শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে 'লালসালু' উপন্যাসের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? বুঝিয়ে লেখ।

উত্তর: উদ্দীপকের সাথে 'লালসালু' উপন্যাসের মজিদের আত্মপ্রতিষ্ঠার দিকটি সাদৃশ্যপূর্ণ। 'লালসালু' উপন্যাসের পটভূমি হচ্ছে মহব্বতনগর গ্রাম। শস্যহীন জনবহুল অঞ্চল থেকে নিজের অস্তিত্ব রক্ষার তাগিদে এ গ্রামে এসে আশ্রয় নেয় মজিদ। তবে সুচতুর মজিদ নিজের কূটকৌশল প্রয়োগ করে একটি পরিত্যক্ত প্রাচীন কবরকে কেন্দ্র করে ধর্মব্যাবসা গড়ে তুলে নিজের স্বার্থ হাসিল করে নেয়। উদ্দীপকে দেখা যায় নাজিরপুর এলাকার বাসিন্দা হাকিম জীবন-জীবিকার তাগিদে শহরে গিয়ে রিকশা চালানো শুরু করে। তবে ক্রমেই অবৈধ ব্যাবসার সঙ্গে যুক্ত হয়ে সে প্রতিপত্তির মালিক হয়ে ওঠে। উদ্দীপকের হাকিমের মতো 'লালসালু' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদও প্রতারণার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে। মহব্বতনগর গ্রামের মানুষের সরল ধর্মবিশ্বাসকে পুঁজি করে সে ক্রমেই গ্রামের কর্তাব্যক্তি হয়ে ওঠে। এভাবে মাজারের ভয় দেখিয়ে অন্যায়ভাবে নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি করে। তাই বলা যায়, উদ্দীপকের সাথে 'লালসালু' উপন্যাসের মজিদের আত্মপ্রতিষ্ঠার দিকটি সাদৃশ্যপূর্ণ।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

উদ্দীপকের সাথে 'লালসালু' উপন্যাসের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? বুঝিয়ে লেখ।

উদ্দীপক

নদীভাঙনে সর্বস্বান্ত নাজিরপুর এলাকার বাসিন্দা হাকিম। জীবন-জীবিকার জন্য সে চলে যায় শহরে। রিকশা চালিয়ে জীবিকা শুরু করলেও অবৈধ ব্যাবসার সাথে যুক্ত হয়ে ক্রমেই প্রতিপত্তির মালিক হয়ে অভিজাতদের দলভুক্ত হয়।

Dhaka · 2025

উত্তর

"নাফরমানি করিও না"- উক্তিটি মজিদের।

উত্তর

"বিশ্বাসের পাথরে যেন খোদাই সে-চোখ।”- শিলাবৃষ্টির পর মজিদসহ মহব্বতনগরবাসী সম্পর্কে বলা হয়েছে "বিশ্বাসের পাথরে যেন খোদাই সে-চোখ।" 'লালসালু' উপন্যাসের শেষাংশে দেখা যায়, মহব্বতনগরে শিলাবৃষ্টিতে ধানখেত ধ্বংসস্তূপে পরিণত হয়। সেই ধানখেত দেখে সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তাদের দৃষ্টিতে কোনো ভাব বা উদ্দেশ্য পরিলক্ষিত হয় না। এই পরিস্থিতিতে মজিদ সবাইকে খোদার ওপর বিশ্বাস রাখতে বলে। তখন সবার দৃষ্টি দেখে মনে হয় যেন তাদের চোখের মধ্যে আশা ও বিশ্বাসের দৃঢ়তা প্রতিষ্ঠিত হয়ে আছে।

উত্তর

উদ্দীপকের সাথে 'লালসালু' উপন্যাসের মজিদের আত্মপ্রতিষ্ঠার দিকটি সাদৃশ্যপূর্ণ। 'লালসালু' উপন্যাসের পটভূমি হচ্ছে মহব্বতনগর গ্রাম। শস্যহীন জনবহুল অঞ্চল থেকে নিজের অস্তিত্ব রক্ষার তাগিদে এ গ্রামে এসে আশ্রয় নেয় মজিদ। তবে সুচতুর মজিদ নিজের কূটকৌশল প্রয়োগ করে একটি পরিত্যক্ত প্রাচীন কবরকে কেন্দ্র করে ধর্মব্যাবসা গড়ে তুলে নিজের স্বার্থ হাসিল করে নেয়। উদ্দীপকে দেখা যায় নাজিরপুর এলাকার বাসিন্দা হাকিম জীবন-জীবিকার তাগিদে শহরে গিয়ে রিকশা চালানো শুরু করে। তবে ক্রমেই অবৈধ ব্যাবসার সঙ্গে যুক্ত হয়ে সে প্রতিপত্তির মালিক হয়ে ওঠে। উদ্দীপকের হাকিমের মতো 'লালসালু' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদও প্রতারণার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে। মহব্বতনগর গ্রামের মানুষের সরল ধর্মবিশ্বাসকে পুঁজি করে সে ক্রমেই গ্রামের কর্তাব্যক্তি হয়ে ওঠে। এভাবে মাজারের ভয় দেখিয়ে অন্যায়ভাবে নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি করে। তাই বলা যায়, উদ্দীপকের সাথে 'লালসালু' উপন্যাসের মজিদের আত্মপ্রতিষ্ঠার দিকটি সাদৃশ্যপূর্ণ।

