শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপকের শফিক এবং 'লালসালু' উপন্যাসের মজিদ উভয়ের মধ্যেই অস্তিত্ববাদী চেতনা প্রতিফলিত।”— তোমার মতামত দাও।

উত্তর: দরিদ্রতা থেকে মুক্তি পেতে হীন পথ অবলম্বন করে আত্মপ্রতিষ্ঠার চেষ্টা করায় উদ্দীপকের শফিক এবং 'লালসালু' উপন্যাসের মজিদ উভয়ের মাঝেই অস্তিত্ববাদী চেতনা প্রতিফলিত হয়েছে। 'লালসালু' উপন্যাসে মজিদ যে মাজার ব্যবসা শুরু করেছে, তার মূলে ধর্ম প্রতিষ্ঠা ছিল না, ছিল আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম। কোনো ধর্মীয় চেতনা থেকে মজিদ মাজার প্রতিষ্ঠা করেনি । দুর্ভিক্ষপীড়িত জীবন এবং গারো পাহাড়ের কষ্টে চলা জীবন থেকে মুক্তি পেতে ও জীবিকা অর্জনের তাগিদে সে মহব্বতনগরে মোদাচ্ছের পিরের মাজার প্রতিষ্ঠা করে। শুরু হয় তার রমরমা ধর্ম ব্যবসা । উদ্দীপকের শফিকও বিরূপ সামাজিক অবস্থা থেকে উত্তরণের জন্য অবৈধ পথ বেছে নিয়েছে। আত্মপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকে রিকশা চালানো শুরু করলেও পরবর্তী সময়ে অবৈধ ব্যবসার মাধ্যমে সে অনেক প্রতিপত্তি অর্জন করেছে। তার এ কর্মকাণ্ডে ভণ্ডামি, শঠতা এবং ' সুযোগসন্ধানী মনোভাবের পরিচয় মেলে । উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসে যথাক্রমে শফিক ও মজিদ আত্মপ্রতিষ্ঠায় সংগ্রামী দুই ব্যক্তি। যদিও তাদের আত্মপ্রতিষ্ঠার পথটি ইতিবাচক নয়। একজন আত্মপ্রতিষ্ঠার জন্যে ধর্ম ব্যবসা, আরও বিশেষভাবে বললে মাজার ব্যবসাকে বেছে নিয়েছে। অন্যজন অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছে। অস্তিত্বরক্ষার তাগিদে তারা দুজনই নৈতিকতা বিসর্জন দিয়েছে । সেদিক বিবেচনায় আমরা বলতে পারি, উদ্দীপকের শফিক এবং 'লালসালু' উপন্যাসের মজিদের আত্মপ্রতিষ্ঠার অনৈতিক আয়োজন মূলত অস্তিত্ববাদী চেতনারই প্রতিফলন ।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

“উদ্দীপকের শফিক এবং 'লালসালু' উপন্যাসের মজিদ উভয়ের মধ্যেই অস্তিত্ব…

উদ্দীপক

নদীভাঙনে সর্বস্বান্ত হতে বসেছে শ্যামলছায়া গ্রামের খেটে খাওয়া মানুষেরা। জীবিকানির্বাহের আশায় তাদের অনেকেই ছুটছে দূর-দূরান্তে। অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও তারা ভাগ্য পরিবর্তনের স্বপ্নে বিভোর। ভাগ্য- বিড়ম্বিত এমনই এক যুবক শফিকের ঠাঁই হয় শহরের বস্তিতে। রিকশা চালানো দিয়ে জীবিকা শুরু করলেও অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে প্রভাব-প্রতিপত্তিসহ এখন সে অভিজাত এলাকার বাসিন্দা।

