শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে রহিমা চরিত্র বিশ্লেষণ কর।

উত্তর: • উদ্দীপকের রমিছার সঙ্গে 'লালসালু' উপন্যাসের রহিমার জীবন আদর্শের দিক থেকে সাদৃশ্য দেখতে পাওয়া যায়। • অশিক্ষা, কুসংস্কার গ্রামীণ সমাজের অন্যতম ব্যাধি। পুরুষশাসিত গ্রামীণ সমাজে নারীরা অনেক ক্ষেত্রেই উপেক্ষিত ও অবহেলিত। পুরুষের স্বেচ্ছাচারিতার কাছে তারা অসহায় হয়ে পড়ে। স্বামীর গৃহে সব নির্যাতন মুখ বুজে সহ্য করে জীবন অতিবাহিত করতে হয় তাদের। • উদ্দীপকে গ্রামীণ নারী রমিছার কথা তুলে ধরা হয়েছে। সে গ্রামের আর সবার মতো অশিক্ষা-কুশিক্ষা দ্বারা জীবন নির্বাহ করে। স্বামীর একগুঁয়েমিতা ও নির্যাতন সহ্য করে স্বামীর গৃহে পড়ে থাকে সে। তার সাথে 'লালসালু' উপন্যাসের অন্যতম চরিত্র রহিমার মিল পাওয়া যায়। লম্বা-চওড়া ও শারীরিক শক্তিসম্পন্ন রহিমা উপন্যাসজুড়ে স্বামীর ব্যক্তিত্বের কাছে অসহায়। সে ঠান্ডা ও ভীতু হওয়ার কারণে কোনো বিষয়ে প্রতিবাদ করতে পারে না। স্বামীর ব্যক্তিত্বের কাছে অসহায় থেকেও সে একান্তভাবে সৎ ও নিয়মনিষ্ঠভাবে স্বামীর গৃহে সকল দায়িত্ব পালন করে গেছে। তবে তার মধ্যে একটি সহানুভূতিশীল মনেরও পরিচয় পাওয়া যায়। মনের দিক থেকে সে সম্পূর্ণ মজিদের বিপরীতধর্মী চরিত্র। 'লালসালু' উপন্যাসের এই রহিমার সঙ্গে উদ্দীপকের রমিছার অভিন্নতা ফুটে উঠেছে। কারণ তারা দুজনেই নীরবে-নিভৃতে স্বামীর নির্যাতন সহ্য করে। এই রহিমা চরিত্র সৃষ্টিতে লেখক অন্যতম সফলতার পরিচয় দিয়েছেন।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

উদ্দীপকের আলোকে রহিমা চরিত্র বিশ্লেষণ কর।

উদ্দীপক

রমিছা গ্রামে বসবাস করে। আধুনিক জীবনের সকল সুবিধাবঞ্চিত গ্রামের সবাই অশিক্ষা, কুশিক্ষা দ্বারা নিয়ন্ত্রিত। তারা প্রাকৃতিক জীবন নির্বাহ করে। সে বিবাহিত জীবনে স্বামীর একগুঁয়েমিতা এবং পুরুষতান্ত্রিকতা দ্বারা নিজেকে অসহায় মনে করে। সে নীরবে নিভৃতে স্বামীর নির্যাতন সহ্য করে।

উত্তর

বেচাইন' শব্দের অর্থ অস্থির।

উত্তর

• "যেন খাঁচায় ধরা পড়েছে।"- এটি বলা হয়েছে জমিলা সম্পর্কে। • মজিদ তার দ্বিতীয় স্ত্রী জমিলাকে কোনোভাবেই আয়ত্তে রাখতে পারে না। জমিলার পারিবারিক শিক্ষা নিয়েও প্রশ্ন তোলে সে। অন্যদিকে কিশোরী জমিলা মজিদের ঘরে এসে বন্দি হয়ে পড়েছে। তার স্বাধীন জীবন এখানে এসে হয়ে পড়েছে শৃঙ্খলিত। সশঙ্কিত হরিণের মতো কান খাড়া করে সে মজিদের ভর্ৎসনা শুনে যায়। মজিদ আর মাজারের কোনো রহস্যই সে বুঝে উঠতে পারে না। তবে একটা কথা সে বুঝতে পারে। কাঁচা মাংস মুখে দিতে গিয়ে কট করে একটা আওয়াজ শুনে ইঁদুর যেমন বুঝতে পারে সে খাঁচায় ধরা পড়েছে তেমনই জমিলাও মজিদের খাঁচায় ধরা পড়েছে। তাই জমিলা সম্পর্কে এই উক্তিটি করা হয়েছে।

