শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'লালসালু' উপন্যাসের মূলভাবের প্রতিফলন ঘটেনি।"- মন্তব্যটির যৌক্তিকতা আলোচনা কর।

উত্তর: উদ্দীপকে প্রতিফলিত বিষয়ের তাৎপর্য বিবেচনায় “উদ্দীপকে 'লালসালু' উপন্যাসের মূলভাবের প্রতিফলন ঘটেনি”- মন্তব্যটি যথার্থ। 'লালসালু' সামাজিক সমস্যামূলক উপন্যাস। এখানে যুগ যুগ ধরে শেকড়গাড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে সুস্থ জীবনাকাঙ্ক্ষার দ্বন্দ্ব প্রতিফলিত হয়ছে। এ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ শস্যশূন্য মরার দেশ থেকে ভাগ্যান্বেষণে ঘুরতে ঘুরতে মহব্বতনগর গ্রামে আসে। গ্রামের এক প্রান্তে একটি পুরনো কবরকে তথাকথিত মোদাচ্ছেদ পিরের মাজার সাজিয়ে সে ধর্মব্যাবসা শুরু করে। অন্ধ ধর্মবিশ্বাসী, কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসীকে সে ধোঁকা দিয়ে নিজের আখের গোছায়। উদ্দীপকে পদ্মাপাড়ের মানুষের জীবনযাপনের চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে নদীভাঙনে মানুষ কীভাবে নিঃস্ব হয়ে পড়ে চর জাগলেও যে তা তাদের জন্য আশীর্বাদ হয়ে ওঠে না তা তুলে ধরা হয়েছে। এখানে মানুষের যে দুঃখ-দুর্দশা প্রকাশ পেয়েছে তার সঙ্গে 'লালসালু' উপন্যাসের সূচনা অংশে উল্লিখিত শস্যশূন্য আগাছার দেশের মানুষের জীবনের মিল রয়েছে। কিন্তু উদ্দীপকে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে প্রতিষ্ঠা লাভের বিষয়টি নেই। যা 'লালসালু' উপন্যাসে শস্যশূন্য দেশ থেকে গিয়ে মজিদ মহব্বতনগর গ্রামে প্রতিষ্ঠালাভের ক্ষেত্রে ঘটেছে। উদ্দীপকের মানুষের মধ্যে অভাব, অশিক্ষা, কুসংস্কার আছে। তবে 'লালসালু' উপন্যাসে যুগ যুগ ধরে থাকা পিরপ্রথার বিষয়টি নেই। 'লালসালু' উপন্যাসে নারীর অমর্যাদা, বহুবিবাহ প্রথা, অসমবয়সি বিয়ে, নিজের স্বার্থে মানুষকে শিক্ষার আলোক থেকে বঞ্চিত করে রাখার ক্ষেত্রে মজিদের অপচেষ্টা, সন্তানহীন নারীর প্রতি অমানবিক আচরণ ইত্যাদি বিষয় প্রতিফলিত হয়েছে। এসব বিষয় উদ্দীপকে নেই। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

উদ্দীপকে 'লালসালু' উপন্যাসের মূলভাবের প্রতিফলন ঘটেনি।"- মন্তব্যটির …

উদ্দীপক

দিন কাটিয়া যায়। জীবন অতিবাহিত হয়। পদ্মার ভাঙন-ধরা তীরে মাটি ধসিতে থাকে। পদ্মার বুকে জল ভেদ করিয়া জাগিয়া উঠে চর। অর্ধ শতাব্দীর বিস্তীর্ণ চর পদ্মার জলে আবার বিলীন হইয়া যায়। জেলেপাড়ার শিশুর ক্রন্দন কোনোদিন বন্ধ হয় না। ক্ষুধা-তৃষ্ণার দেবতা, হাসি-কান্নার দেবতা, অন্ধকার আত্মার দেবতা- ইহাদের পূজা কোনো দিন সাঙ্গ হয় না।