উত্তর

অবস্থানগত দিক থেকে বলা যায় “উদ্দীপকের হাকিম এবং 'লালসালু' উপন্যাসের মজিদ উভয়ের মধ্যেই অস্তিত্ববাদী চেতনা প্রতিফলিত" মন্তব্যটি যথার্থ। 'লালসালু' উপন্যাসে অস্তিত্ববাদী চেতনা প্রতিফলিত হয়েছে। শস্যহীন জনবহুল অঞ্চল থেকে দুবেলা দুমুঠো খেয়ে বাঁচার জন্য মজিদের মতো মানুষরা দূরদূরান্তে ছড়িয়ে পড়ে। জীবিকার তাগিদে তারা যেকোনো বৈধ-অবৈধ পথ বেছে নিতে দ্বিধা করে না। উদ্দীপকের ঘটনাংশে দেখা যায়, নদীভাঙনে সর্বস্বান্ত হয়ে হাকিম জীবিকার তাগিদে শহরে গিয়ে রিকশা চালানো শুরু করে। তবো অধিক সম্পদের আশায় সে জড়িয়ে পড়ে অবৈধ ব্যাবসার সঙ্গে। জীবিকার তাগিদে অবৈধ ব্যাবসার সঙ্গে জড়িত হওয়ার পেছনে তার মধ্যে কাজ করেছে নিজের অস্তিত্বকে রক্ষা করার তাগিদ, যা "লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। 'লালসালু' উপন্যাসে দুনিয়ায় সচ্ছলভাবে বাঁচার জন্য মজিদ যে খেলা খেলতে শুরু করে তা ছিল সাংঘাতিক। মজিদের মনে ভয় ছিল। কিন্তু নিজের অস্তিত্ব রক্ষার তাড়নায় সে ভয়কে উপেক্ষা করে প্রতারণার জাল বিস্তার করে। সে মনে করে- পৃথিবীতে অস্তিত্ব রক্ষার অধিকার তার আছে, হোক সেটা অবৈধ পথ, সেটি তার কাছে বিবেচ্য নয়। তাই সে গ্রামের মানুষের অজ্ঞতা ও কুসংস্কারছন্নতাকে পুঁজি করে ধর্মব্যাবসা গড়ে তোলে। এখানে উদ্দীপকের হাকিম ও মজিদের অবৈধ পথে পা বাড়ানোর ক্ষেত্রে অস্তিত্ব রক্ষার তাগিদ সর্বাধিক সক্রিয় ভূমিকা পালন করেছে। পরিশেষে তাই বলা যায়, উদ্দীপকের হাকিম এবং 'লালসালু' উপন্যাসের মজিদ উভয়ের মধ্যেই অস্তিত্ববাদী চেতনা প্রতিফলিত।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গফুর মিয়ার সংসার টিকিয়ে রেখেছে তার স্ত্রী মরিয়ম। বিশাল সংসারের সকল দায়িত্ব মরিয়মের গরুবাছুরের তত্ত্বতালাশ, ধান মাড়াই থেকে সিদ্ধ করা, মেহমান-মুসাফির সবকিছুই একহাতে সামলান তিনি। অবশ্য এতে তার ক্লান্তি নেই। শুধু মাঝে মাঝে নিজেকে বড় একলা মনে হয়। গফুর মরিয়মের মনের অবস্থা বুঝে। কারণ সে জানে, তাদের কোনো সন্তান নেই।

Rajshahi · 2017

ক
'নিরাক পড়া' কী?
খ
'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।
গ
মরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।
ঘ
'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নিরাক পড়া' কী?

'নিরাক পড়া' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ফয়জুল্লাহপুর একটি সমৃদ্ধ গ্রাম। ধান-সুপারির মওসুমে এখানকার সকলের হাতেই টাকা-পয়সা থাকে। হাট-বাজারে থাকে লোকের ভীড়। এসময় ভিক্ষুকের আগমনও বেড়ে যায়। একদল ভিখারি হামাগুড়ি দেয় আর সুর করে 'আল্লাহর নামে দে, আল্লাহর নামে দে' বলে ভিক্ষা চায়। তাদের বিচিত্র সুরে ফয়জুল্লাহপুরের মানুষের মন নরম হয়। একারণে অনেকেই টাকা বা আধুলী ফেলে যায় তাদের থালায়। ব্যাপারটা এখানকার স্থানীয় ভিক্ষুকদের সহ্য হয় না। তারা লাঠিসোটা নিয়ে ওই ভিক্ষুকদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

Rajshahi · 2017

ক
ধলা মিয়া কে?
খ
'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?
গ
'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ধলা মিয়া কে?

ধলা মিয়া কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তিন স্ত্রীর সাথে সংসার করেন আব্বাস আলী দফাদার। গত মাসে তিনি প্রথম স্ত্রীর অর্ধেক বয়সি আরেকটি মেয়েকে বিয়ে করে ঘরে এনেছেন। এই অল্প বয়সের বউকে আব্বাস আলী কোনো পরপুরুষের সামনে যেতে দেন না। কথার অন্যথা হলে বউকে নানাভাবে শাসন করেন। একদিন পাশের বাড়িতে টেলিভিশন দেখার অপরাধে ছোট বউকে তিনি শীতের রাতে ঘরের বাইরে বেঁধে রাখেন। এ ঘটনায় বড় বউ খুব কষ্ট পায় এবং সারারাত না ঘুমিয়ে কাটায়। কিন্তু কমবয়সি মেয়েটাকে ঘরে ডেকে নেবার সাহস সে পায় না।

Chittagong · 2017

ক
মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?
খ
মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?
গ
উদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমার মতামত দাও।
ঘ
'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লালসালু' উপন্যাসের এই মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিমরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।'নিরাক পড়া' কী?'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?ধলা মিয়া কে?'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লউদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।