উত্তর

• উদ্দীপকের রমিছার সঙ্গে 'লালসালু' উপন্যাসের রহিমার জীবন আদর্শের দিক থেকে সাদৃশ্য দেখতে পাওয়া যায়। • অশিক্ষা, কুসংস্কার গ্রামীণ সমাজের অন্যতম ব্যাধি। পুরুষশাসিত গ্রামীণ সমাজে নারীরা অনেক ক্ষেত্রেই উপেক্ষিত ও অবহেলিত। পুরুষের স্বেচ্ছাচারিতার কাছে তারা অসহায় হয়ে পড়ে। স্বামীর গৃহে সব নির্যাতন মুখ বুজে সহ্য করে জীবন অতিবাহিত করতে হয় তাদের। • উদ্দীপকে গ্রামীণ নারী রমিছার কথা তুলে ধরা হয়েছে। সে গ্রামের আর সবার মতো অশিক্ষা-কুশিক্ষা দ্বারা জীবন নির্বাহ করে। স্বামীর একগুঁয়েমিতা ও নির্যাতন সহ্য করে স্বামীর গৃহে পড়ে থাকে সে। তার সাথে 'লালসালু' উপন্যাসের অন্যতম চরিত্র রহিমার মিল পাওয়া যায়। লম্বা-চওড়া ও শারীরিক শক্তিসম্পন্ন রহিমা উপন্যাসজুড়ে স্বামীর ব্যক্তিত্বের কাছে অসহায়। সে ঠান্ডা ও ভীতু হওয়ার কারণে কোনো বিষয়ে প্রতিবাদ করতে পারে না। স্বামীর ব্যক্তিত্বের কাছে অসহায় থেকেও সে একান্তভাবে সৎ ও নিয়মনিষ্ঠভাবে স্বামীর গৃহে সকল দায়িত্ব পালন করে গেছে। তবে তার মধ্যে একটি সহানুভূতিশীল মনেরও পরিচয় পাওয়া যায়। মনের দিক থেকে সে সম্পূর্ণ মজিদের বিপরীতধর্মী চরিত্র। 'লালসালু' উপন্যাসের এই রহিমার সঙ্গে উদ্দীপকের রমিছার অভিন্নতা ফুটে উঠেছে। কারণ তারা দুজনেই নীরবে-নিভৃতে স্বামীর নির্যাতন সহ্য করে। এই রহিমা চরিত্র সৃষ্টিতে লেখক অন্যতম সফলতার পরিচয় দিয়েছেন।

