শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের মোশারফ চরিত্রের সাথে 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের যে সাদৃশ্য রয়েছে তা নির্ণয় কর।

উত্তর: • উদ্দীপকের মোশারফ চরিত্রের সাথে 'লালসালু' উপন্যাসের মজিদের শঠতা, প্রতারণা ও নীতি-নৈতিকতার স্খলনের দিকটির সাদৃশ্য রয়েছে। • আমাদের সমাজে কিছু স্বার্থান্বেষী, শঠ মানুষ থাকে, যারা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে কিছুই বোঝে না। তারা অন্যদের কষ্ট বা ক্ষতির চিন্তা না করে, নিজেদের লাভের জন্য, যেকোনো উপায় অবলম্বন করে থাকে। • উদ্দীপকের মোশারফ একজন ভন্ড, প্রতারক ও স্বার্থন্বেষী মানুষ। নিজের লোভ ও স্বার্থকে হাসিল করার জন্য সে শঠতার আশ্রয় নেয়। অচেনা পিরের নামে দানবাক্সে টাকা সংগ্রহ করে হাতিয়ে নেয়। নিজের অবস্থার একটু উন্নতি হলে দুটি বিয়ে করে সংসারধর্ম পালনে ব্যাপ্ত হয়। কিন্তু সবাইকে বোকা বানাতে পারলেও তার দ্বিতীয় স্ত্রী তার অবাধ্য হয়। 'লালসালু' উপন্যাসেও দেখা যায় ভন্ড মজিদ প্রচলিত বিশ্বাসের কাঠামো ও প্রথাবদ্ধ জীবনধারাকে টিকিয়ে রাখতে চায়, সেই জীবনধারার প্রভু হতে চায় সে। ফলে যেকোনো নীতিহীন কাজ করতেও প্রস্তুত। নিজের মাজারকেন্দ্রিক শক্তি ও কূটকৌশলে গ্রামবাসীকে বশে রাখতে সচেষ্ট হয়। প্রতারণা করে প্রচুর সম্পদের মালিক হয় এবং দুটি বিয়ে করে সংসারধর্ম শুরু করে। কিন্তু তার এই প্রভুত্ব দ্বিতীয় স্ত্রী জমিলা মেনে নেয় না। ফলে দেখা দেয় তার অস্তিত্ব সংকট। এদিক থেকে উদ্দীপকের মোশারফ ও মজিদের মধ্যে সাদৃশ্য বিদ্যমান।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

উদ্দীপকের মোশারফ চরিত্রের সাথে 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের যে…

উদ্দীপক

মোশারফ করিম খুবই অভাবের মধ্যে দিনযাপন করত। তার ঠিকমতো খাওয়া হতো না। একদিন রাস্তার পাশে দানবাক্স খুলে একজনকে টাকা বের করতে দেখে সে নিজেও বেশকিছু ছোট বাক্স তৈরি করে এক অচেনা পিরের নামে দানবাক্স লিখে বিভিন্ন রাস্তার মোড়ে গাছে বেঁধে রাখে। এরপর টাকা-পয়সার জন্য আর তাকে পেছন ফিরে তাকানো লাগেনি। কিছুদিন পরেই সে বিধবা তৃষাকে বিয়ে করে। তৃষা ছিল মোশারফের খুবই ভক্ত ও অনুগত। মোশারফ পুরাতন একটি ভবনে 'বাবার দর্গা' নাম দিয়ে ভন্ডসাধু সেজে বিভিন্ন এলাকা থেকে আগত মানুষের ঝাড়-ফুঁ দিয়ে প্রতারণা করে প্রচুর অর্থ উপার্জন করতে থাকে। এরই মধ্যে সে পাশের গ্রামের আর একটি সুন্দরী বালিকাকে বিয়ে করে। কিন্তু ছোট বিবি মোটেই বাধ্য নয়। এ সমস্ত পির, মাজারের উপর তার কোনো ভক্তি-শ্রদ্ধা নেই। মোশারফের মধ্যে দিন দিন নিজের অস্তিত্ব সংকট যেমন বাড়তে থাকে তেমনি তা ধরে রাখার প্রচেষ্টাও বাড়ে।

