দহীন এক মানবেতর জীবন অতিবাহিত করে। অন্যদিকে 'লালসালু' উপন্যাসের মজিদের অঞ্চলটিও শস্যহীন জনবহুল এক অঞ্চল। তাদের কোনো শস্য নেই, যা আছে তা যৎসামান্য। ফলে তাদের মধ্যে অভাব-অনটন লেগেই থাকে। আর এজন্য অন্য এলাকায় তাদের বেরিয়ে পড়ার ব্যাকুলতা লক্ষ করা যায়। ফলে তাদের দুর্দশাগ্রস্ত জীবন যেন উদ্দীপকের দুর্দশাগ্রস্ত জীবনের সঙ্গে মিলে যায়। 'লালসালু' উপন্যাসে মজিদের জন্মস্থানকে শস্যহীন জনবহুল এক মরার দেশ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সেখানে শস্যের চেয়ে টুপির সংখ্যা বেশি। পর্যাপ্ত শস্য না থাকায় তারা খেয়ে না-খেয়ে জীবন কাটায়। তাদের এমন দুর্দশাগ্রস্ত জীবনই উদ্দীপকের বর্ণনায় ফুটে উঠেছে। উভয় ক্ষেত্রেই মানুষগুলোকে অভাবগ্রস্ত ও মানবেতর জীবনযাপন করতে দেখা যায়। এদিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

"উদ্দীপকের দুর্দশাগ্রস্ত মানুষ 'লালসালু' উপন্যাসের 'শস্যহীন জনবহুল'…

উদ্দীপক

তিস্তা নদীর চরাঞ্চলের মানুষেরা নিত্যই অভাব-অনটন নিয়ে বসবাস করে। দিনের পর দিন আসে কিন্তু হতভাগ্য এ অঞ্চলের মানুষদের ভাগ্যের কোনো পরিবর্তন আসে না। বৎসরান্তে তিস্তার অপ্রতিরোধ্য ভাঙন মানুষকে আরও বেশি অসহায়, নিঃস্ব করে ফেলে। শস্যহীন মানুষগুলো ক্ষুধা-তৃষ্ণা, রোগ-শোক, শিশুর আর্তচিৎকার, সব মিলে আনন্দহীন এক মানবেতর জীবন অতিবাহিত করে। এদের মধ্যে সলেমান ব্যতিক্রম। সে সাহসী, সংগ্রামী ও কূটবুদ্ধিসম্পন্ন মানুষ। সলেমান উত্তরবঙ্গে কৃষিসমৃদ্ধ একটি গ্রামে কবিরাজি ব্যবসায় শুরু। করে। গাছপালার শিকড়-বাকর ও তাবিজ-কবজ বিক্রি করে সে বিপুল অর্থ ও সম্মান অর্জন করে। সরল গ্রামবাসী তাকে 'জিনের বাদশা' মনে করে।

