শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের মিলনের সাথে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রটি সাদৃশ্যপূর্ণ? আলোচনা কর।

উত্তর: • উদ্দীপকের মিলনের সাথে 'লালসালু' উপন্যাসের আক্কাসের সাদৃশ্য রয়েছে। • শিক্ষা ও সচেতনতার অভাবে মানুষ কুসংস্কারে বিশ্বাস করে। আর শিক্ষিত সচেতন মানুষ চায় শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে কুসংস্কারাচ্ছন্ন মানুষকে শিক্ষিত ও সচেতন করে তুলতে। • উদ্দীপকে শিক্ষিত যুবক মিলন গ্রামে একটি পাঠাগার তৈরি করতে চায়। গ্রামের মানুষ শিক্ষিত হয়ে গেলে ওসমান মন্ডলের প্রভাব কমে যাওয়ার আশঙ্কায় সে তার বিরোধিতা করে এবং পাঠাগারের পরিবর্তে মক্তব প্রতিষ্ঠার কথা বলে। তার বিরোধিতার কারণে পাঠাগার স্থাপন সম্ভব হয়নি। 'লালসালু' উপন্যাসের যুবক আক্কাসও মহব্বতনগর গ্রামের অশিক্ষিত ও কুসংস্ককারাচ্ছন্ন মানুষদের শিক্ষিত ও সচেতন করার জন্য স্কুল প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু মজিদ গ্রামের মাতব্বর খালেক ব্যাপারীকে নিয়ে এর বিরোধিতা করে স্কুলের পরিবর্তে মক্তব প্রতিষ্ঠা করতে চায়। আক্কাসের দাড়ি না থাকার জন্য তাকে ভর্ৎসনা করে। এভাবে তার স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ মজিদ বন্ধ করে দেয়। তাই উদ্দীপকে মিলনই যেন 'লালসালু' উপন্যাসের আক্কাস।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

উদ্দীপকের মিলনের সাথে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রটি সাদৃশ্যপূর্ণ…

উদ্দীপক

মিলন বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর গ্রামে একটি পাঠাগার স্থাপন করতে চাইলে গ্রামের ওসমান মণ্ডল এটি কোনোভাবেই স্থাপন করতে দিতে চান না। কারণ ওসমান মণ্ডল জানেন, এটি স্থাপন করা হলে গ্রামের ছেলে-মেয়েরা শিক্ষিত হবে এবং তার খবরদারি ও প্রভাব চলে যাবে। বরং ওসমান মণ্ডল চান গ্রামে যেন একটি ভালো মক্তব প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ওসমান মণ্ডলের বাধার কারণে মিলনের আর পাঠাগার প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি।

উত্তর

• উদ্দীপকের মিলনের সাথে 'লালসালু' উপন্যাসের আক্কাসের সাদৃশ্য রয়েছে। • শিক্ষা ও সচেতনতার অভাবে মানুষ কুসংস্কারে বিশ্বাস করে। আর শিক্ষিত সচেতন মানুষ চায় শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে কুসংস্কারাচ্ছন্ন মানুষকে শিক্ষিত ও সচেতন করে তুলতে। • উদ্দীপকে শিক্ষিত যুবক মিলন গ্রামে একটি পাঠাগার তৈরি করতে চায়। গ্রামের মানুষ শিক্ষিত হয়ে গেলে ওসমান মন্ডলের প্রভাব কমে যাওয়ার আশঙ্কায় সে তার বিরোধিতা করে এবং পাঠাগারের পরিবর্তে মক্তব প্রতিষ্ঠার কথা বলে। তার বিরোধিতার কারণে পাঠাগার স্থাপন সম্ভব হয়নি। 'লালসালু' উপন্যাসের যুবক আক্কাসও মহব্বতনগর গ্রামের অশিক্ষিত ও কুসংস্ককারাচ্ছন্ন মানুষদের শিক্ষিত ও সচেতন করার জন্য স্কুল প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু মজিদ গ্রামের মাতব্বর খালেক ব্যাপারীকে নিয়ে এর বিরোধিতা করে স্কুলের পরিবর্তে মক্তব প্রতিষ্ঠা করতে চায়। আক্কাসের দাড়ি না থাকার জন্য তাকে ভর্ৎসনা করে। এভাবে তার স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ মজিদ বন্ধ করে দেয়। তাই উদ্দীপকে মিলনই যেন 'লালসালু' উপন্যাসের আক্কাস।