উত্তর

• "ধান দিয়া কী হইব মানুষের জান যদি না থাকে?"- উক্তিটি রহিমার।

উত্তর

• “শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি।”- উক্তিটিতে বোঝানো হয়েছে যে, খাদ্য না থাকলেও লোক দেখানো ধর্মচর্চায় কেউ কার্পণ্য করে না। • 'লালসালু' উপন্যাসে লেখক যে এলাকার বর্ণনা দিয়েছেন সেখানকার মানুষ প্রচণ্ড অভাবী। এই অভাবের মধ্যেও তারা ধর্মচর্চা করে। ঘরে খাদ্য না থাকলেও সেই অঞ্চলের মানুষের মধ্যেও ধর্মচর্চায় কোনো কার্পণ্য নেই। তাদের মধ্যে সবাই যে খোদার ভয়ে ধর্মচর্চা করে ব্যাপারটা এমন নয়। কেউ কেউ ধর্মের নামে প্রতারণা ও ভণ্ডামি করে। এই প্রতারকরাই ধর্মের আগাছা। এই দিকটি বোঝাতেই লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

উত্তর

• উদ্দীপকের মোশারফ চরিত্রের সাথে 'লালসালু' উপন্যাসের মজিদের শঠতা, প্রতারণা ও নীতি-নৈতিকতার স্খলনের দিকটির সাদৃশ্য রয়েছে। • আমাদের সমাজে কিছু স্বার্থান্বেষী, শঠ মানুষ থাকে, যারা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে কিছুই বোঝে না। তারা অন্যদের কষ্ট বা ক্ষতির চিন্তা না করে, নিজেদের লাভের জন্য, যেকোনো উপায় অবলম্বন করে থাকে। • উদ্দীপকের মোশারফ একজন ভন্ড, প্রতারক ও স্বার্থন্বেষী মানুষ। নিজের লোভ ও স্বার্থকে হাসিল করার জন্য সে শঠতার আশ্রয় নেয়। অচেনা পিরের নামে দানবাক্সে টাকা সংগ্রহ করে হাতিয়ে নেয়। নিজের অবস্থার একটু উন্নতি হলে দুটি বিয়ে করে সংসারধর্ম পালনে ব্যাপ্ত হয়। কিন্তু সবাইকে বোকা বানাতে পারলেও তার দ্বিতীয় স্ত্রী তার অবাধ্য হয়। 'লালসালু' উপন্যাসেও দেখা যায় ভন্ড মজিদ প্রচলিত বিশ্বাসের কাঠামো ও প্রথাবদ্ধ জীবনধারাকে টিকিয়ে রাখতে চায়, সেই জীবনধারার প্রভু হতে চায় সে। ফলে যেকোনো নীতিহীন কাজ করতেও প্রস্তুত। নিজের মাজারকেন্দ্রিক শক্তি ও কূটকৌশলে গ্রামবাসীকে বশে রাখতে সচেষ্ট হয়। প্রতারণা করে প্রচুর সম্পদের মালিক হয় এবং দুটি বিয়ে করে সংসারধর্ম শুরু করে। কিন্তু তার এই প্রভুত্ব দ্বিতীয় স্ত্রী জমিলা মেনে নেয় না। ফলে দেখা দেয় তার অস্তিত্ব সংকট। এদিক থেকে উদ্দীপকের মোশারফ ও মজিদের মধ্যে সাদৃশ্য বিদ্যমান।