Sylhet · 2025

উত্তর

'তোয়াক্কল' শব্দের অর্থ ভরসা।

উত্তর

"খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে?"- এ কথাটি দ্বারা তাহের-কাদেরের বাপের চলে যাওয়ায় তাদের মায়ের চুপচাপ থাকার বিষয়টিকে নির্দেশ করা হয়েছে। 'লালসালু' উপন্যাসে মজিদের চক্রান্তে তাহের-কাদেরের বাপকে নিজ মেয়ের কাছে অপমানিত হতে হয়। এতে তার আত্মসম্মানে আঘাত লাগে। বাবা হয়ে মেয়ের কাছে ক্ষমা চাইবে এ লজ্জা সে সহ্য করতে না পেরে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়। তার চলে যাওয়ার ফলে তার স্ত্রী একা ও নিঃসঙ্গ হয়ে পড়ে। প্রতিপক্ষ হিসেবে স্বামী না থাকায় এখন সে আর ঝগড়া করে না, কারণ তার ঝগড়া করার কেউ নেই। তার এই অসহায় অবস্থা বোঝানোর জন্যই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকের সলেমান 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। 'লালসালু' উপন্যাসে মজিদের জন্ম 'ধর্মীয় গোঁড়ামিতে আচ্ছন্ন এক জনবহুল অঞ্চলে। সেখানে শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। সেখান থেকে অস্তিত্বরক্ষার আশায় মহব্বতনগরের একটি পুরানো কবরকে তথাকথিত মোদাচ্ছের পীরের মাজার আখ্যা দিয়ে, তাকে কেন্দ্র করে মজিদ ধর্মব্যাবসা শুরু করে। লালসালু আবৃত মাজারটি মজিদের সব অপশাসন ও ক্ষমতার উৎস। উদ্দীপকের সলেমান এমন এক হতভাগ্য অঞ্চলে থেকে এসেছে যেটি অভাব-অনটনে ক্লিষ্ট। ওই অঞ্চলের মানুষ মানবেতর জীবন অতিবাহিত করলেও সলেমান এক্ষেত্রে ব্যতিক্রম। সে সাহসী, সংগ্রামী ও কূটবুদ্ধিসম্পন্ন মানুষ। তাই কবিরাজি ব্যাবসা শুরু করে সে গাছপালার শিকড়-বাকর ও তাবিজ-কবজ বিক্রি করে বিপুল অর্থ ও সম্মান অর্জন করে। 'লালসালু' উপন্যাসের মজিদও শস্যহীন জনবহুল অঞ্চল থেকে মহব্বতনগরে এসে একটি 'কবরকে মাজার বানিয়ে নিজের প্রভাব-প্রতিপত্তি ও অর্থবিত্ত অর্জন করে। মাজারের ভয় দেখিয়ে এবং সাধারণ মানুষকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে তাদের সহায়-সম্পদ ও অর্থ হাতিয়ে নেয়। সরল গ্রামবাসীও তাকে মাজারের জন্য ভয় পায়। তার এমন কর্মকাণ্ড উদ্দীপকের সলেমানের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উভয় ক্ষেত্রেই মানুষ অভাব-অনটনে বসবাস করায় "উদ্দীপকের দুর্দশাগ্রস্ত মানুষ 'লালসালু' উপন্যাসের শস্যহীন জনবহুল অঞ্চলের কথাই স্মরণ করিয়ে দেয়" উক্তিটি যথার্থ। 'লালসালু' উপন্যাসের মজিদ এমন এক অঞ্চলে বেড়ে উঠেছে যেখানে অভান-অনটন, দুঃখ-দারিদ্র্য সব সময় লেগেই থাকে। তাদের ঘরে কিছুই নেই। ফলে খাদ্যের জন্য তাদের মধ্যে ভাগাভাগি, লুটালুটি, আবার স্থানবিশেষে খুনাখুনি পর্যন্ত হয়ে থাকে। সেখানে খোদার এলেমে বুক ভরে না তলায় পেট শূন্য বলে। তাই তারা দেশ ত্যাগ করে। নানা পেশায় নিজেদের নিযুক্ত করে তারা জীবন বাঁচায়। কেউ জাহাজের খালাসি হয়, কারখানার শ্রমিক হয়, বাসাবাড়ির চাকর, কেউ মসজিদের ইমাম, কেউ মোয়াজ্জিন হয়। উদ্দীপকে তিস্তা নদীর চরাঞ্চলের মানুষদের নিত্য অভাবঅনটনে বসবাস করার চিত্র তুলে ধরা হয়েছে। নদীর অপ্রতিরোধ্য ভাঙন তাদেরকে আরও বেশি অসহায়, নিঃস্ব করে ফেলে। ফলে শস্যহীন এ মানুষগুলো ক্ষুধা-তৃষ্ণা, রোগ-শোক, শিশুর আর্তচিৎকার সব মিলিয়ে আনন্দহীন এক মানবেতর জীবন অতিবাহিত করে। অন্যদিকে 'লালসালু' উপন্যাসের মজিদের অঞ্চলটিও শস্যহীন জনবহুল এক অঞ্চল। তাদের কোনো শস্য নেই, যা আছে তা যৎসামান্য। ফলে তাদের মধ্যে অভাব-অনটন লেগেই থাকে। আর এজন্য অন্য এলাকায় তাদের বেরিয়ে পড়ার ব্যাকুলতা লক্ষ করা যায়। ফলে তাদের দুর্দশাগ্রস্ত জীবন যেন উদ্দীপকের দুর্দশাগ্রস্ত জীবনের সঙ্গে মিলে যায়। 'লালসালু' উপন্যাসে মজিদের জন্মস্থানকে শস্যহীন জনবহুল এক মরার দেশ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সেখানে শস্যের চেয়ে টুপির সংখ্যা বেশি। পর্যাপ্ত শস্য না থাকায় তারা খেয়ে না-খেয়ে জীবন কাটায়। তাদের এমন দুর্দশাগ্রস্ত জীবনই উদ্দীপকের বর্ণনায় ফুটে উঠেছে। উভয় ক্ষেত্রেই মানুষগুলোকে অভাবগ্রস্ত ও মানবেতর জীবনযাপন করতে দেখা যায়। এদিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গফুর মিয়ার সংসার টিকিয়ে রেখেছে তার স্ত্রী মরিয়ম। বিশাল সংসারের সকল দায়িত্ব মরিয়মের গরুবাছুরের তত্ত্বতালাশ, ধান মাড়াই থেকে সিদ্ধ করা, মেহমান-মুসাফির সবকিছুই একহাতে সামলান তিনি। অবশ্য এতে তার ক্লান্তি নেই। শুধু মাঝে মাঝে নিজেকে বড় একলা মনে হয়। গফুর মরিয়মের মনের অবস্থা বুঝে। কারণ সে জানে, তাদের কোনো সন্তান নেই।

