শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের সমগ্র বক্তব্যকে ধারণ করেনি। স্বীকার কর কি? তোমার মতামত দাও।

উত্তর: "উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের সমগ্র বক্তব্যকে ধারণ করেনি।" মন্তব্যটি আমি স্বীকার করি। 'লালসালু' উপন্যাসে লেখক মজিদ চরিত্রটির মাধ্যমে সমাজের মুখোশধারী এবং ধর্মের নামে ব্যাবসা করা মানুষের চিত্র তুলে ধরেছেন। এখানে কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসীর পির ও মাজারে বিশ্বাস, নারীর প্রতি অমানবিক আচরণ, পুরুষের একাধিক বিয়ে, সন্তান লাভে নারীর চেষ্টা ইত্যাদি বিষয় প্রতিফলিত হয়েছে। উপন্যাসের প্রধান উপজীব্য শিকড়হীন মজিদের অস্তিত্ব রক্ষায় ধর্মকে ব্যাবসার অবলম্বন হিসেবে নিয়ে নিজের স্বার্থসিদ্ধি ও সমাজের প্রধান হয়ে বসা। উদ্দীপকের আইমান সমাজ থেকে সকল অন্যায়-অবিচার দূর করার লক্ষ্যে যুবসংগঠন তৈরি করে। সে নানা সামাজিক সংস্কার ও উন্নয়মূলক কাজে নিয়োজিত হয়। নির্বিচারে গাছ কাটা, অবৈধ ইটভাটা, অবৈধভাবে বালি তোলা প্রভৃতি অনিয়মের বিরুদ্ধে তারা সোচ্চার হয়। কিন্তু প্রভাবশালীদের চক্রান্তে তারা ব্যর্থ হয়। উদ্দীপকের আইমানের কর্মকাণ্ডের সঙ্গে 'লালসালু' উপন্যাসের আক্কাসের স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ সংস্কারের ইচ্ছাশক্তির সাদৃশ্য রয়েছে, যা 'লালসালু' উপন্যাসের একটিমাত্র দিক। এছাড়াও এই উপন্যাসে ধর্মান্ধতা, সংস্কারাচ্ছন্নতা, ধর্মব্যাবসা, বাল্যবিবাহ, বহুবিবাহ, অসমবয়সের বিবাহ, ধূর্ত পির ও মাজার প্রথা, নারীর প্রতি সহিংসতা প্রভৃতি বিষয়ের উল্লেখ রয়েছে, যা উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায় যে, উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের সমগ্র ভাব ধারণ করেনি।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

"উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের সমগ্র বক্তব্যকে ধারণ করেনি। স্বীকার …

উদ্দীপক

আইমান রহমান বিদেশের একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে দেশে ফিরে আসে। সে নিজ গ্রামের যুবসমাজকে নিয়ে একটি সংগঠন গড়ে তোলে। তারা প্রতিজ্ঞা করে- এলাকা থেকে সকল প্রকার অনিয়ম, অন্যায়, অবিচার দূর করবে। নির্বিচারে গাছ কাটা, নদী থেকে অবৈধভাবে বালি তোলা, অবৈধ ইটভাটার বিরুদ্ধে তারা সোচ্চার হয়। কিন্তু প্রভাবশালী মহলের চক্রান্তে একটি মিথ্যা মামলায় আইমান এখন জেলে।