উত্তর

• উদ্দীপকের মোশারফ তার বিরোধিতাকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিলেও 'লালুসালু'র মজিদ তার বিরোধিতাকারীদের প্রতি ছিল নিষ্ঠুর- মন্তব্যটি যথার্থ। • ভন্ড ও শঠ চরিত্রের মানুষের মূল বৈশিষ্ট্য হচ্ছে তারা সাধারণত মানুষের আস্থা অর্জন করে থাকে। কিন্তু এর পেছনে তাদের উদ্দেশ্য থাকে শুধুই নিজেদের লাভের জন্য অন্যদের ঠকানো। • উদ্দীপকের মোশারফ একজন শঠ, প্রতারক, নৈতকতা বিবর্জিত মানুষ। মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে সমাজে গেড়ে বসা এক স্বার্থবাদী সত্তা। সে মিথ্যাচার করে প্রচুর অর্থ উপার্জন করে এবং সংসারধর্ম পালনে দুটি বিয়ে করে। তার প্রথম স্ত্রী পুরো গ্রামবাসীর মতোই ভীতু ও সরল হলেও দ্বিতীয় স্ত্রী অবাধ্য এবং জেদি। ফলে তাকে অনেক পারিবারিক সংকট মোকাবিলা করতে হয়। 'লালসালু' উপন্যাসের মজিদও একইভাবে শঠতার মাধ্যমে প্রাচুর্য, প্রতিপত্তির মালিক হয়ে ওঠে। • 'লালসালু' উপন্যাসের মজিদের নীতিনৈতিকতার স্খলন ও শঠতার দিক থেকে উদ্দীপকের মোশারফের মিল থাকলেও একটি বিষয়ে ব্যতিক্রম দেখা যায়। মোশারফকে বিরোধিতাকারীদের প্রতি কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না। কিন্তু মজিদ অনেক বেশি আত্মসচেতন। যেদিক থেকেই বিরোধিতা আসতে পারে বলে মনে হয়েছে সব রাস্তাই সে কৌশলে বন্ধ করতে তৎপর হয়েছে। যেমন- বৃদ্ধ তাহেরের বাপকে নিরুদ্দেশ হতে বাধ্য করে। আওয়ালপুরের পিরের বিরোধিতা করে। খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীকে তালাক দিতে বাধ্য করায়। আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্নকে ধূলিসাৎ করে দেয়। এভাবেই মজিদ তার প্রভাব ও প্রতিষ্ঠাকে নিরঙ্কুশ করতে সকল বাধাকে উপড়ে ফেলে। তাই বলা যায়, প্রশ্নোক্ত উক্তিটি যথোপযুক্ত।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গফুর মিয়ার সংসার টিকিয়ে রেখেছে তার স্ত্রী মরিয়ম। বিশাল সংসারের সকল দায়িত্ব মরিয়মের গরুবাছুরের তত্ত্বতালাশ, ধান মাড়াই থেকে সিদ্ধ করা, মেহমান-মুসাফির সবকিছুই একহাতে সামলান তিনি। অবশ্য এতে তার ক্লান্তি নেই। শুধু মাঝে মাঝে নিজেকে বড় একলা মনে হয়। গফুর মরিয়মের মনের অবস্থা বুঝে। কারণ সে জানে, তাদের কোনো সন্তান নেই।

Rajshahi · 2017

ক
'নিরাক পড়া' কী?
খ
'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।
গ
মরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।
ঘ
'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নিরাক পড়া' কী?

'নিরাক পড়া' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ফয়জুল্লাহপুর একটি সমৃদ্ধ গ্রাম। ধান-সুপারির মওসুমে এখানকার সকলের হাতেই টাকা-পয়সা থাকে। হাট-বাজারে থাকে লোকের ভীড়। এসময় ভিক্ষুকের আগমনও বেড়ে যায়। একদল ভিখারি হামাগুড়ি দেয় আর সুর করে 'আল্লাহর নামে দে, আল্লাহর নামে দে' বলে ভিক্ষা চায়। তাদের বিচিত্র সুরে ফয়জুল্লাহপুরের মানুষের মন নরম হয়। একারণে অনেকেই টাকা বা আধুলী ফেলে যায় তাদের থালায়। ব্যাপারটা এখানকার স্থানীয় ভিক্ষুকদের সহ্য হয় না। তারা লাঠিসোটা নিয়ে ওই ভিক্ষুকদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

Rajshahi · 2017

ক
ধলা মিয়া কে?
খ
'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?
গ
'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ধলা মিয়া কে?

ধলা মিয়া কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তিন স্ত্রীর সাথে সংসার করেন আব্বাস আলী দফাদার। গত মাসে তিনি প্রথম স্ত্রীর অর্ধেক বয়সি আরেকটি মেয়েকে বিয়ে করে ঘরে এনেছেন। এই অল্প বয়সের বউকে আব্বাস আলী কোনো পরপুরুষের সামনে যেতে দেন না। কথার অন্যথা হলে বউকে নানাভাবে শাসন করেন। একদিন পাশের বাড়িতে টেলিভিশন দেখার অপরাধে ছোট বউকে তিনি শীতের রাতে ঘরের বাইরে বেঁধে রাখেন। এ ঘটনায় বড় বউ খুব কষ্ট পায় এবং সারারাত না ঘুমিয়ে কাটায়। কিন্তু কমবয়সি মেয়েটাকে ঘরে ডেকে নেবার সাহস সে পায় না।

Chittagong · 2017

ক
মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?
খ
মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?
গ
উদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমার মতামত দাও।
ঘ
'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লালসালু' উপন্যাসের এই মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিমরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।'নিরাক পড়া' কী?'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?ধলা মিয়া কে?'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লউদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।