Rajshahi · 2017

ক
'নিরাক পড়া' কী?
খ
'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।
গ
মরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।
ঘ
'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নিরাক পড়া' কী?

'নিরাক পড়া' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ফয়জুল্লাহপুর একটি সমৃদ্ধ গ্রাম। ধান-সুপারির মওসুমে এখানকার সকলের হাতেই টাকা-পয়সা থাকে। হাট-বাজারে থাকে লোকের ভীড়। এসময় ভিক্ষুকের আগমনও বেড়ে যায়। একদল ভিখারি হামাগুড়ি দেয় আর সুর করে 'আল্লাহর নামে দে, আল্লাহর নামে দে' বলে ভিক্ষা চায়। তাদের বিচিত্র সুরে ফয়জুল্লাহপুরের মানুষের মন নরম হয়। একারণে অনেকেই টাকা বা আধুলী ফেলে যায় তাদের থালায়। ব্যাপারটা এখানকার স্থানীয় ভিক্ষুকদের সহ্য হয় না। তারা লাঠিসোটা নিয়ে ওই ভিক্ষুকদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

Rajshahi · 2017

ক
ধলা মিয়া কে?
খ
'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?
গ
'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ধলা মিয়া কে?

ধলা মিয়া কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তিন স্ত্রীর সাথে সংসার করেন আব্বাস আলী দফাদার। গত মাসে তিনি প্রথম স্ত্রীর অর্ধেক বয়সি আরেকটি মেয়েকে বিয়ে করে ঘরে এনেছেন। এই অল্প বয়সের বউকে আব্বাস আলী কোনো পরপুরুষের সামনে যেতে দেন না। কথার অন্যথা হলে বউকে নানাভাবে শাসন করেন। একদিন পাশের বাড়িতে টেলিভিশন দেখার অপরাধে ছোট বউকে তিনি শীতের রাতে ঘরের বাইরে বেঁধে রাখেন। এ ঘটনায় বড় বউ খুব কষ্ট পায় এবং সারারাত না ঘুমিয়ে কাটায়। কিন্তু কমবয়সি মেয়েটাকে ঘরে ডেকে নেবার সাহস সে পায় না।

Chittagong · 2017

ক
মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?
খ
মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?
গ
উদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমার মতামত দাও।
ঘ
'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লালসালু' উপন্যাসের এই মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিমরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।'নিরাক পড়া' কী?'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?ধলা মিয়া কে?'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লউদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।