Chittagong · 2019

উত্তর

'বেচাইন' শব্দটির অর্থ- অস্থির।

উত্তর

শিলাবৃষ্টির পর মজিদসহ মহব্বতনগরবাসী সম্পর্কে বলা হয়েছে 'বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ' । মহব্বতনগরে শিলাবৃষ্টিতে ধানখেত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সেই ধানখেত দেখে সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে ছিল। তাদের দৃষ্টিতে কোনো ভাব বা উদ্দেশ্য ছিল না। মজিদ এই অবস্থা দেখে সকলকে খোদার ওপর বিশ্বাস রাখতে বলে। তখন সকলের দৃষ্টি দেখে মনে হয় যেন তাদের চোখের মধ্যে আস্থা ও বিশ্বাসের দৃঢ়তা প্রতিষ্ঠিত হয়ে আছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত অসহায় মানুষদের জীবনাচরণের সঙ্গে 'লালসালু' উপন্যাসে বর্ণিত শস্যহীন অঞ্চলের মানুষের পরিস্থিতির সাদৃশ্য লক্ষ করা যায়। 'লালসালু' উপন্যাসের ধর্মব্যবসায়ী মজিদ বাংলাদেশের একটি শস্যহীন জনবহুল অঞ্চল থেকে ক্ষুধার তাড়নায় জীবন বাঁচাতে গারো পাহাড়ে চলে যায়। কিন্তু সেখানে তার তেমন উন্নতি ঘটে না। তাই সে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে মহব্বতনগর গ্রামকে বেছে নেয়। সেখানে সে তথাকথিত মোদাচ্ছের পিরের মাজারের কল্পকাহিনিকে পুঁজি করে নিজের অস্তিত্ব রক্ষার সংগ্রামে সফলতা লাভ করে। মজিদের অঞ্চলের অধিকাংশ মানুষই দারিদ্র্যের কারণে এমন জীবন সংগ্রামই বেছে নেয় । উদ্দীপকে মানুষের বেঁচে থাকার লড়াইয়ের প্রসঙ্গ উঠে এসেছে। মানুষ বেঁচে থাকার জন্য শেষ পর্যন্ত লড়াই করে। জীবনের শেষ অবলম্বনকে বিসর্জন দিয়ে হলেও বাঁচতে চায়। কোনো প্রাণীই এর ব্যতিক্রম নয়। উদ্দীপকের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে, নদীভাঙনে সর্বস্বান্ত শ্যামলছায়া গ্রামের মানুষদের সাথে 'লালসালু' উপন্যাসের শস্যহীন অঞ্চলের মানুষের সর্বগ্রাসী ক্ষুধার তাড়নার মিল দেখা যায়। আলোচ্য উপন্যাসের মজিদ নিজের ক্ষুধার জ্বালা নিবারণ করতে ঘর-বাড়ি ছেড়ে গারো পাহাড়ে যায়। কিন্তু সেখানেও তার খাদ্যাভাব মেটে না। তাই সে মহব্বতনগর গ্রামে এসে তার শেষ সম্বল ধর্মকে হাতিয়ার করে মিথ্যা মাজার প্রতিষ্ঠা করে। ধর্মের মোড়কে মিথ্যাকে পুঁজি করে নিজের অস্তিত্ব রক্ষার সংগ্রাম চালিয়ে যেতে থাকে। এসব দিক বিচারে উদ্দীপকে 'লালসালু' উপন্যাসের শস্যহীন অঞ্চলের মানুষের জীবন বাঁচাতে ছুটে চলা ও অস্তিত্ব রক্ষার সংগ্রামের দিকটি ফুটে উঠেছে বলা যায় ।