Jessore · 2025

উত্তর

মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম জমিলা।

উত্তর

"আমার হাত হইতে দুষ্ট আত্মা, ভূতপ্রেতও রক্ষা পায় নাই।"-উক্তিটি মজিদ জমিলাকে ভয় দেখানোর জন্য করেছে। 'লালসালু' উপন্যাসে ধর্মব্যবসায়ী, প্রতারক মজিদ কিশোরী জমিলাকে বিয়ে করার পর জোর করে তাকে বশে আনতে চায়। জমিলা তা মানতে চায় না, সে প্রতিবাদ করে। নামাজ পড়তে গিয়ে জমিলা ঘুমিয়ে পড়ে। গ্রামের সবাই মজিদকে ভয় পেলেও সে ভয় পায়। না। মজিদ জোর করে মাজারে নেওয়ার সময় জমিলা মজিদের মুখে থুথু ছিটিয়ে দেয়। তাই মজিদ জোর করে জমিলার অন্তরে ভীতির সঞ্চার করার চেষ্টা করে। মজিদ জমিলাকে মাজার ঘরে নিয়ে বসিয়ে দেয় এবং ঝড়ের বেগে দোয়া-দরুদ পড়তে থাকে। একটু পরে হঠাৎ জমিলা প্রচণ্ড ভীতিজড়িত গলায় আর্তনাদ করে উঠলে মজিদ দোয়া- দরুদ পড়া থামিয়ে প্রশ্নোক্ত কথাটি বলে।

উত্তর

উদ্দীপকের শেষ বাক্যের সঙ্গে 'লালসালু' উপন্যাসের সূচনা অংশের মানুষের অভাব দুঃখ-দারিদ্র্যের বর্ণনা এবং তা থেকে তাদের উত্তরণ না ঘটার দিকটির মিল পাওয়া যায়। 'লালসালু' উপন্যাসের সূচনা অংশে শস্যহীন জনবহুল অঞ্চলের কথা বলা হয়েছে। সেই অঞ্চলের বাসিন্দাদের ঘরে কিছুই নেই। ভাগাভাগি, লুটালুটি আর স্থানবিশেষে খুনাখুনি করে তারা একেবারে নিঃশেষ। তারা এখন নদীর ওপারে ছুটে গিয়ে জীবন বাঁচাতে চায়। ভাগ্য বদলানোর আশায় তারা ছোটোছুটি করে। তাদের সামনে বিরান মাঠ, সর-ভাঙা পাড় আর বন্যা ভাসানো ক্ষেত। তাতে শস্য নেই। দেশটা মরার দেশ। উদ্দীপকের শেষ বাক্যে মানুষের দুঃখ-দুর্দশার কথা প্রতিফলিত হয়েছে। এখানে পদ্মাপাড়ের মানুষের কষ্টকর জীবনযাপনের দিকটি প্রকাশ পেয়েছে। পদ্মাপাড়ের জেলেপাড়ায় শিশুর কান্না কখনো বন্ধ হয় না, ক্ষুধা-তৃষ্ণা সব সময় লেগে থাকে, মানুষের মাঝে অন্ধবিশ্বাস ও কুসংস্কারও দানা বেঁধে আছে। সেখানকার মানুষের জীবনের দুঃখ-কষ্টের ইতি কখনো ঘটে না। এই দুঃখময় ঘটনা ও অভাবের দিকটি 'লালসালু' উপন্যাসের সূচনা অংশে বর্ণিত মানুষের অভাব-অনটনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। শস্য যাই-বা হয় তা জনবহুলতার তুলনায় যৎসামান্য। এরা তাই দেশ ত্যাগ করে। জাহাজের খালাসি, কারখানার শ্রমিক, বাসাবাড়ির চাকর, দফতরির এটকিনি হয়ে তারা খেয়ে-পরে বাঁচতে চায়।