উত্তর

• উদ্দীপকে উল্লিখিত পুরুষতান্ত্রিকতার প্রতিনিধি হিসেবে 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের সাদৃশ্য রয়েছে। • পুরুষশাসিত সমাজে নারীদের কোনো ইচ্ছা-অনিচ্ছার মূল্য না দিয়ে। পুরুষরা তাদের স্বেচ্ছাচারিতা বজায় রাখে। সেখানে নারীরা অনেক ক্ষেত্রেই অসহায় থাকে। তারা কোনো প্রতিবাদ পর্যন্ত করতে পারে না। এই পুরুষতান্ত্রিক সমাজের প্রতিনিধিত্ব করে মজিদের মতো স্বার্থান্বেষী ব্যক্তিরা। • উদ্দীপকে রমিছার জীবনের করুণ কাহিনি তুলে ধরতে গিয়ে পুরুষতান্ত্রিক সমাজে বিদ্যমান পুরুষদের একগুঁয়েমিতা ও তাদের কাছে অসহায় নারীদের কথা বলা হয়েছে। 'লালসালু' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ পুরুষতান্ত্রিক সমাজের প্রতিনিধিত্ব করেছে। তার ব্যক্তিত্বের কাছে তার স্ত্রী রহিমা অসহায় হয়ে পড়েছে। এদিক থেকে উদ্দীপকের সাথে মজিদ চরিত্রে সাদৃশ্য বিদ্যমান। কিন্তু 'লালসালু' উপন্যাসে মজিদের একচ্ছত্র আধিপত্য, গ্রামের কর্তাব্যক্তি হয়ে ওঠা, মাজার ব্যাবসা, জমিলাকে নিয়ন্ত্রণ করতে না পারার বিষয়গুলো উদ্দীপকে নেই, যা তার চরিত্রের সঙ্গে বৈসাদৃশ্যকে তুলে ধরে। উদ্দীপকের গ্রামের মানুষ যে অশিক্ষা-কুশিক্ষা দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে সেই নিয়ন্ত্রক হচ্ছে মজিদ। তাই উদ্দীপকের সঙ্গে মজিদ চরিত্রের সাদৃশ্য বৈসাদৃশ্য উভয়ই পরিলক্ষিত হয়। • উদ্দীপকে যে মানুষদের কথা বলা হয়েছে তারা মূলত ভুক্তভোগী। কিন্তু মজিদ হচ্ছে শোষক শ্রেণির চরিত্র। মজিদের মতো প্রতিনিধি চরিত্ররা অশিক্ষা ও কুসংস্কার দ্বারা উদ্দীপকে উল্লিখিত মানুষদের নিয়ন্ত্রণ করে থাকে। তাই ভাবগত দিক থেকে মজিদ চরিত্রের সঙ্গে কিছু সাদৃশ্য থাকলেও বেশির ভাগ ক্ষেত্রেই উদ্দীপক ও মজিদ চরিত্রে বিপরীত বৈশিষ্ট্য বিদ্যমান।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গফুর মিয়ার সংসার টিকিয়ে রেখেছে তার স্ত্রী মরিয়ম। বিশাল সংসারের সকল দায়িত্ব মরিয়মের গরুবাছুরের তত্ত্বতালাশ, ধান মাড়াই থেকে সিদ্ধ করা, মেহমান-মুসাফির সবকিছুই একহাতে সামলান তিনি। অবশ্য এতে তার ক্লান্তি নেই। শুধু মাঝে মাঝে নিজেকে বড় একলা মনে হয়। গফুর মরিয়মের মনের অবস্থা বুঝে। কারণ সে জানে, তাদের কোনো সন্তান নেই।

Rajshahi · 2017

ক
'নিরাক পড়া' কী?
খ
'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।
গ
মরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।
ঘ
'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নিরাক পড়া' কী?

'নিরাক পড়া' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ফয়জুল্লাহপুর একটি সমৃদ্ধ গ্রাম। ধান-সুপারির মওসুমে এখানকার সকলের হাতেই টাকা-পয়সা থাকে। হাট-বাজারে থাকে লোকের ভীড়। এসময় ভিক্ষুকের আগমনও বেড়ে যায়। একদল ভিখারি হামাগুড়ি দেয় আর সুর করে 'আল্লাহর নামে দে, আল্লাহর নামে দে' বলে ভিক্ষা চায়। তাদের বিচিত্র সুরে ফয়জুল্লাহপুরের মানুষের মন নরম হয়। একারণে অনেকেই টাকা বা আধুলী ফেলে যায় তাদের থালায়। ব্যাপারটা এখানকার স্থানীয় ভিক্ষুকদের সহ্য হয় না। তারা লাঠিসোটা নিয়ে ওই ভিক্ষুকদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

Rajshahi · 2017

ক
ধলা মিয়া কে?
খ
'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?
গ
'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ধলা মিয়া কে?

ধলা মিয়া কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তিন স্ত্রীর সাথে সংসার করেন আব্বাস আলী দফাদার। গত মাসে তিনি প্রথম স্ত্রীর অর্ধেক বয়সি আরেকটি মেয়েকে বিয়ে করে ঘরে এনেছেন। এই অল্প বয়সের বউকে আব্বাস আলী কোনো পরপুরুষের সামনে যেতে দেন না। কথার অন্যথা হলে বউকে নানাভাবে শাসন করেন। একদিন পাশের বাড়িতে টেলিভিশন দেখার অপরাধে ছোট বউকে তিনি শীতের রাতে ঘরের বাইরে বেঁধে রাখেন। এ ঘটনায় বড় বউ খুব কষ্ট পায় এবং সারারাত না ঘুমিয়ে কাটায়। কিন্তু কমবয়সি মেয়েটাকে ঘরে ডেকে নেবার সাহস সে পায় না।

Chittagong · 2017

ক
মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?
খ
মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?
গ
উদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমার মতামত দাও।
ঘ
'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লালসালু' উপন্যাসের এই মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিমরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।'নিরাক পড়া' কী?'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?ধলা মিয়া কে?'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লউদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।