উত্তর

দরিদ্রতা থেকে মুক্তি পেতে হীন পথ অবলম্বন করে আত্মপ্রতিষ্ঠার চেষ্টা করায় উদ্দীপকের শফিক এবং 'লালসালু' উপন্যাসের মজিদ উভয়ের মাঝেই অস্তিত্ববাদী চেতনা প্রতিফলিত হয়েছে। 'লালসালু' উপন্যাসে মজিদ যে মাজার ব্যবসা শুরু করেছে, তার মূলে ধর্ম প্রতিষ্ঠা ছিল না, ছিল আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম। কোনো ধর্মীয় চেতনা থেকে মজিদ মাজার প্রতিষ্ঠা করেনি । দুর্ভিক্ষপীড়িত জীবন এবং গারো পাহাড়ের কষ্টে চলা জীবন থেকে মুক্তি পেতে ও জীবিকা অর্জনের তাগিদে সে মহব্বতনগরে মোদাচ্ছের পিরের মাজার প্রতিষ্ঠা করে। শুরু হয় তার রমরমা ধর্ম ব্যবসা । উদ্দীপকের শফিকও বিরূপ সামাজিক অবস্থা থেকে উত্তরণের জন্য অবৈধ পথ বেছে নিয়েছে। আত্মপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকে রিকশা চালানো শুরু করলেও পরবর্তী সময়ে অবৈধ ব্যবসার মাধ্যমে সে অনেক প্রতিপত্তি অর্জন করেছে। তার এ কর্মকাণ্ডে ভণ্ডামি, শঠতা এবং ' সুযোগসন্ধানী মনোভাবের পরিচয় মেলে । উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসে যথাক্রমে শফিক ও মজিদ আত্মপ্রতিষ্ঠায় সংগ্রামী দুই ব্যক্তি। যদিও তাদের আত্মপ্রতিষ্ঠার পথটি ইতিবাচক নয়। একজন আত্মপ্রতিষ্ঠার জন্যে ধর্ম ব্যবসা, আরও বিশেষভাবে বললে মাজার ব্যবসাকে বেছে নিয়েছে। অন্যজন অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছে। অস্তিত্বরক্ষার তাগিদে তারা দুজনই নৈতিকতা বিসর্জন দিয়েছে । সেদিক বিবেচনায় আমরা বলতে পারি, উদ্দীপকের শফিক এবং 'লালসালু' উপন্যাসের মজিদের আত্মপ্রতিষ্ঠার অনৈতিক আয়োজন মূলত অস্তিত্ববাদী চেতনারই প্রতিফলন ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গফুর মিয়ার সংসার টিকিয়ে রেখেছে তার স্ত্রী মরিয়ম। বিশাল সংসারের সকল দায়িত্ব মরিয়মের গরুবাছুরের তত্ত্বতালাশ, ধান মাড়াই থেকে সিদ্ধ করা, মেহমান-মুসাফির সবকিছুই একহাতে সামলান তিনি। অবশ্য এতে তার ক্লান্তি নেই। শুধু মাঝে মাঝে নিজেকে বড় একলা মনে হয়। গফুর মরিয়মের মনের অবস্থা বুঝে। কারণ সে জানে, তাদের কোনো সন্তান নেই।

Rajshahi · 2017

ক
'নিরাক পড়া' কী?
খ
'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।
গ
মরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।
ঘ
'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নিরাক পড়া' কী?

'নিরাক পড়া' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ফয়জুল্লাহপুর একটি সমৃদ্ধ গ্রাম। ধান-সুপারির মওসুমে এখানকার সকলের হাতেই টাকা-পয়সা থাকে। হাট-বাজারে থাকে লোকের ভীড়। এসময় ভিক্ষুকের আগমনও বেড়ে যায়। একদল ভিখারি হামাগুড়ি দেয় আর সুর করে 'আল্লাহর নামে দে, আল্লাহর নামে দে' বলে ভিক্ষা চায়। তাদের বিচিত্র সুরে ফয়জুল্লাহপুরের মানুষের মন নরম হয়। একারণে অনেকেই টাকা বা আধুলী ফেলে যায় তাদের থালায়। ব্যাপারটা এখানকার স্থানীয় ভিক্ষুকদের সহ্য হয় না। তারা লাঠিসোটা নিয়ে ওই ভিক্ষুকদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

Rajshahi · 2017

ক
ধলা মিয়া কে?
খ
'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?
গ
'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ধলা মিয়া কে?

ধলা মিয়া কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তিন স্ত্রীর সাথে সংসার করেন আব্বাস আলী দফাদার। গত মাসে তিনি প্রথম স্ত্রীর অর্ধেক বয়সি আরেকটি মেয়েকে বিয়ে করে ঘরে এনেছেন। এই অল্প বয়সের বউকে আব্বাস আলী কোনো পরপুরুষের সামনে যেতে দেন না। কথার অন্যথা হলে বউকে নানাভাবে শাসন করেন। একদিন পাশের বাড়িতে টেলিভিশন দেখার অপরাধে ছোট বউকে তিনি শীতের রাতে ঘরের বাইরে বেঁধে রাখেন। এ ঘটনায় বড় বউ খুব কষ্ট পায় এবং সারারাত না ঘুমিয়ে কাটায়। কিন্তু কমবয়সি মেয়েটাকে ঘরে ডেকে নেবার সাহস সে পায় না।

Chittagong · 2017

ক
মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?
খ
মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?
গ
উদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমার মতামত দাও।
ঘ
'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লালসালু' উপন্যাসের এই মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিমরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।'নিরাক পড়া' কী?'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?ধলা মিয়া কে?'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লউদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।