উত্তর

উদ্দীপকে প্রতিফলিত বিষয়ের তাৎপর্য বিবেচনায় “উদ্দীপকে 'লালসালু' উপন্যাসের মূলভাবের প্রতিফলন ঘটেনি”- মন্তব্যটি যথার্থ। 'লালসালু' সামাজিক সমস্যামূলক উপন্যাস। এখানে যুগ যুগ ধরে শেকড়গাড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে সুস্থ জীবনাকাঙ্ক্ষার দ্বন্দ্ব প্রতিফলিত হয়ছে। এ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ শস্যশূন্য মরার দেশ থেকে ভাগ্যান্বেষণে ঘুরতে ঘুরতে মহব্বতনগর গ্রামে আসে। গ্রামের এক প্রান্তে একটি পুরনো কবরকে তথাকথিত মোদাচ্ছেদ পিরের মাজার সাজিয়ে সে ধর্মব্যাবসা শুরু করে। অন্ধ ধর্মবিশ্বাসী, কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসীকে সে ধোঁকা দিয়ে নিজের আখের গোছায়। উদ্দীপকে পদ্মাপাড়ের মানুষের জীবনযাপনের চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে নদীভাঙনে মানুষ কীভাবে নিঃস্ব হয়ে পড়ে চর জাগলেও যে তা তাদের জন্য আশীর্বাদ হয়ে ওঠে না তা তুলে ধরা হয়েছে। এখানে মানুষের যে দুঃখ-দুর্দশা প্রকাশ পেয়েছে তার সঙ্গে 'লালসালু' উপন্যাসের সূচনা অংশে উল্লিখিত শস্যশূন্য আগাছার দেশের মানুষের জীবনের মিল রয়েছে। কিন্তু উদ্দীপকে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে প্রতিষ্ঠা লাভের বিষয়টি নেই। যা 'লালসালু' উপন্যাসে শস্যশূন্য দেশ থেকে গিয়ে মজিদ মহব্বতনগর গ্রামে প্রতিষ্ঠালাভের ক্ষেত্রে ঘটেছে। উদ্দীপকের মানুষের মধ্যে অভাব, অশিক্ষা, কুসংস্কার আছে। তবে 'লালসালু' উপন্যাসে যুগ যুগ ধরে থাকা পিরপ্রথার বিষয়টি নেই। 'লালসালু' উপন্যাসে নারীর অমর্যাদা, বহুবিবাহ প্রথা, অসমবয়সি বিয়ে, নিজের স্বার্থে মানুষকে শিক্ষার আলোক থেকে বঞ্চিত করে রাখার ক্ষেত্রে মজিদের অপচেষ্টা, সন্তানহীন নারীর প্রতি অমানবিক আচরণ ইত্যাদি বিষয় প্রতিফলিত হয়েছে। এসব বিষয় উদ্দীপকে নেই। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গফুর মিয়ার সংসার টিকিয়ে রেখেছে তার স্ত্রী মরিয়ম। বিশাল সংসারের সকল দায়িত্ব মরিয়মের গরুবাছুরের তত্ত্বতালাশ, ধান মাড়াই থেকে সিদ্ধ করা, মেহমান-মুসাফির সবকিছুই একহাতে সামলান তিনি। অবশ্য এতে তার ক্লান্তি নেই। শুধু মাঝে মাঝে নিজেকে বড় একলা মনে হয়। গফুর মরিয়মের মনের অবস্থা বুঝে। কারণ সে জানে, তাদের কোনো সন্তান নেই।

Rajshahi · 2017

ক
'নিরাক পড়া' কী?
খ
'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।
গ
মরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।
ঘ
'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নিরাক পড়া' কী?

'নিরাক পড়া' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ফয়জুল্লাহপুর একটি সমৃদ্ধ গ্রাম। ধান-সুপারির মওসুমে এখানকার সকলের হাতেই টাকা-পয়সা থাকে। হাট-বাজারে থাকে লোকের ভীড়। এসময় ভিক্ষুকের আগমনও বেড়ে যায়। একদল ভিখারি হামাগুড়ি দেয় আর সুর করে 'আল্লাহর নামে দে, আল্লাহর নামে দে' বলে ভিক্ষা চায়। তাদের বিচিত্র সুরে ফয়জুল্লাহপুরের মানুষের মন নরম হয়। একারণে অনেকেই টাকা বা আধুলী ফেলে যায় তাদের থালায়। ব্যাপারটা এখানকার স্থানীয় ভিক্ষুকদের সহ্য হয় না। তারা লাঠিসোটা নিয়ে ওই ভিক্ষুকদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

Rajshahi · 2017

ক
ধলা মিয়া কে?
খ
'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?
গ
'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ধলা মিয়া কে?

ধলা মিয়া কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তিন স্ত্রীর সাথে সংসার করেন আব্বাস আলী দফাদার। গত মাসে তিনি প্রথম স্ত্রীর অর্ধেক বয়সি আরেকটি মেয়েকে বিয়ে করে ঘরে এনেছেন। এই অল্প বয়সের বউকে আব্বাস আলী কোনো পরপুরুষের সামনে যেতে দেন না। কথার অন্যথা হলে বউকে নানাভাবে শাসন করেন। একদিন পাশের বাড়িতে টেলিভিশন দেখার অপরাধে ছোট বউকে তিনি শীতের রাতে ঘরের বাইরে বেঁধে রাখেন। এ ঘটনায় বড় বউ খুব কষ্ট পায় এবং সারারাত না ঘুমিয়ে কাটায়। কিন্তু কমবয়সি মেয়েটাকে ঘরে ডেকে নেবার সাহস সে পায় না।

Chittagong · 2017

ক
মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?
খ
মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?
গ
উদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমার মতামত দাও।
ঘ
'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লালসালু' উপন্যাসের এই মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিমরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।'নিরাক পড়া' কী?'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?ধলা মিয়া কে?'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লউদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।