উত্তর

• "উদ্দীপকে ওসমান মন্ডলের চেয়ে 'লালসালু' উপন্যাসের মজিদ শক্তিশালী চরিত্র"- উক্তিটি যথার্থ। • ধর্ম মানুষকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করে। কিন্তু স্বার্থসিদ্ধির জন্য যারা ধর্মের মূল সত্যকে আড়াল করে, মিথ্যা কুসংস্কারের জালে বিস্তার করে তারা ধার্মিক নয়, বরং ধর্মব্যবসায়ী। • উদ্দীপকে উচ্চশিক্ষিত যুবক মিলন গ্রামে পাঠাগার স্থাপন করতে চাইলে তাতে বাধা দেয় ওসমান মন্ডল। কারণ পাঠাগার স্থাপনের মাধ্যমে জনগণ শিক্ষিত হয়ে গেলে তার প্রভাব কমে যাবে। 'লালসালু' উপন্যাসেও শিক্ষিত যুবক আক্কাসের কর্মকান্ডে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়। সেটা স্বার্থপর ও প্রতারক মজিদের চক্রান্তে বাস্তবায়িত হয়নি। উপন্যাসে এই ঘটনাটি ছাড়াও মজিদের আরও অনেক চক্রান্ত দেখানো হয়, যা উদ্দীপকে নেই। • 'লালসালু' উপন্যাসে মজিদ শুরু থেকে শেষ পর্যন্ত আত্মপ্রতিষ্ঠার লড়াই করে অসৎ পন্থা অবলম্বন করে। সে গ্রামের মানুষের সরলতাকে কেন্দ্র করে মাজার ব্যবসা করে, প্রভাব ও প্রতিপত্তির অধিকারী খালেক ব্যাপারীকে নিজের বশে আনে, আমেনা বিবি মজিদের বিরুদ্ধে অবিশ্বাস প্রকাশ করলে প্রতিশোধ হিসেবে স্বামী খালেক ব্যাপারী কর্তৃক তাকে তালাক দিতে বাধ্য করে, কিশোরী স্ত্রী জমিলার প্রতি নিষ্ঠুর আচরণ করে এবং পাশের গ্রামে নতুন পিরের আগমন ঘটলে তার ওপর হামলা করে। নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে উদ্দীপকের ওসমান মণ্ডল একটি পদক্ষেপ গ্রহণ করে কিন্তু 'লালসালু' উপন্যাসের মজিদের পদক্ষেপ আরও সুদূরপ্রসারী। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গফুর মিয়ার সংসার টিকিয়ে রেখেছে তার স্ত্রী মরিয়ম। বিশাল সংসারের সকল দায়িত্ব মরিয়মের গরুবাছুরের তত্ত্বতালাশ, ধান মাড়াই থেকে সিদ্ধ করা, মেহমান-মুসাফির সবকিছুই একহাতে সামলান তিনি। অবশ্য এতে তার ক্লান্তি নেই। শুধু মাঝে মাঝে নিজেকে বড় একলা মনে হয়। গফুর মরিয়মের মনের অবস্থা বুঝে। কারণ সে জানে, তাদের কোনো সন্তান নেই।

Rajshahi · 2017

ক
'নিরাক পড়া' কী?
খ
'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।
গ
মরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।
ঘ
'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নিরাক পড়া' কী?

'নিরাক পড়া' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ফয়জুল্লাহপুর একটি সমৃদ্ধ গ্রাম। ধান-সুপারির মওসুমে এখানকার সকলের হাতেই টাকা-পয়সা থাকে। হাট-বাজারে থাকে লোকের ভীড়। এসময় ভিক্ষুকের আগমনও বেড়ে যায়। একদল ভিখারি হামাগুড়ি দেয় আর সুর করে 'আল্লাহর নামে দে, আল্লাহর নামে দে' বলে ভিক্ষা চায়। তাদের বিচিত্র সুরে ফয়জুল্লাহপুরের মানুষের মন নরম হয়। একারণে অনেকেই টাকা বা আধুলী ফেলে যায় তাদের থালায়। ব্যাপারটা এখানকার স্থানীয় ভিক্ষুকদের সহ্য হয় না। তারা লাঠিসোটা নিয়ে ওই ভিক্ষুকদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

Rajshahi · 2017

ক
ধলা মিয়া কে?
খ
'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?
গ
'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ধলা মিয়া কে?

ধলা মিয়া কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তিন স্ত্রীর সাথে সংসার করেন আব্বাস আলী দফাদার। গত মাসে তিনি প্রথম স্ত্রীর অর্ধেক বয়সি আরেকটি মেয়েকে বিয়ে করে ঘরে এনেছেন। এই অল্প বয়সের বউকে আব্বাস আলী কোনো পরপুরুষের সামনে যেতে দেন না। কথার অন্যথা হলে বউকে নানাভাবে শাসন করেন। একদিন পাশের বাড়িতে টেলিভিশন দেখার অপরাধে ছোট বউকে তিনি শীতের রাতে ঘরের বাইরে বেঁধে রাখেন। এ ঘটনায় বড় বউ খুব কষ্ট পায় এবং সারারাত না ঘুমিয়ে কাটায়। কিন্তু কমবয়সি মেয়েটাকে ঘরে ডেকে নেবার সাহস সে পায় না।

Chittagong · 2017

ক
মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?
খ
মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?
গ
উদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমার মতামত দাও।
ঘ
'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লালসালু' উপন্যাসের এই মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিমরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।'নিরাক পড়া' কী?'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?ধলা মিয়া কে?'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লউদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকের মিলনের সাথে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রটি সাদৃশ্যপূর্ণ… | Prosthuti