Rajshahi · 2025

উত্তর

ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম মতলুব খাঁ।

উত্তর

"মেয়ে লোকের মনের মশকরা সহ্য করবে অতটা দুর্বল নয় সমাজ।”- এ উক্তি দ্বারা লেখক পুরুষতান্ত্রিক কুসংস্কারাচ্ছন্ন সমাজে নারীর প্রতি বৈষম্যমূলক আচরণের বিষয়টি স্পষ্ট করেছেন। 'লালসালু' উপন্যাসে মজিদ মহব্বতনগরের নীতিনির্ধারকে পরিণত হয়। মজিদকে রেখে আমেনা বিবি আওয়ালপুরের পিরের কাছ থেকে পানিপড়া নেওয়ার জের ধরে মজিদ তার ওপর প্রতিশোধ নেয়। আমেনা বিবি রোজা রেখে মাজারে পাক দিতে যাওয়ার আগে ভীত হয়। তার সন্তান হবে কিনা সেই ভবিষ্যৎ জানতে ইচ্ছে করে না আর। কিন্তু মনের ইচ্ছায় না হলেও লোকদেখানোর খাতিরে সে এগিয়ে চলে। কারণ সব আয়োজন সম্পন্ন হওয়ার পর সে আর পিছাতে পারে না, - সমাজ তা মানবে না। সমাজে নারীর ইচ্ছা বা অনিচ্ছার দাম নেই। - সেই প্রসঙ্গেই ঔপন্যাসিক সমাজকে কটাক্ষ করে প্রশ্নোক্ত উক্তিটি করেছেন। প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা মূলত নারীর প্রতি পুরুষতান্ত্রিক সমাজের বৈষম্যমূলক আচরণ প্রকাশ পেয়েছে।

উত্তর

সমাজ সংস্কারমূলক কাজের মনোভাব থাকা সত্ত্বেও সমাজপতিদের চক্রান্তের মুখে ব্যর্থ হওয়ার দিক থেকে উদ্দীপকের আইমানের সঙ্গে 'লালসালু' উপন্যাসের আক্কাসের তুলনা করা যায়। 'লালসালু' উপন্যাসের নবীন যুবক আক্কাস গ্রামের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। অত্যন্ত ধূর্ত মজিদ অত্যন্ত সুকৌশলে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার চেষ্টাকে ব্যর্থ করে দেয়। মজিদের কথার বাইরে কেউ কথা বলতে সাহস করে না। ফলে তার চক্রান্তে আক্কাসকে ব্যর্থ হতে হয়। উদ্দীপকের আইমানও উচ্চশিক্ষিত যুবক। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসে সে তার গ্রামে যুবকদের সংগঠিত করে সংস্কারমূলক কর্মকাণ্ড শুরু করে। নির্বিচারে গাছ কাটা, নদী থেকে অবৈধভাবে বালি তোলা, অবৈধ ইটভাটার বিরুদ্ধে তারা সোচ্চার হয়। শেষ পর্যন্ত, প্রভাবশালীদের চক্রান্তে আইমানের স্বপ্ন ব্যর্থ হয়। সে মিথ্যা মামলায় জেলে যায়। এ বিষয়টি 'লালসালু' উপন্যাসের আক্কাসের স্কুল প্রতিষ্ঠা মজিদের চক্রান্তে ব্যর্থ হওয়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। গ্রামবাসী যাতে শিক্ষার আলোয় আলোকিত হয়ে মজিদের মাজারকেন্দ্রিক পশ্চাৎপদ জীবনধারা থেকে সরে যেতে না পারে সেজন্য সে শিক্ষিত যুবক আক্কাসের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে। সে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দেয়। প্রভাবশালী মজিদের কূটকৌশলে আক্কাস গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়।

