"যেন খাঁচায় ধরা পড়েছে।" কার সম্পর্কে কেন উক্তিটি করা হয়েছে?
উত্তর: • "যেন খাঁচায় ধরা পড়েছে।"- এটি বলা হয়েছে জমিলা সম্পর্কে। • মজিদ তার দ্বিতীয় স্ত্রী জমিলাকে কোনোভাবেই আয়ত্তে রাখতে পারে না। জমিলার পারিবারিক শিক্ষা নিয়েও প্রশ্ন তোলে সে। অন্যদিকে কিশোরী জমিলা মজিদের ঘরে এসে বন্দি হয়ে পড়েছে। তার স্বাধীন জীবন এখানে এসে হয়ে পড়েছে শৃঙ্খলিত। সশঙ্কিত হরিণের মতো কান খাড়া করে সে মজিদের ভর্ৎসনা শুনে যায়। মজিদ আর মাজারের কোনো রহস্যই সে বুঝে উঠতে পারে না। তবে একটা কথা সে বুঝতে পারে। কাঁচা মাংস মুখে দিতে গিয়ে কট করে একটা আওয়াজ শুনে ইঁদুর যেমন বুঝতে পারে সে খাঁচায় ধরা পড়েছে তেমনই জমিলাও মজিদের খাঁচায় ধরা পড়েছে। তাই জমিলা সম্পর্কে এই উক্তিটি করা হয়েছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"যেন খাঁচায় ধরা পড়েছে।" কার সম্পর্কে কেন উক্তিটি করা হয়েছে?
উত্তর