শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ঘটনা 'লালসালু' উপন্যাসের কোন অংশটিকে তুলে ধরেছে তা বর্ণনা কর।

উত্তর: •উদ্দীপকের ঘটনাটি 'লালসালু' উপন্যাসের তাহের-কাদেরের বুড়ো বাবা-মায়ের ঝগড়ার অংশটিকে তুলে ধরেছে। • অশিক্ষিত সাধারণ গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে কলহ নিত্যনৈমিত্তিক ঘটনা। অধিকাংশ ক্ষেত্রে এ-জাতীয় কলহের প্রধানটি হলো দাম্পত্য কলহ। অশিক্ষিত বলে এরা আধুনিক সমাজব্যবস্থায় নারীর অবস্থান ও মর্যাদা সম্পর্কে অজ্ঞ। • উদ্দীপকে রোজিনা ও শামিম দম্পতির কলহের বিষয়টি ফুটে উঠেছে। সন্তানদের সামনে তারা ঝগড়ায় লিপ্ত হয়। শামিম তার স্ত্রীর গ্রামের মানুষের সাথে মেলামেশা, হাসি-ঠাট্টার বিষয়টিকে ভালো চোখে দেখে না। তাদের ঝগড়ার মূল কারণ এটাই। 'লালসালু' উপন্যাসের হাসুনির মায়ের সংসারে কলহ লেগেই থাকে। তার বৃদ্ধ বাবা-মা একে অন্যের সাথে ঝগড়া করে। এর মূল কারণ এককালে তাহের-কাদেরের মায়ের পাড়া বেড়ানো রোগ ছিল। সেই সূত্র ধরে তাকে অপবাদ দেওয়া হয়। বিষয়টি উদ্দীপকের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

উদ্দীপকের ঘটনা 'লালসালু' উপন্যাসের কোন অংশটিকে তুলে ধরেছে তা বর্ণনা…

উদ্দীপক

রোজিনা আর শামিমের সংসারে নিত্য অশান্তি লেগেই আছে। ছেলেমেয়েদের সামনেও তাদের ঝগড়া থামে না। দারিদ্র্যের কারণে তারা শুধু যে ঝগড়া করে তা নয়, রোজিনা হাসি-খুশি মিশুক মহিলা এটাই শামিমের রাগের কারণ। গ্রামের সবার সাথেই সে হাসি-ঠাট্টা করে দুঃখ-কষ্ট ভুলে থাকতে চায় তা শামিমের পছন্দ না। শামিমের বড় বোন ভাইয়ের সংসারে অশান্তি দেখে পিরের মাজার থেকে পানি-পড়া আর তাবিজ আনতে বলে কিন্তু শামিম ঘরের গোপন কথা গোপনই রাখতে চায়। তাছাড়া এইসব তাবিজ-কবচে তার খুব একটা বিশ্বাস নেই।

উত্তর

ঢেঙা বুড়ো দুষ্ট প্রকৃতির বৈমাত্রেয় এক ভাইয়ের সাথে জায়গা-সম্পত্তি নিয়ে মারামারি ও মামলা-মোকদ্দমা করে নিঃস্ব হয়েছে।

উত্তর

• স্ত্রীর দেওয়া মিথ্যা বদনাম এবং সালিশের অপমান সইতে না পেরে তাহেরের বাপ নিরুদ্দেশ হয়ে যায়। • 'লালসালু' উপন্যাসে সংসারে অভাব থাকায় তাহেরের বাপ ও মায়ের মধ্যে সারাক্ষণ ঝগড়া-বিবাদ লেগে থাকত। একদিন বুড়ি মনের খেদে তার সন্তানদের জন্ম নিয়ে কথা বললে বুড়ো রাগে বুড়িকে মারতে যায়। এ ঘটনার কথা তার মেয়ে হাসুনির মা মজিদের কাছে গিয়ে বলে। মজিদ তাকে পরদিন ডেকে নেয় এবং আচ্ছামতো শাসন করে। অপমানিত ও বিপর্যস্ত বুড়ো বাড়ি ফিরেই হাসুনির মাকে। স্ত্রীর দেওয়া মিথ্যা বদনাম, অপমান সইতে না পেরে তাহেরের বাপ বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়।

উত্তর

•উদ্দীপকের ঘটনাটি 'লালসালু' উপন্যাসের তাহের-কাদেরের বুড়ো বাবা-মায়ের ঝগড়ার অংশটিকে তুলে ধরেছে। • অশিক্ষিত সাধারণ গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে কলহ নিত্যনৈমিত্তিক ঘটনা। অধিকাংশ ক্ষেত্রে এ-জাতীয় কলহের প্রধানটি হলো দাম্পত্য কলহ। অশিক্ষিত বলে এরা আধুনিক সমাজব্যবস্থায় নারীর অবস্থান ও মর্যাদা সম্পর্কে অজ্ঞ। • উদ্দীপকে রোজিনা ও শামিম দম্পতির কলহের বিষয়টি ফুটে উঠেছে। সন্তানদের সামনে তারা ঝগড়ায় লিপ্ত হয়। শামিম তার স্ত্রীর গ্রামের মানুষের সাথে মেলামেশা, হাসি-ঠাট্টার বিষয়টিকে ভালো চোখে দেখে না। তাদের ঝগড়ার মূল কারণ এটাই। 'লালসালু' উপন্যাসের হাসুনির মায়ের সংসারে কলহ লেগেই থাকে। তার বৃদ্ধ বাবা-মা একে অন্যের সাথে ঝগড়া করে। এর মূল কারণ এককালে তাহের-কাদেরের মায়ের পাড়া বেড়ানো রোগ ছিল। সেই সূত্র ধরে তাকে অপবাদ দেওয়া হয়। বিষয়টি উদ্দীপকের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