উত্তর

"উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের সমগ্র বক্তব্যকে ধারণ করেনি।" মন্তব্যটি আমি স্বীকার করি। 'লালসালু' উপন্যাসে লেখক মজিদ চরিত্রটির মাধ্যমে সমাজের মুখোশধারী এবং ধর্মের নামে ব্যাবসা করা মানুষের চিত্র তুলে ধরেছেন। এখানে কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসীর পির ও মাজারে বিশ্বাস, নারীর প্রতি অমানবিক আচরণ, পুরুষের একাধিক বিয়ে, সন্তান লাভে নারীর চেষ্টা ইত্যাদি বিষয় প্রতিফলিত হয়েছে। উপন্যাসের প্রধান উপজীব্য শিকড়হীন মজিদের অস্তিত্ব রক্ষায় ধর্মকে ব্যাবসার অবলম্বন হিসেবে নিয়ে নিজের স্বার্থসিদ্ধি ও সমাজের প্রধান হয়ে বসা। উদ্দীপকের আইমান সমাজ থেকে সকল অন্যায়-অবিচার দূর করার লক্ষ্যে যুবসংগঠন তৈরি করে। সে নানা সামাজিক সংস্কার ও উন্নয়মূলক কাজে নিয়োজিত হয়। নির্বিচারে গাছ কাটা, অবৈধ ইটভাটা, অবৈধভাবে বালি তোলা প্রভৃতি অনিয়মের বিরুদ্ধে তারা সোচ্চার হয়। কিন্তু প্রভাবশালীদের চক্রান্তে তারা ব্যর্থ হয়। উদ্দীপকের আইমানের কর্মকাণ্ডের সঙ্গে 'লালসালু' উপন্যাসের আক্কাসের স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ সংস্কারের ইচ্ছাশক্তির সাদৃশ্য রয়েছে, যা 'লালসালু' উপন্যাসের একটিমাত্র দিক। এছাড়াও এই উপন্যাসে ধর্মান্ধতা, সংস্কারাচ্ছন্নতা, ধর্মব্যাবসা, বাল্যবিবাহ, বহুবিবাহ, অসমবয়সের বিবাহ, ধূর্ত পির ও মাজার প্রথা, নারীর প্রতি সহিংসতা প্রভৃতি বিষয়ের উল্লেখ রয়েছে, যা উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায় যে, উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের সমগ্র ভাব ধারণ করেনি।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গফুর মিয়ার সংসার টিকিয়ে রেখেছে তার স্ত্রী মরিয়ম। বিশাল সংসারের সকল দায়িত্ব মরিয়মের গরুবাছুরের তত্ত্বতালাশ, ধান মাড়াই থেকে সিদ্ধ করা, মেহমান-মুসাফির সবকিছুই একহাতে সামলান তিনি। অবশ্য এতে তার ক্লান্তি নেই। শুধু মাঝে মাঝে নিজেকে বড় একলা মনে হয়। গফুর মরিয়মের মনের অবস্থা বুঝে। কারণ সে জানে, তাদের কোনো সন্তান নেই।

Rajshahi · 2017

ক
'নিরাক পড়া' কী?
খ
'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।
গ
মরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।
ঘ
'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নিরাক পড়া' কী?

'নিরাক পড়া' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ফয়জুল্লাহপুর একটি সমৃদ্ধ গ্রাম। ধান-সুপারির মওসুমে এখানকার সকলের হাতেই টাকা-পয়সা থাকে। হাট-বাজারে থাকে লোকের ভীড়। এসময় ভিক্ষুকের আগমনও বেড়ে যায়। একদল ভিখারি হামাগুড়ি দেয় আর সুর করে 'আল্লাহর নামে দে, আল্লাহর নামে দে' বলে ভিক্ষা চায়। তাদের বিচিত্র সুরে ফয়জুল্লাহপুরের মানুষের মন নরম হয়। একারণে অনেকেই টাকা বা আধুলী ফেলে যায় তাদের থালায়। ব্যাপারটা এখানকার স্থানীয় ভিক্ষুকদের সহ্য হয় না। তারা লাঠিসোটা নিয়ে ওই ভিক্ষুকদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

Rajshahi · 2017

ক
ধলা মিয়া কে?
খ
'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?
গ
'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ধলা মিয়া কে?

ধলা মিয়া কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তিন স্ত্রীর সাথে সংসার করেন আব্বাস আলী দফাদার। গত মাসে তিনি প্রথম স্ত্রীর অর্ধেক বয়সি আরেকটি মেয়েকে বিয়ে করে ঘরে এনেছেন। এই অল্প বয়সের বউকে আব্বাস আলী কোনো পরপুরুষের সামনে যেতে দেন না। কথার অন্যথা হলে বউকে নানাভাবে শাসন করেন। একদিন পাশের বাড়িতে টেলিভিশন দেখার অপরাধে ছোট বউকে তিনি শীতের রাতে ঘরের বাইরে বেঁধে রাখেন। এ ঘটনায় বড় বউ খুব কষ্ট পায় এবং সারারাত না ঘুমিয়ে কাটায়। কিন্তু কমবয়সি মেয়েটাকে ঘরে ডেকে নেবার সাহস সে পায় না।

Chittagong · 2017

ক
মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?
খ
মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?
গ
উদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমার মতামত দাও।
ঘ
'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লালসালু' উপন্যাসের এই মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিমরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।'নিরাক পড়া' কী?'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?ধলা মিয়া কে?'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লউদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।