“অন্ধবিশ্বাস ও কুসংস্কার কাটিয়ে সুস্থ জীবনাকাঙ্ক্ষাই 'লালসালু' উপন্যাসের মূল উপজীব্য।”- উদ্দীপক ও উপন্যাস অবলম্বনে বক্তব্যটি বিশ্লেষণ করা হলো। • স্বার্থান্ধ মানুষ এক প্রকার সামাজিক দুষ্ট ক্ষত। এই ক্ষতকে নির্মূল করতে প্রয়োজন শিক্ষাদীক্ষা তথা জ্ঞানচর্চার মাধ্যমে সচেতন সমাজে প্রতিষ্ঠা। ধর্মভীতি নয় বরং সঠিক ধর্মীয় শিক্ষাই সমাজ থেকে স্বার্থপর ভণ্ডদের উৎখাত করতে পারে। • উদ্দীপকের শামিমের মধ্যে সচেতন মানুষের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। স্ত্রীর সাথে তার পারিবারিক কলহ লেগে থাকলেও সে এ বিষয়ে পিরের মাজার থেকে পানিপড়া নেওয়ার পক্ষপাতী নয়। বরং ঘরের গোপন কথা সে গোপনই রাখতে চায়। 'লালসালু' উপন্যাসের তাহের-কাদেরের বাপ সাংসারিক কলহের মধ্যে থাকলেও মজিদ যে আধ্যাত্মিক বলে তার পারিবারিক কলহের বিষয় জানতে পেরেছে, তা সে বিশ্বাস করে না। সে ঘরের ব্যাপার বাইরে প্রকাশ করতে চায় না। মজিদের কথায় সে স্পষ্ট উত্তর দেয়। • উদ্দীপকের শামিম কলহে লিপ্ত হলেও যুক্তিবাদী মানসিকতার অধিকারী। তাবিজ-কবচ, পানিপড়ায় তার বিশ্বাস নেই। 'লালসালু' উপন্যাসের তাহের-কাদেরের বাপও এককালে বুদ্ধিমান লোক ছিল। মজিদের আধ্যাত্মিক শক্তির বলে তাদের সাংসারিক কলহের কথা জানতে পেরেছে বলে সে বিশ্বাস করে না। তাই বলা যায় যে, অন্ধবিশ্বাস আর কুসংস্কার কাটিয়ে সুস্থ জীবনাকাঙ্ক্ষাই 'লালসালু' উপন্যাসের মূল উপজীব্য।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গফুর মিয়ার সংসার টিকিয়ে রেখেছে তার স্ত্রী মরিয়ম। বিশাল সংসারের সকল দায়িত্ব মরিয়মের গরুবাছুরের তত্ত্বতালাশ, ধান মাড়াই থেকে সিদ্ধ করা, মেহমান-মুসাফির সবকিছুই একহাতে সামলান তিনি। অবশ্য এতে তার ক্লান্তি নেই। শুধু মাঝে মাঝে নিজেকে বড় একলা মনে হয়। গফুর মরিয়মের মনের অবস্থা বুঝে। কারণ সে জানে, তাদের কোনো সন্তান নেই।

Rajshahi · 2017

ক
'নিরাক পড়া' কী?
খ
'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।
গ
মরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।
ঘ
'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নিরাক পড়া' কী?

'নিরাক পড়া' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ফয়জুল্লাহপুর একটি সমৃদ্ধ গ্রাম। ধান-সুপারির মওসুমে এখানকার সকলের হাতেই টাকা-পয়সা থাকে। হাট-বাজারে থাকে লোকের ভীড়। এসময় ভিক্ষুকের আগমনও বেড়ে যায়। একদল ভিখারি হামাগুড়ি দেয় আর সুর করে 'আল্লাহর নামে দে, আল্লাহর নামে দে' বলে ভিক্ষা চায়। তাদের বিচিত্র সুরে ফয়জুল্লাহপুরের মানুষের মন নরম হয়। একারণে অনেকেই টাকা বা আধুলী ফেলে যায় তাদের থালায়। ব্যাপারটা এখানকার স্থানীয় ভিক্ষুকদের সহ্য হয় না। তারা লাঠিসোটা নিয়ে ওই ভিক্ষুকদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

Rajshahi · 2017

ক
ধলা মিয়া কে?
খ
'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?
গ
'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ধলা মিয়া কে?

ধলা মিয়া কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তিন স্ত্রীর সাথে সংসার করেন আব্বাস আলী দফাদার। গত মাসে তিনি প্রথম স্ত্রীর অর্ধেক বয়সি আরেকটি মেয়েকে বিয়ে করে ঘরে এনেছেন। এই অল্প বয়সের বউকে আব্বাস আলী কোনো পরপুরুষের সামনে যেতে দেন না। কথার অন্যথা হলে বউকে নানাভাবে শাসন করেন। একদিন পাশের বাড়িতে টেলিভিশন দেখার অপরাধে ছোট বউকে তিনি শীতের রাতে ঘরের বাইরে বেঁধে রাখেন। এ ঘটনায় বড় বউ খুব কষ্ট পায় এবং সারারাত না ঘুমিয়ে কাটায়। কিন্তু কমবয়সি মেয়েটাকে ঘরে ডেকে নেবার সাহস সে পায় না।

Chittagong · 2017

ক
মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?
খ
মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?
গ
উদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমার মতামত দাও।
ঘ
'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লালসালু' উপন্যাসের এই মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিমরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।'নিরাক পড়া' কী?'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?ধলা মিয়া কে?'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লউদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।